Combined Board সমন্বিত বোর্ড ২০২৬ (অনিয়মিত)
709টি প্রশ্ন
- 651.
হিসাব বছরের শুরুতে ব্যবসায়ের সম্পত্তির পরিমাণ ছিল ৯০,০০০ টাকা এবং স্বত্বাধিকার ছিল ৮১,০০০ টাকা। সারা বছরে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ৬,০০০ টাকা এবং দায় হ্রাস পেয়েছে ২,০০০ টাকা। বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত টাকা?
- 652.
সালমা অ্যান্ড এন্টারপ্রাইজ ২০২৩২০২৩ সালের ১১ মার্চ তারিখে ৫,০০,০০০৫,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির পরিবহন ব্যয় ও সংস্থাপন ব্যয় হয় যথাক্রমে ১৮,০০০১৮,০০০ টাকা ও ৩২,০০০৩২,০০০ টাকা। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০৫০,০০০ টাকা। প্রতি বছর ৩১৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। প্রতিষ্ঠানটি স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করে।
- 653.
সাধারণত ডেবিট ব্যালেন্স প্রকাশ করে কোন হিসাবগুলি?
- 654.
২০২৫২০২৫ সালের ৩১৩১ ডিসেম্বর তারিখে আশিক এন্টারপ্রাইজ এর হিসাব বইতে রেওয়ামিল তৈরি করার পূর্বে নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে:(i) মেশিন সংস্থাপন ব্যয় ২,০০০২,০০০ টাকা, মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে।(ii) ৬,০০০৬,০০০ টাকার পণ্য উত্তোলন ভুলক্রমে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে।(iii) জনাব আলমের নিকট বাকীতে পণ্য বিক্রয় ৮,০০০৮,০০০ টাকা ভুলবশত ক্রয়ফেরত বইতে লিপিবদ্ধ করা হয়েছে।(iv) পুরাতন আসবাবপত্র বিক্রয় ১০,০০০১০,০০০ টাকা ভুলবশত বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে।
- 655.
জাবেদাকে বলা হয়—
i. হিসাবের প্রাথমিক বই
ii. হিসাবের দৈনিক দাখিলা বই
iii. সহকারী বই
নিচের কোনটি সঠিক? - 656.
মালিকের ব্যক্তিগত প্রয়োজনে নগদে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। সঠিক জাবেদা কোনটি?
- 657.
“ব্যাংক জমাতিরিক্ত” দুঘরা নগদান বইয়ের কোন দিকে বসে?
- 658.
ব্যাংক সমন্বয় বিবরণীতে কী কী সমন্বয় করা হয়?
- 659.
চেক ইস্যু করা হয়েছে কিন্তু পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি এমন চেককে কী বলে?
- 660.
নগদান বই ও ব্যাংক বিবরণীর ব্যালেন্সের গরমিলের কারণ—
i. ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি
ii. জমাকৃত চেক আদায় হয়নি
iii. ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর যা এখনো নগদান বইতে লেখা হয়নি
নিচের কোনটি সঠিক? - 661.
অনুপার্জিত আয় রেওয়ামিলের কোন দিকে বসে?
- 662.
যন্ত্রপাতির সংস্থাপন বাবদ মজুরি প্রদানকে মজুরি হিসাবে ডেবিট করলে কোন ধরনের ভুল হবে?
- 663.
আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসাবে লেখা হলে নিচের কোনটি সংশোধনী জাবেদা হবে?
- 664.
৮ কলামবিশিষ্ট কার্যপত্রে নিচের কোন কলামটি প্রয়োজন নাই?
- 665.
১ নভেম্বর, ২০২৫ তারিখে ৬ মাসের জন্য অগ্রিম ভাড়া প্রদান করা হয় ৯০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে ভাড়া সংক্রান্ত সঠিক সমন্বয় জাবেদা কোনটি?
- 666.
স্থায়ী সম্পদের মূল্যকে তার আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসংগত হারের ভিত্তিতে বণ্টন করার পদ্ধতিকে কী বলা হয়?
- 667.
যে দাখিলা দ্বারা নামিক হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে কী বলে?
- 668.
একটি সম্পত্তির মোট ক্রয়মূল্য ও পুঞ্জীভূত অবচয় মূল্যের পার্থক্যকে কী বলে?
