Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২২
537টি প্রশ্ন
- 301.
জুঁই ও নিলয়ের আট বছরের সংসারে দুটি ফুটফুটে সন্তান রয়েছে। নিলয়ের মা-বাবা বৃদ্ধ হওয়ায় জুঁই নিজের মা-বাবার মতো সেবা-যত্ন দিয়ে তাদের আগলে রেখেছে। নিলয় একটি বহুজাতিক কোম্পানিতে চাকুরি করে। সংসারের প্রতি মন দেওয়ার সময় নেই তার। জুঁই সন্তানদের স্কুলে আনা-নেওয়ার, রান্না-বান্না, বাজার করাসহ সংসারের যাবতীয় কাজ করে থাকে। কিন্তু সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে নিলয় জুঁইয়ের সাথে কলহ করে। সে জুঁইকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়ার হুমকি দেয়। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে জুঁই নিলয়ের শত লাঞ্ছনা সহ্য করে যাচ্ছে।
- 302.
স্থিতধী হযরত আবুবকর (রা.) রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করেন-
i. শোকের মাতম থামাতে
ii. বিশৃঙ্খলা দূর করতে
iii. সকলের চেতনা ফেরাতে
নিচের কোনটি সঠিক? - 303.
শাওন গোয়ালা ও সাগর গোয়ালা দুই বন্ধু। দুজনই স্নাতক পাশ করে আত্মকর্মসংস্থানের জন্য দুগ্ধখামার করেছে। শাওন উৎপাদিত দুধ থেকে তার অংশ পৃথক করে নেয় এবং অধিক মুনাফার লোভে তাতে পানি ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। অপরদিকে সাগর তা করে না। সে বলে, 'ক্রেতারা নিরাপদ বিশুদ্ধ দুধ খেয়ে সুস্থ থাকলেই আমার খামার করা সার্থক হবে।'
- 304.
উদ্দীপকের মিনার কাজে 'বই পড়া' প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে?
- 305.
উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা-i লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না
ii. নিজের মন গড়ে তুলতে পারে না
iii. সাহিত্যচর্চার সুফল সম্বন্ধে সন্দিহান
নিচের কোনটি সঠিক? - 306.
আমাদের বিদ্যালয়ে সার্ধ শতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে এবার একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ হতে যাচ্ছে। প্রধানশিক্ষক শিক্ষার্থীদের নিকট লেখা আহ্বান করেছেন। হাবিব বিদ্যালয়ের ১৫০ বছরের ঐতিহ্য, সাফল্য ইত্যাদির তথ্য-উপাত্ত সংগ্রহ করে তথ্যবহুল একটি মননশীল লেখা জমা দিয়েছে। আর মুস্তাফিজ জমা দিয়েছে তার মুক্তিযোদ্ধা দাদার জীবনের খন্ড গল্প নিয়ে একটি ব্যঞ্জনাময় সরস লেখা। সম্পাদক হিসেবে লেখাটি পড়ে আমার হৃদয়ে অতৃপ্তির সৃষ্টি হয়েছে।
- 307.
'পিস্ বা শান্তি' নামের গোলাপের রং কেমন?
- 308.
i. সেই সাতজন নেই আজও টেবিলটা তবু আছে
সাতটা পেয়ালা আজও খালি নেই,
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি,
শুধু সেই সেদিনের মালি নেই।
ii. মিছা মনি মুক্তা হেম, স্বদেশের প্রিয় প্রেম
তার চেয়ে রত্ন নাই আর। - 309.
'মানুষ' কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- 310.
(i) হাশরের দিন খোদা বলিবেন, 'হে আদম সন্তান,
আমি চেয়েছিনু ক্ষুধায় অন্ন, তুমি করো নাই দান।'
মানুষ বলিবে, 'তুমি জগতের প্রভু
আমরা তোমাকে কেমনে খাওয়াব, সে কাজ হয় কি কভু?'
বলিবেন খোদা, 'ক্ষদিত বান্দা গিয়েছিল তব দ্বারে
মোর কাছে ফিরে পেতে তাহা যদি খাওয়াইতে তারে।'
(ii) জাতি-ধর্ম-রাষ্ট্র ন্যায় সকলি যে মানুষের তরে
মানুষ সবার ঊর্ধ্বে—নহে কিছু তাহার অধিক। - 311.
