Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২৫

685টি প্রশ্ন

  1. 351.

    এগারো বছরের কিশোর মিদুল প্রায়ই রাস্তার পাশে একাকী বসে থাকে। সব ছেলে-মেয়েরা খেলাধুলা করলেও তাকে কখনও নেয় না। ছেলেটি ধান কাটতে পারে, নাও বাইতে পারে, অসাধারণ ছবি আঁকতে পারে। শুধু মুখ দিয়ে লালা ঝরে ও বাঁকিয়ে হাঁটে বলে সবাই তাকে এড়িয়ে থাকতে চায়। কিন্তু একজন সমাজকর্মী আদিলা তার পিতা-মাতা ও সমবয়সিদের বোঝান যে, "মিদুল সমাজের বোঝা নয়। তারও আছে বাঁচার অধিকার।"

  2. 352.

    জলের জীব জল বিনা মরল কেন?

  3. 353.

    আক্কাস আলী একজন দরিদ্র কৃষক। ধানের চারা লাগাতে লাগাতে সে গুনগুনিয়ে বলে, "ধানগাছ পা-ছাড়া দাঁড়িয়ে, বহু হাত বাড়িয়ে, চারিদিকে ছড়িয়ে, কেশসব উড়িয়ে-উঁকি মারে আকাশে।” একথা শুনে তার মনিব বলে, আক্কাস, অনেক ভালো লাগলো, হৃদয়ের আবেগ, মনের ভাব প্রকাশের শৈল্পিক উপস্থাপন অনেক সুন্দর শোনাচ্ছিল। কিন্তু এখন অনেকের লেখায় কোনো আগা-মাথা াওয়া যায় না। ধাম করে আরম্ভ করে, ব্যস্ততার কারণে যেন শেষ করা হয় না। সহজ-সরল প্রকাশভঙ্গিতে জীবনের আংশিক ঘটনা তুলে ধরে।

  4. 354.

    'ঝর্ণার গান' কবিতায় ঝর্ণা কার বোল সাধে?

  5. 355.

    ধানসাগর গ্রামের মেয়ে মনিকার এস.এস.সি পাশ করার পর বিয়ে হয়। কিছুদিন পর যৌতুক দিতে না পারায় স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। জীবনের প্রতি বিরক্ত হয়ে অভিমান করে মনিকা ঢাকায় গিয়ে একটি বাসায় কাজ নেয়। কিন্তু সেখানে গৃহকর্তার এক নেশাগ্রস্ত ছেলের কুদৃষ্টি থেকে বাঁচতে কাজ ছেড়ে পালিয়ে নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসের কাজে যোগ দেয়। অল্প দিনের মধ্যেই তার কর্মদক্ষতা ও আচার-ব্যবহারে মালিকের মন জয় করে। সহকর্মীরাও মনিকার ব্যবহারে মুগ্ধ হয়। সবার কাছে তার প্রশংসা শুনে মালিক মনিকার বেতন বাড়িয়ে দেয়।

  6. 356.

    "আমি তো এখন স্বাধীন মানুষ"-বুধা স্বাধীন-
    i. কোনো বন্ধন নেই বলে
    ii. চাচি তাকে মুক্তি দিয়েছে বলে
    iii. মাইন পুঁতে আসতে পেরে
    নিচের কোনটি সঠিক?

  7. 357.

    তিয়াশা স্কুলের পড়া শেষ করে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে গল্প, উপন্যাস, প্রবন্ধ ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কল্প-কাহিনি পড়ে। স্কুলের সহ-শিক্ষা কার্যক্রমে তার রয়েছে সরব উপস্থিতি। তার গৃহশিক্ষক এ বিষয় নিয়ে প্রায়ই বকাবকি করেন। তিনি তিয়াশাকে বলেন, "গল্প পড়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তোমার পরীক্ষায় কি এসব পড়বে? আমার দেয়া উত্তরপত্রগুলো পড়ো। নিশ্চিত এ-প্লাস পাবে।"

  8. 358.

    এলাকার আশরাফ সাহেব সরকারি ত্রাণ বন্যাদুর্গত প্রতিটি পরিবারের মাঝে বিতরণ করেন। এতে অসহায় মানুষগুলো যথেষ্ট উপকৃত হয়। উদ্দীপকের আশরাফ সাহেবকে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে কী বলা যায়?

  9. 359.

    (i) সে যেন আমার পাশে আজো বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে।(ii) ভেঙ্গে যাওয়া পাখির বাসার মতো মন কিছু নেই তার বুকে আজ তো এখন ডানা মেলে ফিরে কেন আশা তারই কাছে।

  10. 360.

    কানাকুয়ো কোথায় ডাকে?

  11. 361.

    ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে ফেনী ও নোয়াখালী জেলায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। অনেক সম্পদ ও জীবন হারিয়ে ঐ এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসে। তারা ক্যাম্পাসে সাধারণ মানুষের প্রদেয় নানা প্রয়োজনীয় ত্রাণ সহায়তা সংগ্রহ করে। রোদ-বৃষ্টি-পানি-কাদা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয়ণ কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা প্রত্যেক অসহায় মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌছে দেয়।

  12. 362.