- 669.
জানুয়ারি ১০ তারিখে ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি মজুদ পণ্যের মূল্য কত টাকা হবে?
- 670.
FIFO পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত টাকা হবে?
- 671.
সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা?
- 672.
যদি সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্য অপেক্ষা ৬,০০০ টাকা বেশি হয় এবং ক্রয় মূল্য ধরে যদি মজুদ পণ্য হিসাবে দেখানো হয় সেক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীতে—i. চলতি সম্পদ বৃদ্ধি পাবেii. মুনাফা বৃদ্ধি পাবেiii. মালিকানা তহবিল বৃদ্ধি পাবেনিচের কোনটি সঠিক?
- 673.
P, Q ও R এর লাভ লোকসান বণ্টনের অনুপাত কত?
- 674.
R এর নিশ্চয়তার অর্থ ঠিক রাখতে P কে কত টাকা ছাড় দিতে হবে?
- 675.
সর্বাধিক তরল সম্পদ কোনটি?
- 676.
গামা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানির রেওয়ামিল নিম্নে দেওয়া হলো :গামা লিমিটেডরেওয়ামিল৩১ ডিসেম্বর ২০২৩অন্যান্য তথ্যাবলী :(i) ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছিল ১,৩২,০০০ টাকা কিন্তু এর মধ্যে ৩২,০০০ টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় করা হয়েছে কিন্তু সরবরাহ করা হয় নাই।(ii) পণ্য ক্রয়ের মধ্যে ১০,০০০ টাকার সাপ্লাইজ ক্রয় অন্তর্ভুক্ত আছে। ৫,০০০ টাকার সাপ্লাইজ অব্যবহৃত রয়েছে।(iii) মুনাফাবিহীন বিক্রয়ের পরিমাণ ৪০,০০০ টাকা।(iv) আদায়কৃত মূলধনের উপর ১০% বার্ষিক লভ্যাংশ ঘোষণা করতে হবে।(v) নিট লাভের ২০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে এবং ৫০০০ টাকা লভ্যাংশ সমীকরণ তহবিলে স্থানান্তর করতে হবে।
হিসাবের নাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা
পণ্য ক্রয় | ৭,২০,০০০ |
পণ্য ফেরত | ১০,০০০ | ২০,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য | ৮০,০০০ |
শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা করে ৬০,০০০ শেয়ার) | | ৬,০০,০০০
সাধারণ সঞ্চিতি | | ৭৫,০০০
মজুরি | ৪০,০০০ |
বেতন | ৮০,০০০ |
সাপ্লাইজ | ৭০,০০০ |
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব | ২,০০,০০০ | ৩০,০০০
ভূমি | ২,৬০,০০০ |
আসবাবপত্র | ২,০০,০০০ |
বিক্রয় | | ১০,০০,০০০
অবচয় সঞ্চিতি-আসবাবপত্র | | ৫০,০০০
হাতে নগদ | ২,৪০,০০০ |
আয়কর | ১০,০০০ |
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ | ১৫,০০০ |
সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত (০১.০১.২০২৫) | | ১,৫০,০০০
| ১৯,২৫,০০০ | ১৯,২৫,০০০ - 677.