রহিমা তার স্বামীর মৃত্যুতে বাধ্য হয়ে শহরের একটি মেসে রান্নার কাজ নেয়। উদ্দীপকের রহিমার সাথে কোন চরিত্রের সাদৃশ্য লক্ষ করা যায়?
- 312.
নানা : শোনো নানাভাই, আমরা যে আজ স্বাধীনতার 'সুবর্ণজয়ন্তী' অনুষ্ঠানে যাচ্ছি, সে তো এদের জন্য মাঠে কর্মরত এক বৃদ্ধ কৃষকের দিকে তাকিয়ে ইশারা করে বললেন। নাতি : কী বলেন নানাভাই। এই লোকটা তাহলে এখনো কেন এত খাটুনি খাটছে। আমাদের কী তাদের জন্যও কিছু করা উচিত নয়? নাতি : আচ্ছা নানাভাই, এদেশের সে সময়কার সবাই কী দেশের জন্য যুদ্ধ করেছে? নানা : হ্যাঁ ভাই, সব শ্রেণি পেশার মানুষ জীবনপণ যুদ্ধ করে, জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছে।
- 313.
'এখন থেকে তোরা আমাকে 'বঙ্গবন্ধু' বলে ডাকবি।' কথাটি কে বলেছে?
- 314.
উদ্দীপক-১: এ দেশের মাটি আমার শরীরের মাংসের মতো, কেউ চাইলেই আমার শরীর থেকে মাংস কেটে দিতে পারি না। এ দেশের বাতাস, আমার প্রতিটি বিশুদ্ধ নিঃশ্বাস, কেউ চাইলেই আমার নিঃশ্বাসের বাতাসে বারুদের গন্ধ ছড়াতে পারে না। উদ্দীপক-২: মিয়ানমারের সরকারি বাহিনী রাখাইন প্রদেশের রোহিঙ্গা জনগোষ্ঠী নিধনে মেতে উঠেছে। তারা নির্বিচারে অগণিত রোহিঙ্গাকে হত্যা করছে এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে । প্রাণ ভয়ে তারা দলে দলে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।
- 315.
সুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন। কেননা সুভা-
- 316.
উদ্দীপক-১: তেতাল্লিশের দুর্ভিক্ষে মুর্দা ফকির স্ত্রী-পুত্র-কন্যাদের অনাহারে মৃত্যুবরণ করতে দেখেছেন। লাশগুলোকে কবর পর্যন্ত দিতে পারেনি। সেগুলো শিয়াল-শকুনে খুবলে খেয়েছে। এসব দৃশ্য দেখে তিনি পাগল হয়ে গেছেন।উদ্দীপক-২: দুঃসহ বেদনার এ কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলব না । - 317.
নিমগাছের প্রশংসায় কবিরাজরা পঞ্চমুখ। কারণ নিমের-
i. হাওয়া স্বাস্থ্যের জন্য ভালো
ii. ডাল দাঁত ভালো রাখে
iii. চর্মরোগের অব্যর্থ মহৌষধ
নিচের কোনটি সঠিক? - 318.
দশম শ্রেণির মেধাবী ছাত্রী হাফসা একদিন প্রধানশিক্ষক রুবিনা বেগমের কক্ষে প্রবেশ করে অশ্রুসিক্তকণ্ঠে বলল, 'ম্যাডাম আমাকে বাঁচান। আমি পড়ালেখা করতে চাই কিন্তু বাবা আমাকে বিয়ে দিতে চাইছেন।' প্রধান শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হাফসার বিয়ে বন্ধ করে তাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেন।
- 319.
হাজী শরীয়ত উল্লাহ কীসের বিরুদ্ধে সোচ্চার হন?
- 320.
নন্দীগ্রামের সহজ-সরল মানুষকে ঠকানোই হচ্ছে ভণ্ডপীর গিয়াসের কাজ। সে নানা কূট-কৌশলে গ্রামের সহজ-সরল মানুষের কাছে তাবিজ বিক্রি করে। ঝাড় ফুঁক দিয়ে প্রচুর আর্থিক ফায়দা লাভ করে। মুরিদদের বিশ্বাস পীরের অনেক ক্ষমতা রয়েছে। পীর খুশি থাকলে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। কিন্তু তার কাজে বাধা হয়ে দাঁড়ায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে রাশিক। সে গ্রামের মানুষকে বোঝায় আল্লাহর সন্তুষ্টির জন্য ভণ্ডপীরের দরকার নেই। স্রষ্টা নির্দেশিত পথে ইবাদতের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে।
- 321.
কোন চরণে রানারের গতিময়তা বোঝানো হয়েছে?
- 322.
'প্রবাস বন্ধু' গল্পটি সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- 323.
'সাকিনা বিবির কপাল ভাঙল'-বলতে কী বোঝানো হয়েছে?
- 324.
'বহিপীর' নাটকের প্রথম অংশে কোন কালের কথা বলা হয়েছে?
- 325.
'আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা'- কথাটিতে হরিহর কোনটি প্রকাশ করেছেন?
- 326.
উদ্দীপকের আমরা 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে চরিত্রের প্রতিনিধিত্ব করে, তা হলো-
- 327.
উদ্দিষ্ট চরিত্রে লক্ষ করা যায়—
i. সংগ্রামশীলতা
ii. স্বদেশপ্রেম
iii. ঐক্যবোধ
নিচের কোনটি সঠিক? - 328.
'থমথম কালো রাত' কীসের আলোয় নাচছে?
- 329.
"আর কি হে হবে দেখা?- যত দিন যাবে"- 'কপোতাক্ষ নদ' কবিতার এই পড়ক্তির মাধ্যমে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
- 330.
চরিত্র বিচারে দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' কোন শ্রেণির নাটক?
- 331.
বহিপীর শেষ পর্যন্ত জয়ী হতে পারেন না কেন?
- 332.
কবি নির্মলেন্দু গুণ 'আগামী দিনের কবি' বলে কাদের সম্বোধন করেছেন?
- 333.
'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের উদ্দেশ্য কী?
- 334.
উদ্দীপকে লীনার মতো মানুষদের জন্য কোন কবিতার শিক্ষা প্রয়োজনীয়?
- 335.
উক্ত কবিতার মূল প্রতিপাদ্য হলো-
- 336.
রওনক দুটি টিয়া পাখি এনে খাঁচায় রেখে পুষতে থাকে। পাখি দুটি খাঁচা মুক্ত হওয়ার চেষ্টা করলেও পারে না। উদ্দীপকের সাথে 'নিমগাছ' গল্পের কার মিল লক্ষ করা যায়?
- 337.
হাতেম আলির বলা- 'বুঝি, তবু বুঝি না'- উক্তিটিতে কোনটি প্রকাশ পেয়েছে?
- 338.
কোন ভাষার প্রতি কবি আবদুল হাকিমের মোটেই বিদ্বেষ নেই?
- 339.
ব্যতিহার বহুব্রীহি কোনটি?
- 340.
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) নারী শিক্ষা;(খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
- 341.
1.
(ক) মনে করো, তুমি বগুড়ার সোহেল। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুর কাছে একখানা পত্র লেখো। অথবা, (খ) মনে করো, তোমার নাম সৈকত, তুমি চাঁদপুর জিলা স্কুলের শিক্ষার্থী। 'বৃক্ষরোপণ সপ্তাহ' পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো।
- 342.
ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকা চাই?
- 343.
'প্রতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
- 344.
2.
(ক) মনে করো, তুমি শুভ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার কুমিল্লা অঞ্চলের প্রতিনিধি। সম্প্রতি দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো। অথবা, (খ) মনে করো, তুমি আঁখি, একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তোমার এলাকায় মহান বিজয় দিবস উদযাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করো।
- 345.
কোনটি তারিখবাচক শব্দ?
- 346.
3.
যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: (ক) দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়। অথবা, (খ) আলো বলে, 'অন্ধকার, তুই বড়ো কালো।' অন্ধকার বলে, 'ভাই, তাই তুমি
- 347.
'আই'-প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
- 348.
সম্প্রদান কারকের উদাহরণ কোনটি?
- 349.
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
- 350.
কোনটি সমার্থক দ্বিরুক্তির উদাহরণ?