Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২২

486টি প্রশ্ন

  1. 451.

    অদৃশ্যমান লেনদেন কোনটি?

  2. 452.

    স্মৃতি ট্রেডিং'-এর ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিম্নরূপ:সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ২৫,০০০ টাকা, বাজার মূল্য ১৬,০০০ টাকা। ২. ব্যক্তিগত তহবিল থেকে মালিক ১২,০০০ টাকা ব্যবসায়ের ভাড়া প্রদান করে যা হিসাবভুক্ত হয়নি। ৩. ভূমি ও দালানকোঠার ওপর ১০% অবচয় ধার্য করো।

  3. 453.

    কোন নীতি অনুযায়ী মালিক কর্তৃক প্রদত্ত মূলধন ব্যবসায় এর একটি দায়?

  4. 454.

    জনাব শাহরিয়ারের ব্যবসায়ে ২০১৮ সালের মার্চ মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংঘটিত হয়:মার্চ ১ নগদ ১,০০,০০০ টাকা ও ২৫,০০০ টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু করা হলো।২ মাসিক ১৫,০০০ টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো।৮ শিক্ষানবিশ ভাতা প্রদান ৫,০০০ টাকা। ১৫ বাকিতে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা।২৫ সরকার ট্রেডার্সের নিকট থেকে ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো।৩০ নগদে পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকা।

  5. 455.

    চলমান জের ছকে হিসাবের জের জানার জন্য জানা যায় কখন?

  6. 456.

    জনাব রিয়াদ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখে নগদ ৭০,০০০ টাকা এবং ৩৫,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:২০১৯সেপ্টেম্বর ৫ নগদে পণ্য ক্রয় ৫৫,০০০ টাকা।৮ কর্মচারী রহমানকে অগ্রিম বেতন প্রদান ৪,০০০ টাকা।১২ নগদে পণ্য বিক্রয় ৭০,০০০ টাকা।২০ ব্যাংক হতে উত্তোলন করা হলো ৫,০০০ টাকা।৩০ ব্যাংক সুদ মঞ্জুর করল ৫৫০ টাকা।

  7. 457.

    আয় হিসাবসমূহ সর্বদা কোন জের প্রকাশ করে?

  8. 458.

    হৃদম ট্রেডার্সে ২০২০ সালের মার্চ মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়: ২০২০মার্চ১ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ ১,২০,০০০ টাকা।৫ ব্যবসায়ে ব্যবহারের জন্য ৮০,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয়।৬ ক্রয়কৃত নতুন মেশিনের পরিবহন ব্যয় ২,৫০০ টাকা।১০ নতুন পণ্যের গবেষণা ব্যয় ২৫,০০০ টাকা।১৫ পুরাতন মেশিনের মেরামত খরচ ৫,০০০ টাকা।১৮ যন্ত্রপাতির অবচয় ধরা হলো ২,০০০ টাকা।২৭ ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় ২৪,০০০ টাকা।৩০ ৫ তারিখের ক্রয়কৃত মেশিনটি বিশেষ প্রয়োজনে ১,০০,০০০ টাকায় বিক্রয় করা হলো।

  9. 459.

    জীবন বীমা প্রিমিয়াম প্রদানের ফলে হিসাব সমীকরণে-
    i. A উপাদান হ্রাস পাবে
    ii. L উপাদান হ্রাস পাবে
    iii. E উপাদান হ্রাস পাবে
    নিচের কোনটি সঠিক?

  10. 460.

    গার্মেন্টস ব্যবসায়ী জনাব কিশোর সাহার 'সাহা ফ্যাশন' নামে একটি তৈরি পোশাক কারখানা আছে। প্রতিষ্ঠানটিতে ২০১৮ সালের জুন মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:জুন১ নগদে শার্ট বিক্রয় ৭৫,০০০ টাকা।৮ সিনথিয়া ট্রেডার্সের নিকট থেকে ৫% বাট্টায় ৮০,০০০ টাকায় সিল্ক সুতা ক্রয়। চালান নং-১০১। শর্ত-২/১০, নিট ২০।১৫ উপভাড়া পাওয়া গেলো ১,৫০০ টাকা। ২৫ তনিমা ট্রেডার্স থেকে শার্ট ও প্যান্টের বোতাম ও চেইন ক্রয় ১০,০০০ টাকা। চালান নং ১০৫।

  11. 461.

    ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় কোনটি?

  12. 462.

    নদীবাংলা ট্রেডার্সের ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ:

  13. 463.

    'মোটরগাড়ি ক্রয়ের পরিবহন' কোন জাতীয় ব্যয়?

  14. 464.

    জনাব আকরাম চৌধুরী তার ব্যবসায় প্রতিষ্ঠান 'নির্মাণ ট্রেডার্স'-এর হিসাব বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সংরক্ষণ করেন না। ১ জানুয়ারি ২০১৮ তারিখে তার ব্যবসায়ে মোট সম্পত্তি ও দায়ের পরিমাণ ছিল যথাক্রমে ৭,৪০,০০০ টাকা ও ৩,৪৫,০০০ টাকা। একই বছর তিনি আরও ৬৫,০০০ টাকা ব্যবসায়ে বিনিয়োগ করেন এবং প্রতি মাসে ৫,৫০০ টাকা করে উত্তোলন করেন। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে তার ব্যবসায়ে সম্পত্তি ও দায়ের পরিমাণ ছিল নিম্নরূপ: মজুদ পণ্য ৫৫,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, যন্ত্রপাতি ৭০,০০০ টাকা, নগদ তহবিল ৮৫,০০০ টাকা, দেনাদার ৬০,০০০ টাকা, বন্ধকী ঋণ ৯৫,০০০ টাকা, পাওনাদার ৪৫,০০০ টাকা।

  15. 465.

