Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২৬
263টি প্রশ্ন
- 201.
২০২৫ সালের রাজিব এন্ড সন্স এর লেনদেনগুলো নিম্নরূপ :
প্রাপ্য হিসাব ৪,০০,০০০ টাকা
অনাদায়ি পাওনা (লিখিত) ৪০,০০০ টাকা
অনাদায়ি পাওনা সঞ্চিতি ৩৫,৫০০ টাকা
প্রাপ্য হিসাবের ২৫,০০০ টাকা অনাদায়ি পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ৮% অনাদায়ি পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। - 202.
একটি মেশিনের ক্রয়মূল্য ২,৮০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা। ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে দুই বছরের পুঞ্জীভূত অবচয় কত হবে?
- 203.
২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে জাবেদ ট্রেডার্স এর হিসাব বহির তথ্য নিম্নরূপ :অন্যান্য তথ্য :(১) বকেয়া সেবা আয় ২০,০০০ টাকা;(২) বকেয়া বেতন ৩০,০০০ টাকা;(৩) অগ্রিম ভাড়া খরচ ৮,০০০ টাকা;(৪) স্থায়ী সম্পত্তির উপর ১০% অবচয় ধার্য কর।
হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা)
মূলধন | | ৪,০০,০০০
বিদ্যুৎ বিল | ২০,০০০ |
চলতি সম্পত্তি | ১,৮০,০০০ |
স্থায়ী সম্পত্তি | ৩,৮০,০০০ |
ভাড়া খরচ | ৫০,০০০ |
বেতন খরচ | ৫০,০০০ |
সেবা আয় | | ২,৫০,০০০
অনুপার্জিত সেবা আয় | | ৩০,০০০
মোট | ৬,৮০,০০০ | ৬,৮০,০০০ - 204.
মোট লাভ বিক্রয়মূল্যের ২০%। মোট লাভ ৪০,০০০ টাকা হলে, বিক্রয়মূল্য কত?
- 205.
২০২৩ সালের ১ জানুয়ারি তারিখ রাহুল এন্ড কোম্পানি ৩,৮০,০০০ টাকা মূল্যের একটি কলকব্জা ক্রয় করেন এবং এর সংস্থাপন ব্যয় বাবদ ১৬,০০০ টাকা প্রদান করে। ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে কোম্পানি আরও একটি ৯০,০০০ টাকা মূল্যের কলকব্জা ক্রয় করে এবং এর সংস্থাপন বাবদ ১০,০০০ টাকা ব্যয় নির্বাহ করে। কোম্পানি প্রত্যেক বছর ৩১ ডিসেম্বর তারিখে এর হিসাব চূড়ান্ত করে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কোম্পানি প্রত্যেক বছর ১০% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।
- 206.
জনাব তুহিন একজন খুচরা ব্যবসায়ী। তিনি দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করেন না। ২০২৫ সালে তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ :জনাব তুহিন সারা বছর ধরে প্রতি সপ্তাহে ১০০ টাকা করে নগদ উত্তোলন করেন এবং সারা বছরব্যাপী মোট ৩,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। বছরের মাঝামাঝি সময় তিনি তার ব্যক্তিগত টাইপ রাইটার মেশিনটি ৮,০০০ টাকায় বিক্রয় করে উক্ত বিক্রয়লব্ধ অর্থের ৫০% দিয়ে কারবারের জন্য একটি ডেলিভারি ভ্যান ক্রয় করেন।অন্যান্য তথ্য : কারবার খরচ বকেয়া ৩,০০০ টাকা; প্রাপ্য হিসাবের উপর ১০% কুঋণ সঞ্চিতি ও ৫% বাট্টা সঞ্চিতি তৈরি কর; আসবাবপত্রের উপর ১০% এবং ডেলিভারি ভ্যানের উপর ২০% হারে অবচয় ধার্য কর।
হিসাবের নাম | ১ জানুয়ারি ২০২৫ (টাকা) | ৩১ ডিসেম্বর ২০২৫ (টাকা)
নগদ তহবিল | ৮,০০০ | ১০,০০০
ব্যাংক জমা | ৪,০০০ | ২,০০০ (ক্রে)
মজুদ পণ্য | ৪,০০০ | ৮,০০০
প্রাপ্য হিসাব | ৭,০০০ | ১১,০০০
প্রদেয় হিসাব | ৫,০০০ | ৪,০০০
আসবাবপত্র | ৬,০০০ |
প্রাপ্য বিল | ২,০০০ | ৪,০০০ - 207.
ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
- 208.
পূর্ণ প্রকাশ নীতি প্রয়োগের ফলে—
i. সততা ও স্বচ্ছতা বৃদ্ধি পায়
ii. আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়
iii. হিসাব তথ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক? - 209.
করিমের নিকট হতে ১০% বাট্টায় নগদ ১০,৮০০ টাকা পাওয়া গেল। বাট্টার পরিমাণ কত?
- 210.
কার্যপত্রে নিট লাভকে কোন দিকে দেখানো হয়?
- 211.
কোনটির ক্ষেত্রে বিপরীত দাখিলা প্রযোজ্য?
- 212.
কোনটি রাজস্ব আয় হিসেবে স্বীকৃতি পাবে?
- 213.
আশা লিঃ ২০২৫ সালের ১ সেপ্টেম্বর তারিখে ৫% হারে ১,২০,০০০ টাকা বিনিয়োগ করেন। ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকাল শেষে বিনিয়োগের প্রাপ্য সুদ কত হবে?
- 214.
প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা, সমাপনী মূলধন ৫৮,০০০ টাকা অতিরিক্ত মূলধন ২৬,০০০ টাকা, নিট লাভ ১৪,০০০ টাকা হলে উত্তোলন কত টাকা?
- 215.
জনাব রহিম ৫০,০০০ টাকার পণ্য বিক্রয় করেন। বিক্রয়ের উপর ১৫% হারে ভ্যাট ধার্য করা হলে প্রাপ্য হিসাবের পরিমাণ কত?
- 216.
মূলধনজাতীয় ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা কোন ধরনের ভুল?
- 217.
তিনঘরা নগদান বহিতে জের নির্ণয় করা হয়—
i. নগদ কলামের
ii. ব্যাংক কলামের
iii. বাট্টা কলামের
নিচের কোনটি সঠিক? - 218.
মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হলে এর প্রভাবে—
i. ব্যয় হ্রাস পাবে
ii. আয় হ্রাস পাবে
iii. সম্পদ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক? - 219.
ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত আমানতকারীর জন্য কী নির্দেশ করে?
- 220.
প্রাপ্য নোটের মাধ্যমে প্রভাবিত হয় কোনটি?
- 221.
ভাড়া প্রদান ৫৭ টাকা ভুলক্রমে রেওয়ামিলের ক্রেডিট দিকে ৭৫ টাকা লিখা হলে রেওয়ামিলের পার্থক্য কত হবে?
- 222.
পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব?
- 223.
বিনা মূল্যে পণ্য বিতরণ করলে—
i. বিজ্ঞাপন খরচ বৃদ্ধি পায়
ii. বিজ্ঞাপন খরচ হ্রাস পায়
iii. ক্রয় হ্রাস পায়
নিচের কোনটি সঠিক? - 224.
বিলম্বিত বিজ্ঞাপন হিসাবভুক্ত না করলে—
- 225.
মুনাফা পরিমাণ অনুপাত কত হবে?
- 226.
ব্যবসায়ের নিরাপত্তা প্রান্ত নির্ণয় কর।
- 227.
বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা?
- 228.
পরিচালন ব্যয় ২,৪০,০০০ টাকা হলে আয় বিবরণীতে কী প্রভাব পড়বে?
- 229.
ঝড়ের মুনাফার অংশ কত টাকা?
- 230.
নিশ্চয়তা অনুসারে স্রোত—
i. মুনাফার অংশ বাবদ পাবে ৭০,০০০ টাকা
ii. বৃষ্টি থেকে ১৫,০০০ টাকা মুনাফা বেশি পাবে
iii. ঝড় থেকে ১৫,০০০ টাকা মুনাফা কম পাবে
নিচের কোনটি সঠিক? - 231.
নিচের কোনটি অব্যবসায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য বহির্ভূত বিষয়?
- 232.
