ভূগোল এবং পরিবেশ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৫

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

অর্পা ও অর্পনের জন্ম বাংলাদেশে। উচ্চতর ডিগ্রির জন্য বর্তমানে তারা দুটি ভিন্ন দেশে অবস্থান করছে। অর্পা ও অর্পণের অবস্থানকৃত দেশ দুটির অবস্থান যথাক্রমে ০০ এবং ১২০০ পূর্ব দ্রাঘিমায়।

  1. ক)

    মানচিত্র কাকে বলে?

    (1)
  2. খ)

    প্রতিভূ অনুপাত বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    অর্পার অবস্থানে সময় সকাল ৬টা হলে অর্পনের অবস্থানের স্থানীয় সময় নির্ণয় করো।

    (3)
  4. ঘ)

    অর্পনের মাতৃভূমির সাথে তার বর্তমানে অবস্থানরত স্থানটির সময়ের পার্থক্য আছে কি? বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা ও দ্রাঘিমারেখাসহ কোনো সমতল ক্ষেত্রের (কাগজ বা কাপড়) ওপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপকে মানচিত্র বলে।

  2. খ)

    স্কেলের লব মানচিত্রের দূরত্ব এবং হর একই এককে ভূমির দূরত্ব, এভাবে ভগ্নাংশ বা অনুপাত আকারে প্রকাশিত স্কেলকে প্রতিভূ অনুপাত (Representative Fraction, R.F.) বলে। যেমন ১:১০০ মানে মানচিত্রের ১ সেন্টিমিটার ভূমির ১০০ সেন্টিমিটারের সমান। এতে কোনো নির্দিষ্ট দেশের একক ব্যবহার না হওয়ায় সব দেশের মানুষ এটি ব্যবহার করতে পারে।

  3. গ)

    অর্পা ০° দ্রাঘিমায় এবং অর্পণ ১২০° পূর্ব দ্রাঘিমায় আছেন।

    দ্রাঘিমার পার্থক্য =120°−0°=120°= 120° - 0° = 120°

    সময়ের পার্থক্য =120×4=480= 120 \times 4 = 480 মিনিট =8= 8 ঘণ্টা

    অর্পণের স্থান অর্পার পূর্বে, তাই সময় বেশি হবে।

    অর্পণের স্থানীয় সময় =6= 6টা +8+ 8 ঘণ্টা =14= 14টা == দুপুর ২টা

    উত্তর: দুপুর ২টা।

  4. ঘ)

    হ্যাঁ, অর্পণের মাতৃভূমি বাংলাদেশ এবং বর্তমান অবস্থানের সময়ে পার্থক্য আছে।

    ১. বাংলাদেশের প্রমাণ সময় ৯০° পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময়। অর্পণ ১২০° পূর্ব দ্রাঘিমায় অবস্থান করছেন।
    ২. দ্রাঘিমার পার্থক্য =120°−90°=30°= 120° - 90° = 30°
    ৩. সময়ের পার্থক্য =30×4=120= 30 \times 4 = 120 মিনিট =2= 2 ঘণ্টা

    অর্পণের বর্তমান স্থান বাংলাদেশের পূর্বে, তাই সেখানের সময় বাংলাদেশের চেয়ে ২ ঘণ্টা এগিয়ে। যেমন বাংলাদেশে দুপুর ১২টা হলে সেখানে দুপুর ২টা বাজবে।

    সুতরাং, অর্পণের মাতৃভূমি ও বর্তমান স্থানের সময়ের পার্থক্য ২ ঘণ্টা।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন