DU ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা ২০২১-২০২২

79টি প্রশ্ন

  1. 51.

    মাসলোর চাহিদা তত্ত্ব অনুযায়ী 'পেনশন' নিচের কোন ধরনের চাহিদা?

  2. 52.

    'ফল্গু’ কী?

  3. 53.

    'অপরিচিতা' গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  4. 54.

    'গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।'- 'ঐকতান' কবিতায় রবীন্দ্রনাথের মতে কী সর্বত্রগামী হয়নি?

  5. 55.

    কয়েক বছর আগে DTCL ট্রেডার্স ৫,০০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় ৫০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে অদ্যাবধি পঞ্জীভূত অবচয় হয়েছে ২,২৫,০০০ টাকা। আজ যদি এটি ২,৫০,০০০ টাকায় বিক্রয় করা হয়, কত টাকা লাভ বাক্ষতি হবে?

  6. 56.

    বছরের শুরুতে ABC ট্রেডার্সের মোট সম্পদ ছিল ১০,০০,০০০ টাকা এবং দায় ছিল ৫,০০,০০০ টাকা। সারা বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা এবং দায় হ্রাস পায় ১,৫০,০০০ টাকা। উক্ত বছরে আয় ২০,০০,০০০ টাকা, ব্যয় ১২,০০,০০০ টাকা, এবং উত্তোলন ৩,০০,০০০ টাকা ছিল। বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত হবে?

  7. 57.

    নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না?

  8. 58.

    প্রাপ্য হিসাব থেকে চেকে প্রাপ্তি ৩,২৫০ টাকা যা ভুলে নগদ বইতে ৩,৫২০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কীভাবে দেখতে হবে?

  9. 59.

    অনুপার্জিত আয় সমন্বয় কী নির্দেশ করে?

  10. 60.

    তারল্য অনুপাত নির্দেশ করে-----।

  11. 61.

    ABC লিমিটেড প্রতিটি ১০ টাকা করে ১০,০০০ একক প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করে। উক্ত কোম্পানি জানুয়ারির ১৬ তারিখে প্রতিটি ১১ টাকা করে ৫,০০০ একক এবং জানুয়ারির ২৫ তারিখে প্রতিটি ১২ টাকা করে ৩,০০০ একক পণ্য ক্রয় করে। জানুয়ারির ২৯ তারিখে প্রতিটি ২৫টাকা করে ১২,০০০ একক পণ্য বিক্রয় করে। FIFO পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্যকত হবে যদি কোম্পানি অবিরত মজুদ পদ্ধতি অনুসরণ করে?

  12. 62.

    নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?

  13. 63.

    'আকস্মিক' এর বিপরীত শব্দ কোনটি?

  14. 64.

    Translate the following sentences into Bangla:

    (1.1) It is ten minutes to ten.

    (1.2) Look before you leap.

    (1.3) She used to come here every week.

    (1.4) Children pass several stages of their lives before they become adult

    (1.5) Why is clean air very important for healthy living?

  15. 65.

    জ্ঞানমূলক

    (1.1) হিসাববিজ্ঞানের কোন নীতির আলোকে, একটি আয় যে হিসাবকালে অর্জিত হয়, ঐ হিসাবকালেই তা স্বীকৃত হয়?

    (1.2) মনীষা কোম্পানির ৬৩,০০০ টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতিঅনুপাত হলো ৫:৩। মনীষা কোম্পানির চলতি সম্পদের পরিমাণ নির্ণয় কর।

    (1.3) ২৩শে সেপ্টেম্বর তারিখে সিগমা কোম্পানি ভবিষ্যতে সেবা প্রদানের জন্য জনাব মারুফের নিকট থেকে ৩৫০ টাকার একটি চেক গ্রহণ করেছিল। সিগমা কোম্পানির হিসাবরক্ষক ভুলবশত ৩৫০ টাকা নগদে ডেবিট এবং ৩৫০ টাকা প্রাপ্য হিসাবে ক্রেডিট করেছিল। সে অনুযায়ী লেনদেনটি খতিয়ানে লিপিবদ্ধ করা হয়েছিল। হিসাবরক্ষককে কী সংশোধনী এন্ট্রি হিসাব বহিতে লিপিবদ্ধ করতে হবে?

