Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২২

682টি প্রশ্ন

  1. 651.

    রেওয়ামিলের ডেবিট দিকে প্রাপ্য হিসাবের পরিমাণ ২,৫০,০০০ টাকা এবং ক্রেডিট দিকে অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা। সমন্বয়ে বলা আছে প্রাপ্য হিসাবের ১০,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,০০০ টাকা দ্বারা বৃদ্ধি কর। আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাব কত টাকা দেখাতে হবে?

  2. 652.

    সান, মুন ও স্টার একটি ব্যবসায়ের তিনজন অংশীদার। অংশীদারগণ যথাক্রমে ১/২ , ১/৩ , ১/৬হারে ব্যবসায়ের লাভ-লোকসান বণ্টন করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল সান ৩,০০,০০০ টাকা, মুন ২,৫০,০০০ টাকা এবং স্টার ২,০০,০০০ টাকা। চুক্তির শর্তানুসারে অংশীদারগণ মূলধনের উপর ১০% হারে সুদ পাবে এবং তাদের উত্তোলনের উপর ১২% হারে সুদ ধার্য করা হবে। সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য স্টার প্রতিমাসে ৬,০০০ টাকা করে বেতন পায়। সান প্রতি মাসের প্রথম তারিখে ৫,০০০ টাকা করে এবং স্টার প্রতি মাসের শেষ তারিখে ৫,৫০০ টাকা করে সারা বছর ধরে নগদ উত্তোলন করে। মুন ৩০-৬- ২০২১ তারিখে ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে এবং স্টার ৮% সুদে ০১-০৪-২০২১ তারিখে ৭৫,০০০ টাকা ব্যবসায়ে ঋণ বাবদ সরবরাহ করে। উপযর্ক্তু সমন্বয়সমূহ সাধনের পূর্বে ব্যবসায়ের নিট মুনাফা ছিল ২,৮০,০০০ টাকা।

  3. 653.

    কোনটি কারখানার উপরি ব্যয়?

  4. 654.

    দুলাল, বেলাল ও হেলাল, ‘পালকি এন্টারপ্রাইজ’ এর তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৩ : ২ : ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২১ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল দুলাল ২,০০,০০০ টাকা, বেলাল ১,৫০,০০০ টাকা এবং হেলাল ১,০০,০০০ টাকা। দুলাল এবং হেলাল সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বার্ষিক যথাক্রমে ২০,০০০ টাকা এবং ২৫,০০০ টাকা বেতন পাবে। মূলধন এবং উত্তোলন এর উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে। অংশীদারগণ সারা বছর ধরে প্রত্যেক মাসের শেষ তারিখে যথাক্রমে ২,০০০ টাকা, ১,৫০০ টাকা এবং ১,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। মি. দুলাল এবং হেলাল যৌথভাবে বেলালকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে, মূলধনের সুদ এবং অন্যান্য সুবিধা ছাড়াও মুনাফার অংশ বাবদ বছরে সে কমপক্ষে ৩০,০০০ টাকা পাবে। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের বণ্টনযোগ্য মুনাফার পরিমাণ ছিল ৬০,০০০ টাকা।

  5. 655.

    কালান্তিক মজুদ ব্যবস্থায় কখন সমাপনী মজুদ পণ্যের মূল্য জানা যায়?

  6. 656.

    ঋণদাতাগণ কোন অনুপাতটি বিশ্লেষণের জন্য গুরুত্ব দিয়ে থাকেন?

  7. 657.

    পদ্মা লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানি এর ৮০% শেয়ার ২০% অধিহারে বাজারে বিμির জন্য বিজ্ঞাপন প্রচার করে। ৯,০০,০০০ শেয়ারের জন্য আবেদন পত্র পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হয়।

  8. 658.

    চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর সুদের হার কত?

  9. 659.

    সমাপনী মজুদ পণ্যের মূল্য কোনটির মাধ্যমে নির্ণয় করা যায়?

  10. 660.

    ময়ূরী লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ১০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৭০,০০০ শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে। সর্বমোট ৬০,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায় এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হয়। শেয়ার প্রতি ০.৫০ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হয়।

  11. 661.

    আকাশ লি.-এর হিসাব বই থেকে নিম্নের আর্থিক তথ্য পাওয়া গেল :বিক্রয় ৫,০০,০০০সমাপনী মজুদ পণ্য ২০,০০০বিনিয়োজিত মূলধন ৪,০০,০০০মোট মুনাফা ১,৬০,০০০নিট মুনাফা ৭০,০০০চলতি সম্পদ ১,৪০,০০০চলতি দায় ৮০,০০০

  12. 662.