সান কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধনের পরিমাণ ১০,০০,০০০ টাকা। এই মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো :সান কোম্পানি লিমিটেডরেওয়ামিল৩১ ডিসেম্বর ২০২৩অন্যান্য তথ্যাবলী :(i) সমাপনী মজুদ পণ্য ৭৯,০০০ টাকায় মূল্যায়ন করা হয়।(ii) বিজ্ঞাপন বাবদ বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে ৪০,০০০ টাকা। বিজ্ঞাপন ব্যয়ের ৩৫\frac{৩}{৫} অংশ বিলম্বিত করতে হবে।(iii) প্রতি মাসের ভাড়া প্রদানের হার ৫,০০০ টাকা।(iv) কলকবজার উপর ১০% অবচয় ধরতে হবে।
হিসাবের নাম | ডেবিট টাকা | ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (৮০,০০০ শেয়ার) | | ৮,০০,০০০
কলকবজা (০১.১০.২০২৫ তারিখে ক্রয়কৃত ১,০০,০০০ টাকাসহ) | ৬,০০,০০০ |
প্রারম্ভিক মজুদ পণ্য | ৪৫,০০০ |
পণ্য ক্রয় (ভ্যাট সহ) | ৪,৯৯,৬৭৫ |
পণ্য বিক্রয় (ভ্যাট সহ) | | ৮,৭৪,০০০
ইজারা সম্পত্তি (০১.০৭.২০২৫ হতে ১০ বছরের জন্য) | ৩,০০,০০০ |
ভাড়া | ৪৫,০০০ |
লভ্যাংশ প্রদান | ৫,০০০ |
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব | ৭৫,০০০ | ৫০,০০০
ভ্যাট চলতি হিসাব | | ২০,০০০
নগদান হিসাব | ১,৪০,০০০ |
আয়কর | ৫০,৩৭৫ |
মজুরি | ৫৪,০০০ |
বেতন (১০ মাসের জন্য) | ৫৪,০০০ |
শিক্ষানবিশ সেলামি (২ বছর) | | ১০,০০০
সংরক্ষিত আয় বিবরণীর জের (০১.০১.২০২৫) | | ৭০,০০০
১০% ঋণ | | ৫০,০০০
| ১৮,৭৪,০০০ | ১৮,৭৪,০০০ - 678.
প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য বেশি দেখানোর প্রভাব হলো—
i. বিক্রীত পণ্যের ব্যয় বেশি হবে
ii. নিট মুনাফা কম হবে
iii. চলতি দায়ের পরিমাণ বেশি হবে
নিচের কোনটি সঠিক? - 679.
নাসির, জাহেদ এবং মোমেন একটি অংশীদারি ব্যবসায়ের তিন জন অংশীদার। ২০২৪ সালের ১ জুলাই তারিখে তাদের মূলধন ছিল : নাসির ৭,০০,০০০ টাকা; জাহেদ ৮,০০,০০০ টাকা; মোমেন ৬,৫০,০০০ টাকা। একই তারিখে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল :নাসির ১,৫০,০০০ টাকা (ক্রেডিট)জাহেদ ১,০০,০০০ টাকা (ডেবিট)মোমেন ৮০,০০০ টাকা (ক্রেডিট)চুক্তিতে নিম্নবর্ণিত ধারাগুলো সন্নিবেশিত ছিল :(i) মূলধন ও উত্তোলন উভয়ের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে।(ii) জাহেদ ও মোমেন সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় হতে বার্ষিক মোট ১৫,০০০ টাকা এবং ১২,০০০ টাকা বেতন পাবে।(iii) অংশীদার কর্তৃক সরবরাহকৃত ঋণের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে।(iv) লাভ-লোকসান যথাক্রমে ৫ : ৩ : ২ অনুপাতে বণ্টিত হবে।অংশীদারগণ ব্যবসায় হতে প্রতি মাসের শেষ তারিখে যথাক্রমে ৮০০ টাকা; ৬০০ টাকা এবং ৪০০ টাকা করে নগদ উত্তোলন করে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি তারিখে নাসির ৩০,০০০ টাকা ঋণ হিসেবে ব্যবসায় সরবরাহ করে। একই তারিখে মোমেন ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে।
- 680.
যমুনা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত ১০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি উহার ৫০,০০০ শেয়ার ২০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে। কোম্পানি ইস্যুকৃত শেয়ারের ৪০% অতিরিক্ত আবেদন পায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবন্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা ফেরত প্রদান করা হয়। শেয়ার প্রতি ০.৫০ টাকা হারে ব্যাংক চার্জ পরিশোধ করা হয়।
- 681.
নাসির কোম্পানির কার্যকরী মূলধন ছিল ৮,০০,০০০ টাকা। কারবারের চলতি অনুপাত ৩:১৩:১ হলে চলতি সম্পদের পরিমাণ কত টাকা?
- 682.
