SAU শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮
100টি প্রশ্ন
- 51.
একটি চাকার ভর 10 kg এবং ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 50 সে.মি.। চাকাটিতে 10 rad/s-2 ত্বরণ সৃষ্টি করতে চাইলে কি পরিমাণ টর্কের প্রয়োজন হবে?
- 52.
দুটি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টরদ্বয়ের ভেক্টর গুনফল এবং স্কেলার গুনফলের সাংখ্যিক মান সমান হবে?
- 53.
এক কিলোওয়াট ঘন্টা = কত জুল?
- 54.
চার্জ প্রবাহের হারকে বলা হয়-
- 55.
অর্ধপরিবাহীতে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য কত?
- 56.
পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে অভিকর্ষ ত্বরণ কত?
- 57.
কত ডিগ্রি কোণে একটি প্রক্ষেপকের পাল্লা সর্বোচ্চ হবে?
- 58.
রেডিয়ামের অর্ধায়ু 1620 হলে তেজস্ক্রিয় ধ্রুবক কত?
- 59.
কোন কঠিন পদার্থের পয়সনের অনুপাত -
- 60.
একটি ট্রান্সফরমারের মূল কুন্ডলীতে পাক সংখ্যা 200 এবং বিভব পার্থক্য 200 V । গৌণ কুন্ডলীতে বিভব পার্থক্য 10 V হলে এর পাক সংখ্যা কত হবে?
- 61.
একটি উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ 20 cm। একটি বস্তু লেন্সের কেন্দ্র হতে 10cm দূরে স্থাপন করলে প্রতিবিম্ব হবে-
- 62.
একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হবে-
- 63.
কোন স্থানের ভূ-চুম্বকের ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব উপাংশের মান সমান হলে ঐ স্থানে বিনতি কোণ কত?
- 64.
কোন বস্তু t সেকেন্ডে h উচ্চতা হতে ভূমিতে পড়ে। t2 \frac{t}{2} সেকেন্ড পরে বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় ছিল?
- 65.
গ্যাসের সান্দ্রতা তাপমাত্রার সাথে কী ভাবে পরিবর্তিত হয়?
- 66.
কোন সংযোগের জন্য কার্যকর ধারকত্ব হ্রাস পাবে?
- 67.
পৃষ্টটানের মাত্রা সমীকরণ কোনটি?
- 68.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
কোনটি মৌলিক লজিক গেট?
- 69.
কোনটির উপর বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে না?
- 70.
যখন একটি গ্যাসকে রূদ্ধতাপীভাবে সংকোচন করা হয় তখন গ্যাসের উপর কাজের পরিমান
- 71.
লিপিড সমূহ পৃথক করার জন্য কোন ক্রোমাটোগ্রাফি ব্যাবহার করা হয়?
- 72.
পানির বিশুদ্ধতা পরিমাপের মানদন্ড নয় কোনটি?
- 73.
ড্যাশ এর মাধ্যমে প্রদর্শিত নিম্নের কোন বন্ধনীটির পোলারটি সর্বাধিক?
- 74.
কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে হাইড্রোবিশ্লেষিত হয়?
- 75.
220mg CO2 তে কত মোল আছে?
- 76.
একটি বিক্রিয়ার তাপমাত্রা 20°C বৃদ্ধি করলে এ বিক্রিয়ার হার পূর্বের তুলনায় -
- 77.
সোডিয়াম ক্লোরাইড কে লঘু দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী জমা হবে?
- 78.
মিথেনের অসম্পূর্ণ দহন বিক্রিয়ায় যেটি তৈরি হয় -
- 79.
কোন গ্যাস এবং 9.0g পানিতে সমসংখ্যক অনু আছে?
- 80.
40g ক্যালসিয়াম 100g পানিতে দ্রবীভূত করলে বিক্রিয়া শেষে উক্ত ভর কত হবে?
- 81.
কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবচাইতে বেশি?
- 82.
কোনটির pH সবথেকে বেশী?
- 83.
কোন আয়নটি ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম-
- 84.
নিচের কোন আয়নটি জারক ও বিজারক উভয়রুপে ক্রিয়া করে?
- 85.
SO2 এর ক্ষারকত্বের মান কত ?
- 86.
নিচের কোন ধর্মটি ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন এর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ে?
- 87.
কাঁচ পরিষ্কারকের উপাদান কী?
- 88.
নিচের বিকিরণগুলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
- 89.
নিচের কোনটি উভধর্মী পদার্থ?
- 90.
SO2 এবং H2S এ সালফারের জারণ সংখ্যা হল
- 91.
বাংলাদেশের মানুযের মথাপিছু আয় কত ডলার?
- 92.
বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ-
- 93.
BBS এর হিসাব অনুযায়ী বাংলাদেশের GDP প্রবৃদ্ধির হার কত?
- 94.
একজন ক্রিকেট খেলোয়াড়কে ক্রিকেটার বলা হয়, একজন ব্যাডমিন্টন খেলোয়াড়কে কি বলা হবে?
- 95.
কত সালে ঐতিহাসিক আগরতলা মামলা করা হয়?
- 96.
কোন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য দলিলে অন্তর্ভুক্ত হয়েছে?
- 97.
কারাগারে রোজনামচা বইটির লেখক কে?
- 98.
পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল?
- 99.
বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়?
- 100.
বাংলাদেশে কৃষি দিবস কত তারিখে উদযাপিত হয়?