রাফসান কোম্পানি লিমিটেড এর রেওয়ামিলটি নিম্নরূপ :
রাফসান লিমিটেড
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫অন্যান্য তথ্যাবলি :(১) শেয়ার প্রতি ২ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।(২) দাবিহীন লভ্যাংশ অর্ধাংশ অবলোপন করতে হবে।(৩) ৯% বন্ড বছরের মাঝামাঝিতে ইস্যু করা হয়।হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা)
শেয়ার মূলধন (১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ার) | | ৫,০০,০০০
নগদ | ১,০০,০০০ |
সুনাম | ২,০০,০০০ |
প্রাপ্য হিসাব | ৪০,০০০ |
প্রারম্ভিক মজুদ পণ্য | ৪০,০০০ |
প্রিমিসেস | ২,০০,০০০ |
৯% বন্ড | | ৬০,০০০
সঞ্চিতি তহবিল | | ২,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ | ২০,০০০ |
বিশদ আয় বিবরণীর জের (৩১-১২-২০২৫) | | ৭,০০০
সংরক্ষিত আয় বিবরণীর জের (০১-০১-২০২৫) | | ২৩,০০০
অগ্রিম ভাড়া | ১২,০০০ |
আয়কর | ১৫,০০০ |
আয়কর ফেরত | | ৫০০
দাবিহীন লভ্যাংশ | | ১৯,৫০০
প্রদেয় হিসাব | | ১৫,০০০
| ৬,২৭,০০০ | ৬,২৭,০০০ - 233.
অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
- 234.
প্রভাত লিমিটেডের অনুমোদিত মূলধন ১,৫০,০০০ টাকা। এ মূলধন কোম্পানির ১৫,০০০ শেয়ারে বিভক্ত। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিলটি নিম্নরূপ :
প্রভাত কোম্পানি লিঃ
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০২৫অতিরিক্ত তথ্যাবলি :(১) সমাপনী মজুদ পণ্য ১৫১০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে।(২) বিনামূল্যে ১২০০ টাকার পণ্য বিতরণ যা হিসাবভুক্ত হয়নি এবং বিজ্ঞাপনের ৩১০\frac{৩}{১০} (তিন-দশমাংশ) অবলোপন করতে হবে।(৩) শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।(৪) নিট লাভের ১৫০০ টাকা লভ্যাংশ সমতাকরণ তহবিলে ও ১০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।(৫) স্থায়ী সম্পদের উপর ১০% অবচয় ধার্য কর।হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা)
ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন (১০,০০০ শেয়ার) | | ১,০০,০০০
সাধারণ সঞ্চিতি | | ৫,০০০
২০% ঋণপত্র | | ২০,০০০
মজুদ পণ্য (০১-০১-২০২৫) | ৫,১০০ |
ক্রয় ও বিক্রয় | ৫৬,৯০০ | ১,০৪,৭০০
বিক্রয় ফেরত ও ক্রয় ফেরত | ২,৫০০ | ৭০০
লভ্যাংশ প্রদান | ১২,৪০০ |
বিজ্ঞাপন | ১৫,৬০০ |
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ | ৯,৬০০ |
প্রদেয় হিসাব | | ১১,৬০০
কলকব্জা | ৬৬,০০০ |
প্রাপ্য হিসাব | ১৫,৬০০ |
সুনাম | ৪৪,০০০ |
আয়কর | ৩,০০০ |
ব্যাংক জমা | ২৬,৩০০ |
সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত | | ১৫,০০০
| ২,৫৭,০০০ | ২,৫৭,০০০ - 235.
নগদ প্রবাহ বিবরণী হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়?
- 236.