    (1.4) চলতি বছরে বর্ষা বিমা কোম্পানি ক্রেতাদের কাছ থেকে ১,৮০,০০০ টাকা প্রিমিয়াম বাবদ সংগ্রহ করেছে। উক্ত বছরে অনুপার্জিত প্রিমিয়াম হিসাবের সমন্বিত জের ৬০,০০০ টাকা থেকে ৮০, ০০০ টাকায় বৃদ্ধি পায়। চলতি বছরে বর্ষার অর্জিত প্রিমিয়াম বাবদ রাজস্ব কত?

    (1.5) ১ লা ডিসেম্বর, ২০২১ তারিখে চৈতি কোম্পানি তিন মাসের অফিস ভাড়া বাবদ ৩০,০০০ টাকা প্রদান করে যা সম্পূর্ণ অগ্রিম ভাড়া হিসেবে ডেবিট করা হয়েছিল। যদি কোম্পানির হিসাব বছর ৩১ ডিসেম্বর তারিখে শেষ হয়, ২০২১ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের জন্য সমন্বিত দাখিলাটি লিপিবদ্ধ কর।

    (1.6) ১লা জানুয়ারি, ২০২০ তারিখে রংধনু কর্পোরেশনের শেয়ারহোল্ডারদের ইক্যুইটি হিসেবে নিম্নোক্ত জেরসমূহ ছিল: সাধারণ শেয়ার ১,০০,০০০ টাকা (প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১০,০০০ টাকা শেয়ার): শেয়ার প্রিমিয়াম হিসাব ২০,০০০ টাকা; এবং সংরক্ষিত মুনাফা হিসাব ৫০,০০০ টাকা। ২০২০ সালে কোম্পানি প্রতিটি ১৫ টাকা দরে অতিরিক্ত ২,০০০ শেয়ার ইস্য করে, নিট আয় ৬০,০০০ দেখায় এবং ২০,০০০ টাকা নগদ লভ্যাংশ প্রদান করে। ২০২০ সালের ৩১শে ডিসেম্বর তারিখে রংধনু কর্পোরেশনের উদ্বৃর্তপত্রের সংরক্ষিত মুনাফার পরিমাণ কত দেখাবে?

    (1.7) ১লা জানুয়ারিতে কু-ঋণ সঞ্চিতি হিসাবে ক্রেডিট জের ছিল ৩,০০০ টাকা। ঐ দিনে প্রাপ্য হিসাবে জের ছিল ৭৫,০০০ টাকা। ২রা জানুয়ারিতে কোনো ধরনের ধারে বিক্রয় করার পূর্বে ন্যাশনাল কোম্পানির ৫০০ টাকা অনাদায়যোগ্য বিবেচনা করা হয় এবং অবলোপন করা হয়। ন্যাশনালের হিসাব অবলোপন সম্পর্কিত লেনদেন লিপিবদ্ধ করার জাবেদাটি লেখ।

  16. 66.

    জ্ঞানমূলক

    (1.1) বন থেকে কাঠ সংগ্রহ কোন শিল্পের অন্তর্ভুক্ত?

    (1.2) পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি 'লিমিটেড'?

    (1.3) একটি যৌথ মূলধনি কোম্পানির গঠনতন্ত্র কোনটি?

    (1.4) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কোন ধরনের বিপ্লব ছিল?

    (1.5) ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ কোনটি?

    (1.6) 'Psychology and Industrial Efficiency' বইটি কে লিখেছেন?

    (1.7) নীতি প্রয়োগ অনুসৃত ধারাবাহিক ধাপসমূহকে কী বলে?

  17. 67.

    জ্ঞানমূলক

    (1.1) কোন ধরনের ভোগ্য পণ্য ক্রেতারা বারবার ক্রয় করে?

    (1.2) কোন প্রতিষ্ঠান থেকে মানুষ মৌলিক মূল্যবোধ এবং আচরণসমূহ শেখে?

    (1.3) মূল্য নির্ধারণে সবচেয়ে পুরাতন এবং সহজ পদ্ধতি কোনটি?

    (1.4) অনেক বিক্রেতা ভুল করে বিক্রয়ের জন্য পরিবেশনকৃত নির্দিষ্ট পণ্যের সুবিধা ও ক্রেতা-অভিজ্ঞতার তুলনায় ঐ সব পণ্যের প্রতি অধিক গুরুত্ব আরোপ করে। এ ধরনের ভুলকে কী বলা হয়?

