Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০১৯

681টি প্রশ্ন

  1. 651.

    শায়লা কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ৮,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৮,০০০ শেয়ারে বিভক্ত। নিম্নের কোম্পানির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলি উপস্থাপন করা হলোঅন্যান্য তথ্যাবলি : (১) সমাপনী মজুদ পণ্য ১,৮০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে; (২) বিনামূল্যে খরিদ্দারদের মধ্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচের এক-তৃতীয়াংশ অবলোপন করতে হবে; (৩) অনাদায়ি পাওনা সঞ্চিতি ৮,০০০ টাকায় উন্নীত করতে হবে; (৪) কলকব্জা ও আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য কর।

  2. 652.

    কোনটি নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যাবলিতে নিট আয়ের সাথে যোগ করা হয়?

  3. 653.

    স্বপন, শোভন ও সুমি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ-লোকসানের অনুপাত যথাক্রমে ,  । ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল : স্বপন ১,৮০,০০০ টাকা, শোভন ১,৬০,০০০ টাকা এবং সুমি ১,৪০,০০০ টাকা। স্বপন এবং সুমি তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে যথাক্রমে ২,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন। প্রত্যেক মাসের প্রথম তারিখে অংশীদারগণ কারবার হতে যথাক্রমে ১,২০০ টাকা, ৮০০ টাকা এবং ৬০০ টাকা করে নগদ উত্তোলন করেছেন। মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% সুদ ধার্য করতে হবে। বছরের মাঝামাঝি সময়ে শোভন ২০,০০০ টাকা ঋণস্বরূপ কারবারে প্রদান করেন। স্বপন, শোভনকে এ মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, শোভন তার মূলধনের সুদ এবং ঋণের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ২৫,০০০ টাকা পাবেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট মুনাফা হয়েছিল ১,৩৫,০০০ টাকা।

  4. 654.

    নিচের কোনটি অ-নগদি লেনদেন?

  5. 655.

    তোফাজ্জেল কোম্পানি লিমিটেড প্রতিটি ৮০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত ৮,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি উহার ১০% অধিহারসহ ৩,০০০ শেয়ারের বিনিময়ে ২,৬৪,০০০ টাকা মূল্যের ভূমি ক্রয় করে। পরিচালক পর্ষদ অবশিষ্ট শেয়ার হতে ৫,০০০ শেয়ার ১০% অধিহারে ইস্যু করেন। মোট ৫,৫০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি ৫,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো।

  6. 656.

    পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হবে-
    i. অবচয় খরচ
    ii. যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি
    iii. যন্ত্রপাতি বিক্রয়
    নিচের সঠিক কোনটি?

  7. 657.

  8. 658.

    বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন কত সালের?

  9. 659.

    নাহার ট্রেডার্সের উৎপাদন বিভাগ থেকে ২০১৮ সালের জুলাই মাসের কাঁচামালসংক্রান্ত নিম্নলিখিত তথ্য পাওয়া যায়

  10. 660.

    পাবলিক লিমিটেড কোম্পানি কখন ব্যবসায় শুরু করতে পারে?

  11. 661.

    ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত খাজানগর ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ:২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ নিম্নরূপ ছিল: খেলার সরঞ্জাম ৬০,০০০ টাকা। আসবাবপত্র ৩৫,০০০ টাকাঅন্যান্য তথ্য: ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৪০০ জন। মাসিক চাঁদার হার জনপ্রতি ১০০ টাকা। ২. প্রাপ্তি অনুদানের % অংশ দিয়ে একটি দরিদ্র কল্যাণ তহবিল এবং অবশিষ্টাংশ মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে হবে। ৩. আসবাবপত্র এবং খেলার সরঞ্জামের সমাপনী জের এর উপর ১০% অবচয় ধার্য করো। ৪. চলতি বছরের আদায়কৃত চাঁদার মধ্যে ৩,০০০ টাকা পরবর্তী বছরের অগ্রিম চাদা আদায় হয়েছে।

  12. 662.

    আর্থিক বিবরণী সর্বোচ্চ কত সময়ের জন্য তৈরি করা হয়?