আলফা কোম্পানি ও এপেক্স কোম্পানি একই ধরণের ব্যবসায় নিয়োজিত। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে তাদের আয় বিবরণী নিম্নরূপ ছিল :আয় বিবরণী২০২৫ সালে আলফা কোম্পানি ও এপেক্স কোম্পানির ব্যবসায়ের মোট সম্পত্তি যথাক্রমে ১০,০০,০০০ টাকা ও ৮,০০,০০০ টাকা।
বিবরণ | আলফা কোম্পানি (টাকা) | এপেক্স কোম্পানি (টাকা)
বিক্রয় (৭৫% নগদ) | ২৭,০০,০০০ | ৯,০০,০০০
বিক্রিত পণ্যের ব্যয় | (২১,০০,০০০) | (৬,৬০,০০০)
মোট লাভ | ৬,০০,০০০ | ২,৪০,০০০
পরিচালন খরচ | (৩,৬০,০০০) | (১,২০,০০০)
নিট লাভ | ২,৪০,০০০ | ১,২০,০০০ - 683.
যে সকল সম্পদ এক বছর বা তার কম সময়ের জন্য নগদ অর্থে রূপান্তর করা যায় তাকে কী বলে?
- 684.
আদিলা, আজওয়াদ এবং ইরতি একটি অংশীদারি ব্যবসায়ের ৩ জন অংশীদার। তারা ৩ : ২ : ১ লাভ- লোকসান অনুপাতে মোট ১২,০০,০০০ টাকা মূলধন নিয়ে ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারি ব্যবসায় শুরু করে। অংশীদারগণ তাদের মূলধনের উপর ৮% হারে সুদ পাবে। ইরতি ব্যবসায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় মাস প্রতি ৪০০০ টাকা বেতন পাবে। ইরতির বেতনের অর্ধাংশ আজওয়াদের মূলধন হিসেবে চার্জ করা হবে। অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসায় হতে যথাক্রমে ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা ও ১৫,০০০ টাকা করে উত্তোলন করে। আদিলা ও আজওয়াদ এ মর্মে ইরতিকে নিশ্চয়তা প্রদান করে যে, লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ১৫,০০০ টাকা পাবে।
উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের মুনাফার পরিমাণ দাঁড়ায় ২,২০,০০০ টাকা। - 685.
মুনাফা উপার্জন ক্ষমতা হলো—
i. মোট লাভ অনুপাত
ii. নিট লাভ অনুপাত
iii. বিনিয়োগিত মূলধনের আয় অনুপাত
নিচের কোনটি সঠিক? - 686.
সাগর লিঃ প্রতিটি ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত ২০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানির পরিচালক পর্ষদ অনুমোদিত মূলধনের ৫০% শেয়ার ১ টাকা ব্যাহারে ইস্যু করে। কোম্পানির ইস্যুকৃত শেয়ারের ৮০% আবেদন পত্র পেল। আবেদনকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হলো। কোম্পানি ইস্যুকৃত শেয়ার প্রতি ০.৩০ টাকা অবলেখকের কমিশন ও ০.১০ টাকা করে ব্যাংক চার্জ পরিশোধ করে।
- 687.
একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ ৬০,০০০ টাকা। দায় মোট সম্পদের ১৪\frac{১}{৪} অংশ। কারবারের মূলধনের পরিমাণ কত টাকা?
- 688.
মহসিন কোম্পানি লিঃ এর ২০২৫ সালের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :
বিবরণ | টাকা
কাঁচামাল ক্রয় | ৫০,০০০
প্রত্যক্ষ মজুরি | ২,৪০,০০০
কারখানা উপরি ব্যয় প্রত্যক্ষ মজুরির ৮০% |
প্রশাসনিক উপরি ব্যয় উৎপাদন ব্যয়ের ১০% |
বিক্রয় ও বণ্টন উপরি ব্যয় বিক্রয়ের ১৫% |
তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ ৫০০০ একক | ৩০,৫০০
তৈরি পণ্যের সমাপনী মজুদ ১০,০০০ একক | ?
বিক্রয়- ৭৫,০০০ একক | ১১,০০,০০০ - 689.
উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কী?
- 690.
চট্টগ্রাম কোম্পানি লিমিটেড এর X এবং Y হিসাব শাখার দুইজন কর্মকর্তা। ২০২৫ সালের জুন মাসের বেতন সংক্রান্ত তথ্যাবলি নিম্নে দেওয়া হলো :উক্ত মাসে X ও Y যথাক্রমে ৩ দিন ও ৫ দিন বিনা বেতনে ছুটি ভোগ করেছেন যা একটি কর্তন হিসেবে বিবেচিত।
বিবরণ | X | Y
মূল বেতন | ৩৬,০০০ | ৩২,০০০
বাড়ি ভাড়া (মূল বেতনের %) | ৫০% | ৫০%
চিকিৎসা ভাতা (টাকা) | ১,৫০০ | ১,৫০০
মহার্ঘ ভাতা (মূল বেতনের %) | ২০% | ২০%
ভবিষ্য তহবিলে কর্তন (মূল বেতনের %) | ১০% | ১০%
অগ্রিম বাবদ কর্তন (টাকা) | ৮০০ | ২০০
যৌথ বিমা তহবিলে কর্তন (টাকা) | ২০০ | ২০০ - 691.
কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয়?
- 692.
উপল লিমিটেড-এর ৩১ ডিসেম্বর ২০২৫ সালের আর্থিক অবস্থার বিবরণী নিম্নে প্রদত্ত হলো :আর্থিক অবস্থার বিবরণী৩১ ডিসেম্বর, ২০২৫অন্যান্য তথ্যাবলি :বছরে নিট বিক্রয়ের পরিমাণ ২৫,০০,০০০ টাকা এবং কোম্পানি বিক্রিত পণ্যের উপর ২৫% লাভে পণ্য বিক্রয় করে। পরিচালন খরচ ১,০০,০০০ টাকা।
দায় | টাকা | সম্পদ | টাকা
শেয়ার মূলধন | ১০,০০,০০০ | স্থায়ী সম্পদ | ৯,০০,০০০
সাধারণ সঞ্চিতি | ২,০০,০০০ | মজুদ পণ্য | ৩,৫০,০০০
১২% ঋণপত্র | ৪,০০,০০০ | প্রাপ্য হিসাব | ৩,০০,০০০
শেয়ার অধিহার | ১,০০,০০০ | নগদ | ৫০,০০০
বকেয়া খরচ | ৫০,০০০ | ব্যাংকে জমা | ১,৫০,০০০
প্রদেয় হিসাব | ১,৫০,০০০ | প্রাপ্য নোট | ১,৫০,০০০
| ১৯,০০,০০০ | | ১৯,০০,০০০ - 693.
একটি পণ্যের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের ৩০০%৩০০%। পণ্যটির ক্রয়মূল্য ৯০ টাকা হলে লাভের পরিমাণ কত টাকা?
- 694.
নাসরিন গার্মেন্টস লিমিটেডের ২০২৫ সালের জুন মাসের কাঁচামাল সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ :২০২৫ জুনজুন ১ প্রারম্ভিক মজুদ পণ্য ১০০০ একক, প্রতি একক ১০০ টাকা দরেজুন ৩ ক্রয় ৫০০ একক ; প্রতি একক ১১৫ টাকা দরেজুন ১০ কারখানায় ইস্যু ৮০০ এককজুন ১৩ কারখানায় ইস্যু ৪৪০ এককজুন ১৫ ক্রয় ৫০০ একক, প্রতি একক ১২০ টাকা দরেজুন ১৭ কারখানা হতে ফেরত ৩০ একক ১৩ তারিখে ইস্যু হতেজুন ২২ সরবরাহকারীকে ফেরত ১০০ একক (১৫ তারিখে ক্রয়কৃত)জুন ৩০ মজুদ যাচাই করে ২০ একক ঘাটতি পাওয়া গেল
- 695.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
ভবিষ্যৎ তহবিলে নিয়োগ কর্তার দান—i. কর্মীর জন্য উপার্জনii. কর্মীর জন্য কর্তনiii. নিয়োগ কর্তার ব্যয়নিচের কোনটি সঠিক?
- 696.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
যে কার্ডে শ্রমিকের কাজের সময়ের হিসাব রাখা হয় তাকে বলে?
- 697.
চুক্তিতে উল্লেখ না থাকলে দুইজন অংশীদারের মধ্যে লাভ ক্ষতি বণ্টনের হার হবে কোনটি?
- 698.
অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কী প্রকাশ করে?
- 699.
চুক্তির অবর্তমানে অংশীদাররা নিচের কোনটি দাবি করতে পারে?
- 700.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
স্থায়ী মূলধন পদ্ধতিতে প্রস্তুত করা হয়—
i. লাভ ক্ষতি আবণ্টন হিসাব
ii. অংশীদারদের চলতি হিসাব
iii. অংশীদারদের মূলধন হিসাব
নিচের কোনটি সঠিক?