ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজ টেস্ট পরীক্ষা ২০২৪
11টি প্রশ্ন
- 1.
ডা. ফারজানা পেশায় চিকিৎসক হলেও একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার বিষয়ে যথেষ্ট সচেতন। সে তার শিক্ষক বাবার কাছ থেকে একটা বই নিয়ে পড়ে নাগরিকতা বিষয়ক অনেক তথ্য জানতে পারে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, সংবিধান সম্পর্কেও জানতে পারে। সে উপলব্ধি করে, বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে প্রতিটা নাগরিকের এই বিষয়টি পাঠ করা প্রয়োজন।
- 2.
মি. রহমান একজন উচ্চ আদালতের বিচারপতি। তিনি এমন কিছু মামলার উপর রায় প্রদান করেছেন, যা প্রচলিত আইনে নেই। তিনি তার ন্যায়বোধ, অভিজ্ঞতা ও বিচক্ষণতার আলোকে এই সকল মামলার রায় প্রদান করেছেন। তার প্রদত্ত রায় অন্যান্য বিচারপতিদের কাছে অনুসরণীয় হয়ে আছে।
- 3.
স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। কিন্তু স্বাধীনতা অর্জন যেমন দুরূহ প্রক্রিয়া, স্বাধীনতা রক্ষা করা ততোধিক গুরুত্বপূর্ণ সমস্যা। 'আইন' স্বাধীনতার শর্ত এবং প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে। স্বাধীনতা রক্ষার্থে নাগরিকদের মৌলিক অধিকারসমূহ সংবিধানে লিপিবদ্ধ থাকাও একান্ত প্রয়োজন।
- 4.
- 5.
শাহিন ও তুহিন একটি নামকরা গার্মেন্টসে চাকরি করে। শাহিন 'ক' নামের একটি সংগঠনের নেতা। এই সংগঠনটি জাতীয় সমস্যা নির্ধারণ করে কর্মসূচি প্রণয়ন করে এবং নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে। অন্যদিকে তুহিন তার গার্মেন্টসেরই শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 'খ' সংগঠনের সদস্য, যার কাজ হচ্ছে পেশাগত স্বার্থ ও দাবী-দাওয়া আদায় করা।
- 6.
জনাব 'X' তার নিজ রাষ্ট্রের কিছু জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কতগুলো নীতির ভিত্তিতে একটি সংগঠন গড়ে তোলেন। তার শিক্ষা, বাগ্মিতা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে স্বল্প সময়ে সংগঠনটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলটি সার্বিক প্রস্তুতি নিতে থাকে।
- 7.
অং সান সূচীকে মিয়ানমারের সামরিক সরকার দীর্ঘদিন নিজ গৃহে অন্তরীণ করে রেখেছিল। তাঁকে যে শুধু রাজনৈতিক অধিকার ভোগ করতে দেয়নি তা নয়, অনেক সামাজিক অধিকার ভোগের অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছিল। সূচী এখন মুক্ত এবং তিনি মিয়ানমারের জনগণের অধিকার রক্ষার পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠার উপর গুরুত্ব দেন।
- 8.
- 9.
কলেজ ছাত্র সুমন বিভিন্ন দেশের সরকারব্যবস্থা নিয়ে পড়াশোনা করে জানতে পারলো, বাংলদেশ ও আমেরিকা উভয় রাষ্ট্রেই গণতন্ত্র থাকলেও সরকার পদ্ধতি ভিন্ন। উভয় রাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কর্তৃত্বের ক্ষেত্রে তাই ব্যাপক পার্থক্য বিদ্যমান।
- 10.
- 11.
পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে জাতীয়তাবাদী ভাবধারার উন্মেষ ঘটে। ইতালীয় রাষ্ট্র দার্শনিক ম্যাকিয়াভেলি তার সুদূরপ্রসারী দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করেন যে, আগামী দিনের রাষ্ট্র হবে 'জাতি রাষ্ট্র' এবং তার ভিত্তি হবে 'জাতীয়তাবাদ'। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশও জাতি রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। বাঙালি জাতীয়তাবাদ সৃষ্টির পেছনে ভাষা ও সাংস্কৃতিক ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।