    উদ্দীপকের বিদেশি গানের সাথে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোনটির তুলনা করা যেতে পারে?

  13. 363.

    'পল্লিসাহিত্য' প্রবন্ধ অনুযায়ী তরুণ প্রজন্মের দেশজ সংস্কৃতি ভুলতে বসার কারণ—
    i. নাগরিক সাহিত্যের প্রভাব
    ii. সময় ও রুচির পরিবর্তন
    iii. দৃষ্টিভঙ্গির পরিবর্তন
    নিচের কোনটি সঠিক?

  14. 364.

    সাকি ফুডপান্ডায় চাকরি করে। গ্রাহকের খাবার অর্ডার পেলেই দ্রুততার সাথে পুরান বাইসাইকেল চালিয়ে গ্রাহকের দ্বারে পৌঁছে যায়। বিচিত্র খাবার, বিচিত্র স্বাদের বাহারে তার থলে ভর্তি থাকে। কোনো গ্রাহক তাকে কখনও সে খাবার খেতে বলে না। মাঝে মধ্যে তার ইচ্ছে হয় নিজের কিশোর সন্তানের জন্য, স্ত্রীর জন্য খাবার নিয়ে গিয়ে একসাথে খাবে। কিন্তু সে যে টাকা বেতন পায় তাতে সে খাবারের স্বাদ তার নেয়া হয় না। একদিন তার কিশোর সন্তান বলে, "আব্বু তুমি মালিকের কাছে বেশি বেতন চাও। বলবে- আমাদের খেতে ইচ্ছে করে না?"

  15. 365.

    "মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান"-চরণটিতে কী প্রকাশ পেয়েছে?

  16. 366.

    সাত বছর বয়সে রিয়াদের বাবা মারা, যায়। তার তিন বছর পরে মায়ের মৃত্যু হয়। এখন রিয়াদের বয়স তেরো। কিন্তু সাহসে-কর্মে তার মতো গ্রামে আর কেউ নেই। গ্রামে ডাকাতেরা হামলা করলে সবার আগেই তার লাঠি ওঠে। ভয়ে যারা পালাতে চায় তাদের সে ভীতু বলে। এক সময় এই রিয়াদ, মারুফ, মাহাদি ও ফাহিমের সাথে এক হয়ে গ্রামের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। পরবর্তীতে নির্যাতন সহ্য করে শত্রু তাড়ানোর দৃঢ় প্রতিজ্ঞা তাকে সবার কাছে প্রিয় হতে সাহায্য করেছিল।

  17. 367.

    আশা' কবিতায় কবি কীসের অন্তরালে হারিয়ে যেতে চেয়েছেন?

  18. 368.

    মা-বাবার মৃত্যুর পর বাদল একা হয়ে যায়। গ্রামের মুদির দোকানে কাজ করে দু'বেলা খায়। হঠাৎ গ্রামে হানাদার বাহিনীর আক্রমণে সবাই পালাতে থাকে। কিন্তু রুখে দাঁড়ায় বাদল। নিজের প্রাণ দিয়ে হলেও গ্রামটাকে রক্ষা করবে সে। তার এমন মানসিকতার জন্য অনাথ ছেলেটিই এক সময় "যোদ্ধা বাদল" খেতাব পায়।

  19. 369.

    হযরত মুহম্মদ (স.) এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল কীভাবে ?

  20. 370.

    পীরভক্ত আবেদ আলীর সংসারে অভাব-অনটন লেগে থাকলেও সাধ্যমতো নানা সামগ্রী দিয়ে পীরকে খুশি করে প্রতি বছর। এ বছর দেওয়ার মতো কিছু না থাকায় সে তার মেয়ে জরিনাকে বৃদ্ধ পীরের খেদমতের জন্য বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার মেয়ে বিয়ের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানায়। আবেদ আলীর স্ত্রীরও ব্যাপারটি পছন্দ নয়। শেষ পর্যন্ত আবেদ আলী সিদ্ধান্ত পরিবর্তন করে নেয়।

  21. 371.

    ঐ ফুল ফোটে বনে, যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই —

  22. 372.

    বাড়ি থেকে পালিয়ে এসে তৃষা ঢাকার একটি বাসায় কাজ করে। মেয়েটি গৃহকর্তার স্ত্রীকে জানায় যে, তার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে, সে একজন মাদকসেবী। তৃষা কিছুতেই এ ধরনের লোককে বিয়ে করতে চায় না। মেয়েটির এমন সিদ্ধান্তের পরেও তার রাবা ঐ ছেলেকে বিয়ের জন্য চাপ দিলে গৃহকর্তার স্ত্রী তার পাশে এসে দাঁড়ায় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

  23. 373.