    (1.5) কোন ধরনের মধ্যস্থকারবারি পণ্যের মালিকানা স্বত্ব গ্রহণ করে না?

    (1.6) যদি শহরের আয়তন অনুসারে ভোক্তা বাজার বিভক্ত করা হয়, সেটি বাজার বিভক্তিকরণের কোন ভিত্তি?

  18. 68.

    জ্ঞানমূলক

    (1.1) জনাব মাহমুদ এক বছর মেয়াদে একটি বাণিজ্যিক ব্যাংকে ১০,০০০ টাকা জমা রাখতে চান। বাৎসরিক ১২% চক্রবৃদ্ধি সুদের হারে তাকেব্যাংক X বিনিয়োগের প্রস্তাব দেয়। পক্ষান্তরে, ১০% ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ব্যাংক Y বিনিয়োগের প্রস্তাব দেয়। তার কাছে কোন প্রস্তাবটি অধিক লাভজনক?

    (1.2) পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্পের অভ্যন্তরীণ আয়ের হার ১৫%। এই হারে প্রকল্পের নিট বর্তমান মূল্য কত হবে যদি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ৫,০০,০০০ টাকা হয়?

    (1.3) তহবিলের চাহিদা এবং সরবরাহের মধ্যে অমিলের কারণে ব্যাংকগুলি মাঝে মাঝে তারল্য সংকটের সম্মুখীন হয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যাংক নির্দিষ্ট সুদের হারে স্বল্পমেয়াদি তহবিল ধার করার জন্য আর্থিক বাজারে প্রবেশ করে। এই বাজারের নাম কী? সুদের বিকল্পভাবে কী বলা হয়?

    (1.4) এক ধরনের ব্যাংকিং আছে যা খুব সীমিত এলাকায় কাজ করে। এর ব্যবস্থাপনা কেন্দ্রীভূত যা দ্রুত সিন্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সহায়তা করে। কিন্তু এই ধরনের ব্যাংকিং অর্থ স্থানান্তরে গুরুতর অসুবিধার সম্মুখীন হয়। এর তারল্য সমস্যাও তীব্র। এটা কী ধরনের ব্যাংকিং? কেন এই ধরনের ব্যাংকিং বিরাজ করে?

    (1.5) কোন অর্থনীতিতে ঋণ নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কিছু খাতে ঋণের পরিমাণ হ্রাস বা বৃদ্ধি করতে নির্দেশনা দেয় যাতে ঋণ সরবরাহ একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসা যায়। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের যে নীতি অনুসরণ করে তার নাম কী? এটা কোন ধরনের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি

    (1.6) এক ধরনের ঝুঁকি আছে যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের সৃষ্ট নয়। এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে। এর প্রভাব ব্যাপক এবং এই ধরণের ঝুঁকির ক্ষতি সাধারণত পূরণযোগ্য নয়। এটা কি ধরনের ঝুঁকি?

  19. 69.

    বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি?

  20. 70.

    নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি ১৫,০০০ টাকা বৃদ্ধি পাবে?

  21. 71.

    নিচের কোনটি ভোগ্য পণ্য নয়?

  22. 72.

    Bweta Car Wash Co. গত মাসে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল। ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি ৭ টাকা চার্জ করে। ঐ মাসে কোম্পানির শুধু ৮৩ টাকা ইউটিলিটি, ৩০০ টাকা মজুরি এবং ৩১ টাকা সাবান বাবদ খরচ হয়। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ করা হয়নি। ঐ মাসে বিটার নিট আয় বা লোকসান কত?

  23. 73.

    'ঝান্ডা' শব্দটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলো-

  24. 74.

    সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবসমূহ হলো-।

  25. 75.

    প্রারম্ভিক মজুতমাল ৭,৫০০ টাকা, ক্রয় ৫২,৫০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে সমাপনী মজুতমাল কত হবে?

  26. 76.

    কোনটি পরিমেলবন্ধের ধারা নয়?

  27. 77.

    কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস?

  28. 78.

    আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়?

  29. 79.

    'নগদ' কোন ভাষার শব্দ?