Jashore Board যশোর বোর্ড ২০২৫
663টি প্রশ্ন
- 601.
“মালিক কর্তৃক পণ্য উত্তোলন” — লেনদেনের ফলে হিসাব সমীকরণে এর কী প্রভাব হবে?
- 602.
২০২৪. সালের ৩১ ডিসেম্বর তারিখে সবুজ এন্ড কোম্পানি-এর নগদান বহি মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তের পরিমাণ ছিল ৮০,০০০ টাকা। কিন্তু নগদান বহির সাথে পাশ বহির উদ্বৃত্তের গরমিল পরিলক্ষিত হয়। যথাযথ 'অনুসন্ধানের পর গরমিলের নিম্নলিখিত কারণগুলো উদঘাটিত হয়:(১) আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত মোট ৪৬,০০০ টাকার চেক নগদান বইতে লেখা হয়নি। (২) ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ ৫০,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি। (৩) পাওনাদার বরাবর ইস্যুকৃত ১০,০০০ টাকা, এবং ১৪,০০০ টাকার দুইটি চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। (৪) একজন দেনাদারের নিকট হতে ব্যাংক কর্তৃক আদায়-২৫,০০০. টাকা কিন্তু নগদানবইতে ১৭,০০০ টাকা লেখা হয়েছে। (৫) জমাকৃত ৭,০০০ টাকার চেক ব্যাংক আদায় করেছে কিন্তু ৩১ ডিসেম্বর পর্যন্ত নগদানভুক্ত হয়নি। (৬) ব্যাংক কর্তৃকমঞ্জুরিকৃত সুদ ৭০০ টাকা এবং ধার্যকৃত চার্জ ২০০ টাকা এখনও নগদানভুক্ত হয়নি।
- 603.
হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ 12,000 12,000 টাকা এবং স্বত্বাধিকার 10,000 10,000 টাকা ছিল। সারা বছর সম্পদ 5,000 5,000 টাকা এবং দায় 2,000 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে সমাপনী স্বত্বাধিকারের পরিমাণ হবে কত টাকা?
- 604.
বিলচলন এন্টারপ্রাইজ-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃভগুলো নিম্নরূপ:

- 605.
কোনো নামিক হিসাব শিরোনামের সাথে বকেয়া বা অগ্রিম ইত্যাদি যুক্ত থাকলে সেটি কোন ধরণের হিসাব বলে গণ্য হবে?
- 606.
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নলিখিত ভুলগুলো জাবেদ এন্টারপ্রাইজ-এর হিসাব বইতে রেওয়ামিল তৈরি করার পর উদঘাটিত হয়:(১) বেতন খরচের যোগফল ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে।(২) ২৫,০০০ টাকার অফিস সরঞ্জাম ক্রয় করে যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে।(৩) ২০,০০০ টাকার মেশিন ক্রয় করে ভুল ক্রমে আসবাবপত্র হিসাবে ২,০০,০০০ টাকা দেখানো হয়েছে।(৪) বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা ভুলক্রমে বইতে লেখা হয়নি।(৫) যাতায়াত খরচ ১,৫০০ টাকা ভাড়া হিসাবে দেখানো হয়েছে।(৬) সাধারণ খরচ ৫০০ টাকা ভুলে-উক্ত হিসাবে ডেবিট করা হয়নি।(৭) বিদ্যুৎ খরচ ২,০০০-টাকা ভুলে বিদ্যুৎ খরচ হিসাবে দুইবার ডেবিট করা হয়েছে।(৮) পণ্য উত্তোলন ২,০০০ টাকা ভুলে উত্তোলন হিসাবে ডেবিট করা হয়নি।
- 607.
সকল প্রকার লেনদেনের স্থায়ী ভান্ডার হলো —
- 608.
মি. অভি ২০২৪ সালের ১ জানুয়ারি একটি সেবামূলক প্রতিষ্ঠান শুরু করেন। ৩১ ডিসেম্বর তার রেওয়ামিল ছিল নিম্নরূপ:অন্যান্য তথ্যাবলি:(১) অগ্রিম বিমা ৩ বছরের জন্য প্রদত্ত হয়েছে।(২) বছর শেষে মনিহারি মজুদ ১,০০০ টাকা।(৩) প্রদেয় নোটের ওপর ৫% সুদ ধার্য করতে হবে।(৪) অনুপার্জিত সেবা আয় ২০,০০০ টাকা অর্জিত হয়েছে।