  13. 663.

    ঝরণা লিমিটেড-এর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নের তথ্যাবলি উপস্থাপন করা হলো:

  14. 664.

    বিনিয়োজিত মূলধন নির্ণয়ে অন্তর্ভুক্ত হবে—i.প্রদেয় হিসাবii. শেয়ার মূলধনiii. সাধারণ সঞ্চিতিনিচের কোনটি সঠিক?

  15. 665.

    মোনামি কোম্পানি বিভিন্ন প্রকার পণ্য উৎপাদন ও বিক্রয় করে। কোম্পানির তথ্যাবলি ছিল নিম্নরূপ: বিক্রয় ৪৫,০০০ একক, এককপ্রতি বিক্রয়মূল্য ৩০ টাকা। পরিবর্তনশীল ব্যয়বিক্রয়ের ৭৫%, স্থায়ী ব্যয় ৩৭,৫০০ টাকা।

  16. 666.

    উৎপাদন ব্যয় হিসাবের প্রধান দুটি উদ্দেশ্য হলো-

  17. 667.

    হাদী লিমিটেড-এর বই থেকে ২০১৮ সালের মে মাসের তথ্যসমূহ নিম্নে প্রদত্ত হলো:

  18. 668.

    প্রারম্ভিক কাঁচামাল ৮০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ৭০,০০০ টাকা, কাঁচামাল ক্রয় ৪,৫০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১০,০০০ টাকা এবং বিক্রয় পরিবহন ১৫,০০০ টাকা হলে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় কত?

  19. 669.

    মাল খতিয়ান কোথায় সংরক্ষণ করা হয়ে থাকে?

  20. 670.

    বেতন পূরক হলো-i. বাড়ি ভাড়া ভাতাii. টিফিন ভাতাiii. বিনিয়োগ ভাতানিচের সঠিক কোনটি?

  21. 671.

    FOB এর অর্থ হলো-

  22. 672.

    কোন ব্যয় একাধিক বিকল্পের মধ্যে পার্থক্য তৈরি করে?

  23. 673.

    কোন বাজেটকে সকল বাজেটের ভিত্তি বলা হয়?

  24. 674.

    মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান দ্বারা কী বোঝায়?

  25. 675.

    চলতি বছরে চাঁদা প্রাপ্তি ৬০,০০০ টাকা, যার মধ্যে ৬,০০০ টাকা বিগত বছরের এবং ৮,০০০ টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদা ১০,০০০ টাকা অনাদায়ী রয়েছে। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে?

  26. 676.

    অলীক সম্পদ হলো—
    i. শেয়ার অধিহার
    ii. প্রাথমিক খরচ
    iii. অবলেখকের দস্তুরি
    নিচের কোনটি সঠিক?

  27. 677.

    একটি কোম্পানির ৩১,৫০০ টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত ৫ : ২। চলতি দায়ের পরিমাণ কত টাকা?

  28. 678.

    স্থির খরচযুক্ত তহবিল হলো—
    i. দীর্ঘমেয়াদি ঋণপত্র
    ii. প্রদেয় হিসাব
    iii. অগ্রাধিকার শেয়ার
    নিচের কোনটি সঠিক?

  29. 679.

    মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত হলো—
    i. মোট লাভ অনুপাত
    ii. বিনিয়োগিত মূলধন আবর্তন অনুপাত
    iii. প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত
    নিচের কোনটি সঠিক?

  30. 680.

    মজুদ পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো—
    i. মজুদ ব্যয় হ্রাস করা
    ii. অধিক পরিমাণ কাঁচামাল ক্রয়
    iii. মজুদ পণ্যের ঘাটতি যেন না পড়ে সেদিকে লক্ষ্য রাখা
    নিচের কোনটি সঠিক?

  31. 681.

    পরিবর্তনশীল ব্যয়—
    i. এককপ্রতি পরিবর্তনশীল
    ii. মোট ব্যয় পরিবর্তনশীল
    iii. এককপ্রতি স্থির
    নিচের কোনটি সঠিক?