২০২৫ সালের জানুয়ারি ১ তারিখে "শহর উন্নয়ন ক্লাবের" প্রাপ্তি-প্রদান হিসাব নিম্নরূপ :
শহর উন্নয়ন ক্লাব-এর
প্রাপ্তি-প্রদান হিসাব
২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্যঅন্যান্য তথ্যাবলি :(i) ২০২৬ সালের চাঁদা ২,০০০ টাকা চাঁদার অন্তর্ভুক্ত রয়েছে পক্ষান্তরে চলতি বছরের চাঁদা ৩,০০০ টাকা অনাদায়ী রয়েছে।(ii) চলতি বছর বকেয়া বেতনের পরিমাণ ১,০০০ টাকা।(iii) ভর্তি ফিসের অর্ধেক মূলধন জাতীয় এবং অনুদানের অর্ধেক মুনাফা জাতীয় গণ্য করতে হবে।প্রাপ্তিসমূহ | ডেবিট টাকা | প্রধানসমূহ | ক্রেডিট টাকা
ভর্তি ফি | ৮,০০০ | আসবাবপত্র | ২৫,০০০
চাঁদা | ২০,০০০ | মনিহারি | ৩,৫০০
অনুদান | ৭,০০০ | ক্লাব প্রাঙ্গন উন্নয়ন | ১০,০০০
উইলকৃত ধন-দৌলত | ১০,০০০ | বেতন | ৩,০০০
নাট্যাভিনয়ের টিকেট বিক্রয় | ৪,০০০ | আপ্যায়ন | ২,০০০
পুরাতন খবরের কাগজ বিক্রয় | ২,০০০ | নাট্যাভিনয় খরচ | ২,৫০০
অন্যান্য ফিস | ৫,০০০ | খেলার সরঞ্জাম ক্রয় | ১০,০০০
| ৫৬,০০০ | | ৫৬,০০০ - 237.
প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
- 238.
স্বপ্ন, আশা ও প্রত্যাশা একটি অংশীদারি কারবারের ৩ জন অংশীদার। ২০২৫ সালের ১ লা জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল; ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা ও ২,০০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধনের এবং নগদ উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করা হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য স্বপ্ন, আশা ও প্রত্যাশা প্রতি মাসে যথাক্রমে ১,০০০ টাকা, ১,৫০০ টাকা ও ২,০০০ টাকা করে বেতন পাবেন। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় আশা প্রত্যেক মাসে ২,০০০ টাকা নগদ উত্তোলন করেন। এছাড়াও প্রত্যাশা নগদ এককালীন ১৫,০০০ টাকা উত্তোলন করেন। স্বপ্ন ব্যবসায় হতে ১০,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেন। স্বপ্নের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে কারবারের লাভ ১,৫০,০০০ টাকায় উপনীত হয়।
- 239.
নিচের কোনটি পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত?
- 240.
হাবিব লি. কোং এর ২০২৫ সালের সমাপ্ত বছরের আর্থিক তথ্যাবলি নিম্নরূপ :
অন্যান্য তথ্য :বিবরণ | টাকা
প্রারম্ভিক হাতে নগদ | ৬০,০০০
পরিচালন কার্যাবলি হতে নগদ প্রবাহ | ৭,৫০,০০০
নগদ লভ্যাংশ প্রদান | ৫৫,০০০
ভূমি বিক্রয় হতে নগদ প্রাপ্তি | ৯০,০০০
স্বল্পকালীন ঋণপত্র ইস্যু | ৬০,০০০
অগ্রাধিকার লভ্যাংশ প্রদান | ৩,০০,০০০
নগদে পেটেন্ট ক্রয় | ২,০০,০০০
পদ্মা অয়েলের শেয়ার ক্রয় | ৫০,০০০
সাধারণ শেয়ার বিক্রয় | ১,৫০,০০০
দীর্ঘমেয়াদি ঋণপত্র ইস্যু | ১,৫০,০০০
অবচয় | ৩০,০০০
নগদে ভূমিসহ দালান ক্রয় | ২,০০,০০০ - 241.
বিগত বছরের চাঁদা বাবদ অগ্রিম প্রাপ্ত অর্থ চলতি বছরে—
- 242.
শক্তি ইস্পাত লি. প্রতিটি ৫০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ৫০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনসহ নিবন্ধিত হলো। কোম্পানি এর ৭০,০০০ শেয়ার ১০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। সর্বমোট ৮৫,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। ৭০,০০০ শেয়ার বণ্টন করা হলো এবং অতিরিক্ত আবেদনের সমুদয় অর্থ ফেরত প্রদান করা হলো। শেয়ার প্রতি ১ টাকা অবলেখকের কমিশন এবং ০.৫০ টাকা ব্যাংক চার্জ প্রদান করা হলো।
- 243.
নিচের কোনটি পরিচালন কার্যাবলি হতে নগদ প্রবাহ নির্ণয়ে নিট আয়ের সাথে যোগ করা হয়?
- 244.