    "এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্যসেনের থেকে"-চরণটিতে প্রকাশ পেয়েছে-
    i. বাঙালির সংগ্রামী চেতনা
    ii. বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য
    iii. অসাম্প্রদায়িক মনোভাব
    নিচের কোনটি সঠিক?

  24. 374.

    'নিয়তি' গল্পে বেঙ্গল টাইগার প্রভুভক্তির পরিচয় দিয়েছে কীভাবে?

  25. 375.

    বাঙালি কিসে মাত হবে বলে হানাদাররা ভেবেছিল?

  26. 376.

    মহাকাব্যের মূল লক্ষ্য কী?

  27. 377.

    নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির?

  28. 378.

    'বহিপীর' নাটকে 'হঠাৎ আশাতীত' কাজ করেছে কে?

  29. 379.

    "এই বাংলায় তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা"। পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে-
    i. মুক্তির আকাঙ্ক্ষা
    ii. দৃঢ় প্রত্যয়
    iii. প্রতিশোধস্পৃহা
    নিচের কোনটি সঠিক?

  30. 380.

    উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবে 'রানার' কবিতার রানারের কোন বিষয়টি ফুটে উঠেছে?

  31. 381.

    উদ্দীপকের কবির আশাবাদ যেভাবে ‘রানার’ কবিতায় প্রতিফলিত হয়েছে—
    i. শ্রমজীবী মানুষের বন্দনা
    ii. সোনালি ভবিষ্যতের প্রত্যাশা
    iii. শোষণ বঞ্চনার অবসান
    নিচের কোনটি সঠিক?

  32. 382.

    সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়?

  33. 383.

    আব্দুর রহমানের পায়ের সাইজ কীসের মতো?

  34. 384.

    'জীবন সঙ্গীত' কবিতায় কবি সংসারকে 'সমরাঙ্গন' বলেছেন কেন?

  35. 385.

    বুধা কাকে ভীতুর ডিম বলেছে?

  36. 386.

    উদ্দীপকের মজিদ 'বহিপীর' নাটকের কোন চরিত্রের প্রতিরূপ?

  37. 387.

    উদ্দীপকের জমিলা এবং 'বহিপীর' নাটকের তাহেরা উভয় চরিত্রে ফুটে উঠেছে-
    i. প্রতিবাদ
    ii. অবাধ্যতা
    iii. অনমনীয়তা
    নিচের কোনটি সঠিক?

  38. 388.

    আমাদের শিক্ষা আমাদেরকে কী করে তুলেছে?

  39. 389.

    'নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ, যে ঠাঁই'উদ্দীপকটির ভাবার্থ কোন চরণে ফুটে উঠেছে?

  40. 390.

    'মগজের মধ্যে শকুনের পাখা ঝাপটানি'- প্রতীকীতে বুধার কোন স্মৃতি তুলে ধরা হয়েছে?

  41. 391.

    যেসব ধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা মুধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে সেগুলোকে বলে-

  42. 392.

    যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:

    1.1.

    কম্পিউটার

    1.2.

    জন্মদিনের সন্ধ্যা

  43. 393.

    নিচের কোনটি 'উষ্ম' ধ্বনির উদাহরণ?

  44. 394.

    যেকোনো একটি লেখো:

    2.1.

    মনে করো, তুমি মনির/মনিরা। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে তোমার বন্ধু সাদ/সাদিয়াকে একটি পত্র লেখো।

    2.2.

    মনে করো, তুমি তাপস/তাপসি। তুমি নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের বাসিন্দা। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

  45. 395.

    'একজন এসে খবরটা দেয়।'- এখানে একজন' কোন প্রকারের সর্বনাম?

  46. 396.

    যেকোনো একটি লেখো:

    3.1.

    সারাংশ লেখো:মহাসমুদ্রের শত বৎসরের কল্লোল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে, সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত, তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত। এখানে ভাষা চুপ করিয়া আছে, প্রবাহ স্থির হইয়া আছে, মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে। ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে, নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে, অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে! হিমালয়ের মাথার উপর কঠিন. বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে, তেমনই এই লাইব্রেরির মধ্যে মানবহৃদয়ের বন্যা কে বাঁধিয়া রাখিয়াছে!

    3.2.

    সারমর্ম লেখো:এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান; জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে। চলে যেতে হবে আমাদের। চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

  47. 397.

    'পাথুরে' কোন ধরনের বিশেষণ?

  48. 398.

    যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো:

    4.1.

    দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।

    4.2.

    মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।

  49. 399.

    'কুন্তল' শব্দের প্রতিশব্দ কোনটি?

  50. 400.

    যেকোনো একটি লেখো:

    5.1.

    মনে করো, তুমি সুমন/সুমি। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা ও নবীন শিক্ষাথীদের নবীনবরণ অনুষ্ঠানের বর্ণনা দিয়ে যেকোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো।

    5.2.

    মনে করো, তুমি মাহিম/মাহিমা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক হিসেবে 'সুন্দর হাতের লেখা' প্রতিযোগিতা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।