- 609.
ক্রেডিট নোট কে কাকে প্রেরণ করে?
- 610.
২০২২ সালের ১ জানুয়ারি তারিখে জায়াদ লিমিটেড ৫,৬০,০০০ টাকার একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সংস্থাপন ব্যয় ৬০,০০০ টাকা। মেশিনটির আয়ুষ্কাল ১০ বছর এবং ভগ্নাবেশেষ মূল্য ৬০,০০০ টাকা। ২০২৪ সালে ১ অক্টোবর তারিখে মেশিনটি ৪,৬০,০০০ টাকায় বিক্রয় করা হয়। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাববর্ষ শেষ হয়। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।
- 611.
খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কী বলে?
- 612.
নিচের কোনটি ‘কন্ট্রা আয়’ হিসাবে নির্দেশ করে?
- 613.
প্রাথমিক খরচ কোন ধরণের সম্পদ?
- 614.
প্রাপ্ত ভ্যাট ও প্রদত্ত ভ্যাট এর মধ্যে প্রাপ্ত ভ্যাট বেশি হলে এর পার্থক্যকে কী বলে?
- 615.
নিচের কোন লেনদেনের দ্বারা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ হ্রাস পায়?
- 616.
পণ্যের বিক্রয়মূল্য 50,000 50,000 টাকা, পরিচালনা খরচ 3,200 3,200 টাকা, বিক্রীত পণ্যের ব্যয় 30,000 30,000 টাকা এবং প্রাপ্য বাট্টা 2,000 2,000 টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত টাকা হবে?
- 617.
প্রদেয় হিসাবের প্রারম্ভিক উদ্বৃত্ত ৫,০০০ টাকা, সমাপনী উদ্বৃত্ত ৮,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা এবং পাওনাদারদের পরিশোধ ২০,০০০ টাকা হলে ধারে ক্রয়ের পরিমাণ হবে কত টাকা?
- 618.
নিচের কোনটি মুনাফাজাতীয় ব্যয়?
- 619.
পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে এমন চেককে কী বলে?
- 620.
‘যন্ত্রপাতি বসানো খরচ’ ভুলবশত: মেশিন হিসাবে ক্রেডিট করায় সংশোধন জাবেদায় —
- 621.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
সাধারণত ভুল সংশোধিত হয় — i. রেওয়ামিল তৈরির পূর্বে ii. রেওয়ামিল তৈরির পর iii. জাবেদা ভুক্তকরণের পর নিচের কোনটি সঠিক?
- 622.
পুরাতন আসবাবপত্র বিক্রয়লব্ধ অর্থ —
- 623.
নিচের কোনটি স্থায়ী সম্পদ?
- 624.
মিহসান কোম্পানি লি.-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো:মিহসান কোম্পানি লি.রেওয়ামিল৩১ ডিসেম্বর, ২০২৪সমন্বয়সমূহঃ (১) সমাপনী মজুদ পণ্য ৬০,০০০ টাকা। (২) বিনামূল্যে পণ্য বিতরণ ৮,০০০ টাকা, বিজ্ঞাপনের ১/৩ অংশ বিলম্বিত করতে হবে। (৩) অলিখিত ক্রয় ২০,০০০ টাকা। (৪) শেয়ার প্রতি ১০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।

- 625.
অংশীদারি কারবারে চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কী?
- 626.
মাহি লিমিটেড-এর ৩১ ডিসেম্বর ২০২৪ সালের রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো:মাহি লিমিটেডরেওয়ামিল৩১ ডিসেম্বর,২০২৪সমন্বয়সমূহঃ (১) বিমা পলিসি ১২ বছরের জন্য নেওয়া হয়েছে। (২) অফিস সরঞ্জামের আয়ুষ্কাল পাঁচ বছর। আয়ুষ্কাল শেষে কোনো ভগ্নাবশেষ মূল্য থাকবে না। (৩) ১০,০০০ টাকার সরবরাহ সামগ্রী ব্যবহার করা হয়েছে। (৪) অনুপার্জিত সেবা আয়ের ৩০,০০০ টাকা উপার্জিত হয়েছে। (৫) প্রাপ্য হিসাবের ৬,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে।