পারফেক্ট গ্রুপের ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত আর্থিক অবস্থার বিবরণী নিম্নে দেয়া হলো :
পারফেক্ট গ্রুপ
আর্থিক অবস্থার বিবরণী
৩১ ডিসেম্বর ২০২৫চলতি বছরে বিক্রয়ের পরিমাণ ছিল ১৯,০০,০০০ টাকা।দায়সমূহ | টাকা | সম্পদসমূহ | টাকা
প্রদেয় হিসাব | ৩,০০,০০০ | নগদ তহবিল | ২,০০,০০০
প্রদেয় বিল | ১৮,০০০ | ব্যাংক জমা | ৬৫,০০০
বকেয়া খরচাবলি | ১৬,০০০ | মজুদ পণ্য | ৪৫,০০০
১০% ঋণপত্র | ২,৫০,০০০ | অগ্রিম খরচাবলি | ৫০,০০০
শেয়ার মূলধন | ১২,৮৭,০০০ | প্রাপ্য বিল | ২০,০০০
| | যন্ত্রপাতি | ২,৫০,০০০
| | আসবাবপত্র | ১,৫০,০০০
| | দালানকোঠা | ১০,০০,০০০
| | প্রাথমিক খরচাবলি | ২৮,০০০
| | অবলেখকের দস্তুরি | ২৩,০০০
| ১৮,৭১,০০০ | | ১৮,৭১,০০০ - 245.
শেয়ার অবহার আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতে উপস্থাপিত হয়?
- 246.
২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কসমো কেমিক্যাল কোম্পানির উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :
মোট ব্যয়ের উপর ২০% লাভে বিক্রয় ১০,০০০ একক।বিবরণ | টাকা
কাঁচামালের প্রারম্ভিক মজুদ | ১৮,০০০
কাঁচামালের সমাপনী মজুদ | ১২,০০০
কাঁচামাল ক্রয় | ৭০,০০০
প্রত্যক্ষ মজুরি | ৪০,০০০
কারখানা উপরি ব্যয় | ১৫,০০০
অফিস ও প্রশাসনিক ব্যয় | ১০,০০০
বিক্রয় ও বণ্টন ব্যয় | ৫,০০০
প্রারম্ভিক তৈরি মজুদ পণ্য (২,০০০ একক) | ৭,০০০
সমাপনী তৈরি মজুদ পণ্য (২,৫০০ একক) | .......... - 247.
কোম্পানির মালিকানাস্বত্বকে হ্রাস করে কোনটি?
- 248.
ফারুক এবং কবির একটি কোম্পানির দুইজন কর্মচারী। ২০২৫ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তাদের মজুরি সম্পর্কিত তথ্যাবলি নিম্নরূপ :
| ফারুক টাকা | কবির টাকা
মূল মজুরি | ১০,০০০ | ১২,০০০
মহার্ঘ ভাতা (মূল মজুরির) | ২০% | ২০%
যাতায়াত ভাতা | ১০০০ | ১২০০
চিকিৎসা ভাতা | ১৫০০ | ১৫০০
ওভারটাইম মজুরি | ৫০০ | ৪০০
ভবিষ্যৎ তহবিলে চাঁদা (মূল মজুরির) | ১০% | ১০%
অগ্রিম মজুরি বাবদ কর্তন | ১৫০ | ২০০
যৌথ বিমা তহবিলে চাঁদা | ৫০ | ৫০ - 249.
হাবিব লিমিটেড এর ২০২৫ সালের জুন মাসের লেনদেনসমূহ নিম্নরূপ :
জুন ১ | প্রারম্ভিক মজুদ ২০০ একক, প্রতি একক ১০.০০ টাকা মূল্যের।
৭ | ক্রয় ৪০০ একক, একক প্রতি ১১.০০ টাকা করে।
১০ | ক্রয় ৫০০ একক, একক প্রতি ১১.৫০ টাকা করে।
১৫ | বিক্রয় ১০০০ একক, একক প্রতি বিক্রয়মূল্য ১২.০০ টাকা।
২৫ | ক্রয় ৫০০ একক, একক প্রতি ১১.৭০ টাকা করে।
৩০ | বিক্রয় ৩০০ একক, একক প্রতি বিক্রয়মূল্য ১২.৫০ টাকা। - 250.
আধা পরিবর্তনশীল ব্যয় কোনটি?