    অংশীদারগণের উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে কত মাসের উত্তোলনের সুদ নির্ণয় করা হয় ?

  13. 663.

  14. 664.

    মাল 'খতিয়ান হতে জানা যায়—
    i. প্রাপ্ত মালের পরিমাণ, দর ও মূল্য
    ii. উদ্বৃত্ত মালের পরিমাণ, দর ও মূল্য
    iii.. ইস্যুকৃত মালের পরিমাণ, দর ও মূল্য
    নিচের কোনটি সঠিক?

  15. 665.

    অংশীদারি ব্যবসার মূলভিত্তি কী?

  16. 666.

  17. 667.

    বিক্রীত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে আয় বিবরণীতে কী ঘটে?

  18. 668.

    কলমীলতা লি. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের হিসাব বহি থেকে নিম্নবর্ণিত তথ্য সংগৃহীত হয়েছে২০২১মার্চ ১ প্রারম্ভিক মজুদ মাল ২৫০ একক, প্রতি একক ২০ টাকা দরে।” ১৪ কারখানায় পণ্য ইস্যু ২০০ একক।” ২১ পণ্য μয় ৩০০ একক, প্রতি একক ২২ টাকা দরে।” ২৫ কারখানায় পণ্য ইস্যু ২৫০ একক।” ২৯ কারখানা থেকে ফেরত ১০ একক।

  19. 669.

    অনুপাত হলো-

  20. 670.

    ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত জবা লি. এর আর্থিক অবস্থার বিবরণী ছিল নিম্নরূপ:
    বছরের বিক্রয়ের পরিমাণ ছিল ৩৫,০০,০০০ টাকা।

    দায়সমূহ | টাকা | সম্পদসমূহ | টাকা
    শেয়ার মূলধন | ১০,০০,০০০ | দালান কোঠা | ৮,৫০,০০০
    সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত | ৫,০০,০০০ | আসবাবপত্র | ৪,০০,০০০
    ১০% ঋণপত্র | ৪,০০,০০০ | মজুদ পণ্য | ৩,০০,০০০
    প্রদেয় নোট | ১,৫০,০০০ | প্রাপ্য হিসাব | ৫,০০,০০০
    প্রদেয় হিসাব | ৩,০০,০০০ | নগদ তহবিল | ৩,০০,০০০
    | ২৩,৫০,০০০ | | ২৩,৫০,০০০

  21. 671.

    কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত হয় না?

  22. 672.

    মজুদ মূল্যায়ন গুরুত্বপূর্ণ— i. সঠিক আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য ii. সঠিক আর্থিক অবস্থা প্রকাশের জন্য iii. সটিক কার্যকরী মূলধন নির্ণয়ের জন্য নিচের কোনটি সঠিক?

  23. 673.

    ত্বরিত অনুপাতের আদর্শমান কোনটি?

  24. 674.

    কোম্পানি যখন নামিক মূল্যে শেয়ার বিক্রির জন্য বিজ্ঞাপন প্রচার করে তাকে কী বলে?

  25. 675.

    কোনটি অলীক সম্পত্তি?

  26. 676.

    একজন কর্মচারীর এপ্রিল মাসের মূল বেতন ৪৫,০০০ টাকা। তিনি বিনা বেতনে ছুটি ভোগ করেন ৫ দিন। ছুটি ভোগ বাবদ তার বেতন থেকে কত টাকা কর্তন করা হবে?

  27. 677.

    বিন কার্ডে কী উল্লেখ থাকে?

  28. 678.

    অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত প্রতিষ্ঠানের কী প্রকাশ করে?

  29. 679.

    একটি ফার্মের চলতি দায় ৫০,০০০ ৫০,০০০ টাকা ও চলতি অনুপাত ২.২:১ ২.২ : ১ হলে, চলতি সম্পদের পরিমাণ কত?

  30. 680.

    ব্যবহৃত কাঁচামালের ব্যয় ১,২০,০০০ ১,২০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ২০,০০০ ২০,০০০ টাকা, আমদানি শুল্ক ৫,০০০ ৫,০০০ টাকা এবং কাঁচামাল ক্রয় ৮০,০০০ ৮০,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদ কাঁচামাল কত?

  31. 681.

    ১/১৫ ১/১৫ নিট ৪৫ দ্বারা কী বোঝায়?
    i. ১৫ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে ১% বাট্টা পাবে
    ii. ৪৫ দিনের মধ্যে মূল্য পরিশোধ করলেও ১% বাট্টা
    iii. ৪৫ দিনের মধ্যে অবশ্যই পাওনা পরিশোধ করতে হবে
    নিচের কোনটি সঠিক?

  32. 682.

    একটি কোম্পানির মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কী?