- 627.
নিচের কোনটি তারল্য মাপক অনুপাত?
- 628.
আবু, বাবু ও লাবু যথাক্রমে ২: ২: ১ অনুপাতে লাভ-লোকসান বণ্টনেরভিভিতে একটি অংশীদারি ব্যবসায় শুরু করে। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে ৪,০০,০০০ টাকা, ৩,৬০,০০০ টাকা এবং ২,৮০,০০০ টাকা। আবু বার্ষিক ৩৬,০০০ টাকা বেতন পায়। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করা হয়। বাবু বছরের মাঝামাঝি সময় ৪০,০০০. টাকা ঋণ হিসাবে প্রদান করেন। সারা বছরে অংশীদারগণের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ১২,০০০ টাকা, ৮,০০০ টাকা এবং ৬,০০০ টাকা। নগদ উত্তোলন ছাড়াও আবু ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাবভুক্ত হয়নি। উপরিউক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ব্যবসায়ের মুনাফা হয় ১,৬০,০০০ টাকা।
- 629.
চলতি অনুপাতের আদর্শ মান কত?
- 630.
ফাতেমা কোম্পানি লি. ২,৫০,০০,০০০ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত, যা প্রতি শেয়ার ১০-টাকা মূল্যের ২৫,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানি ৫০% শেয়ার ২ টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিবরণপত্র প্রচার করে। সর্বমোট ১৪,০০,০০০ শেয়ারের আবেদন পাওয়া গেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হয়।
- 631.
অবলোপনযোগ্য ব্যয় হলো—i. বিলম্বিত বিজ্ঞাপনii. প্রাথমিক খরচiii. সাধারণ খরচনিচের কোনটি সঠিক?
- 632.
সুরমা কোম্পানি লি.-এর ২০২৪ সালের উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্যাদিনিম্নরূপ:১০,০০০ একক পণ্য বিক্রয় করা হয়। মুনাফা বিক্রয়ের ওপর ২০%। তৈরি পণ্যের সমাপনী মজুদ (৩১-১২-২০২৪) ৪,৫০০ একক।

- 633.
বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী একজন শ্রমিককে দৈনিক কত ঘণ্টা কাজ করতে হয়?
- 634.
উসমানি লিমিটেড-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের তথ্যাবলিনিম্নে প্রদত্ত হলোবিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২০% লাভে পণ্য বিক্রয় করা হয়। মোট লাভের ১০% পরোক্ষ ব্যয়।