    রেওয়ামিলে দেনাদার হিসাব ২০,০০০ ২০,০০০ টাকা। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত ২,০০০ ২,০০০ টাকা এবং একজন দেনাদার ১,০০০ ১,০০০ টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে প্রকৃত দেনাদারের পরিমাণ কত?

  16. 466.

    জনাব রাকিবের ব্যবসায়ে ২০১৮ সালের জানুয়ারি মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:জানুয়ারি১ জনতা ব্যাংকে ১৫,০০০ টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো।৫ প্রিয়ন্তি ট্রেডার্সের নিকট ৩৫,০০০ টাকার পণ্য বিক্রয়।৯ মালিক ব্যক্তিগত প্রয়োজনে ৩,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন।১৫ চেক দ্বারা ৮,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো।২০ জীবন বিমা প্রিমিয়াম প্রদান ৩,০০০ টাকা।২৫ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা।৩০ আন্তঃফেরত ১,২০০ টাকা।

  17. 467.

    মি. শাকের ২০১৯ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখ নগদ ৮৫,০০০ টাকা, ৬০,০০০ টাকার আসবাবপত্র এবং ৩৫,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায় প্রতিষ্ঠানে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়:সেপ্টেম্বর২ রহমান ট্রেডার্সের নিকট ৫% বাট্টায় ২৫,০০০ টাকার পণ্য বিক্রয়। চালান নং-১০৮।২৫ ১০% বাট্টায় প্রত্যাশা ট্রেডার্স-এর নিকট ৪৫,০০০ টাকার পণ্য বিক্রয়। চালান নং-১১১।

  18. 468.

    অনুপার্জিত আয়-
    i. অগ্রিম ব্যাংক ঋণের সুদ
    ii. অগ্রিম বিনিয়োগের সুদ
    iii. অগ্রিম ভাড়া প্রাপ্তি
    নিচের কোনটি সঠিক?

  19. 469.

    ঢাকার অনামিকা ফুডস-এর ২০২২ সালের মার্চ মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:মার্চ ৩ খাবার ডেলিভারির জন্য বাকিতে ১টি নতুন মোটরগাড়ি ক্রয় ২,৮০,০০০ টাকা।৫ গুলশানের মৌমিতা এন্টারপ্রাইজকে প্রতি প্যাকেট ১৮০ টাকা দরে ৪৫০ প্যাকেট তেহারি সরবরাহ করা হলো। চালান নং ৫২৫। কারবারি বাট্টা ৫%।১০ গাজীপুরের মামুন ফ্লাওয়ার মিল থেকে ক্রীত প্রতি বস্তা ৩,০০০ টাকা দরে ১৫ বস্তা ময়দা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত দেওয়া হলো। বাট্টা ২%। ডেবিট নোট নং ১০০১।২৫ মোটর ভ্যানের রেজিস্ট্রেশন খরচ প্রদান ২৫,০০০ টাকা।

  20. 470.

    বছর শেষে বন্ধ করতে হয় কোন হিসাব?

  21. 471.

    প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য স্কেল ক্রয় করলে কোন হিসাবে লিপিবদ্ধ হবে?

  22. 472.

    যন্ত্রপাতি ক্রয় ৩০,০০০ ৩০,০০০ টাকা, যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে ভুলবশত ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। এখানে কোন ধরনের ভুল সংঘটিত হয়েছে?

  23. 473.

    মালিকানা স্বত্বকে কমিয়ে দেয়-

  24. 474.

    আর্থিক বিবরণীর ঐচ্ছিক কাজ হিসেবে কোনটি প্রস্তুত করা হয়?

  25. 475.

    কোন হিসাবটি পরিচালন ব্যয়?

  26. 476.

    বিগত বছরের শেষ দিনের মালিকানা স্বত্বর পরিমাণ পরবর্তী বছরের শুরুতে হিসাবে নিয়ে আসার জন্য কোন দাখিলা প্রদান করা হয়?

  27. 477.

    লেনদেনের বিবরণ প্রাথমিকভাবে কোথায় লিপিবদ্ধ করা হয়?

  28. 478.

    দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি-
    i. দ্বৈতসত্তা
    ii. ব্যয় নিয়ন্ত্রণ
    iii. দাতা ও গ্রহীতা
    নিচের কোনটি সঠিক?

  29. 479.

    বিশেষ জাবেদার আওতাভুক্ত কোনটি?

  30. 480.

    উপভাড়া কোন শ্রেণির হিসাব?

  31. 481.

    রেওয়ামিলের ডেবিট দিকে লিপিবদ্ধ হবে কোনটি?

  32. 482.

    ডেবিট নোটের সাহায্যে লেখা হয় কোনটি?

  33. 483.

    বিজ্ঞাপন হিসাব হবে-
    i. পণ্য বিতরণ করলে
    ii. বাট্টা প্রদান করলে
    iii. প্রচারপত্র বিতরণ করলে
    নিচের কোনটি সঠিক?

  34. 484.

    মুনাফা জাতীয় লেনদেন কোনটি?

  35. 485.

    C/F অর্থ কী?

  36. 486.

    খতিয়ানের ডেবিট জের দ্বারা প্রকাশ পায়-
    i. দায়
    ii. সম্পদ
    iii. ব্যয়
    নিচের কোনটি সঠিক?