- 635.
পাবলিক লি. কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
- 636.
মিসওয়ার লি.-এর নিম্নলিখিত মাল ক্রয় এবং ইস্যুসমূহ নভেম্বর মাস ২০২৪ সাল সম্পর্কিত:নভে. ১ মজুদ পণ্য ২,৫০০ একক, প্রতি একক ১৫.০০ টাকা।৬ ইস্যু ১,২০০ একক।৮ প্রাপ্তি ৬০০ একক, প্রতি একক ১৪.০০ টাকা।১০ ইস্যু ৬০০ একক।১৫ প্রাপ্তি ৩৫০ একক, প্রতি একক ১৫.৫০ টাকা।২১ ইস্যু ৫০০ একক।২৩ প্রাপ্তি ৩০০ একক, প্রতি একক ১৬.৫০ টাকা।৩০ ঘাটতি ৫০ একক।
- 637.
বিন কার্ডে কোনটি লিপিবদ্ধ থাকে না?
- 638.
আনু,বানু ও রানু তিনজন অংশীদার। যারা ৩ঃ ২: ১ অনুপাতে লাভ-ক্ষতি বণ্টন করে। ২০২৪ সালে তাদের উত্তোলন, বেতন ও মুনাফা সমন্বয়ের পর মূলধনের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৯৩,০০০ টাকা, ৮৯,০০০ টাকা ও ৬৮,০০০ টাকা। আনুর বার্ষিক বেতন ছিল ৯,০০০ টাকা। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ২৬,০০০ টাকা, ১১,০০০ টাকা ও ৭,০০০ টাকা। আনুর বেতন বাদ দেওয়ার পর কিন্তু মূলধনের সুদ ধার্য করার পূর্বে কারবারের মুনাফাঁর পরিমাণ ছিল ৯০,০০০ টাকা। অংশীদারি চুক্তি অনুযায়ী মূলধনের ওপর ৫% সুদ ধার্য করার কথা থাকলেও সেটি করা হয়নি।
- 639.
স্থায়ী সম্পদ ৬,০০,০০০ টাকা, কার্যকরী মূলধন ৩,০০,০০০ টাকা ও চলতি দায় ১,০০,০০০ টাকা।কার্যকরী মূলধন অনুপাত কত?
- 640.
তাহারাত লিমিটেড-এর অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা। যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত, কোম্পানি ২% অবহারে ৪,০০০ শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করে কোম্পানি মোট ৫,০০০ শেয়ারের আবেদন পেল। কোম্পানি ৪,০০০ শেয়ার আবেদনকারীদের মধ্যে বণ্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
- 641.
স্থায়ী সম্পদ ৬,০০,০০০ টাকা, কার্যকরী মূলধন ৩,০০,০০০ টাকা ও চলতি দায় ১,০০,০০০ টাকা।মোট চলতি সম্পদের পরিমাণ কত?
- 642.
একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে শ্রমিকেরা প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করে। শুক্রবার ছুটির দিন। স্বাভাবিক মজুরির হার ঘণ্টা প্রতি ২০ টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরি হারের দ্বিগুণ। শ্রমিকেরা মহার্ঘ ভাতা বাবদ স্বাভাবিক মজুরির ১০%, যাতায়াত ভাতা বাবদ ১৫% এবং বাসস্থান ভাতা বাবদ ৫০% ভাতা পায়। স্বাভাবিক মজুরির ১০% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্তন হয়।নিচে এক সপ্তাহে তিনজন শ্রমিকের প্রকৃত কার্যঘণ্টা দেওয়া হলো:করিম ৫০ ঘণ্টারহিম ৬০ ঘণ্টাফাহিম ৭২ ঘণ্টা
- 643.
উৎপাদন খরচের অন্তর্ভুক্ত হবে—i. পরোক্ষ কাঁচামালii. হিসাব রক্ষকের বেতনiii. কারখানা ব্যবস্থাপকের বেতননিচের কোনটি সঠিক?
- 644.
দিবা লি.-এর উদ্বৃত্তপত্র নিম্নে দেওয়া হলো:

- 645.
কোম্পানির মূলধনের ক্ষুদ্র একককে কী বলে?
- 646.
অপরিচালন আয় হলো—
i. সম্পদ বিক্রয়ের মুনাফা
ii. পণ্য বিক্রয়
iii. বিনিয়োগের সুদ
নিচের কোনটি সঠিক? - 647.
হাতিল লি. এর বই হতে নিচের তথ্যসমূহ নেয়া হয়েছে:২০২৪ডিসেম্বর-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ১০০ একক, প্রতি একক ৩০০ টাকা।ডিসেম্বর-১২ মালক্রয় ১৭৫ একক, প্রতি একক ৩৫০ টাকা।ডিসেম্বর-২৫ মালবিক্রয় ২০০ একক, প্রতি একক ৪০০ টাকা।FIFO পদ্ধতিতে ডিসেম্বর ২৫ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় কত?
- 648.
হাতিল লি. এর বই হতে নিচের তথ্যসমূহ নেয়া হয়েছে:২০২৪ডিসেম্বর-১ প্রারম্ভিক উদ্বৃত্ত ১০০ একক, প্রতি একক ৩০০ টাকা।ডিসেম্বর-১২ মালক্রয় ১৭৫ একক, প্রতি একক ৩৫০ টাকা।ডিসেম্বর-২৫ মালবিক্রয় ২০০ একক, প্রতি একক ৪০০ টাকা।ভারযুক্ত গড় পদ্ধতিতে ডিসেম্বর ২৫ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় কত?
- 649.
ব্যক্তির অংশীদারি কারবারের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত ?
- 650.
মুখ্য ব্যয়ের উপাদান হলো —i. বিক্রয় উপরি খরচii. প্রত্যক্ষ মজুরিiii. প্রত্যক্ষ খরচনিচের কোনটি সঠিক?