গণিত • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২০
গণিত প্রশ্ন
দশম শ্রেণির 40 জন শিক্ষার্থীর উচ্চতা (সেমি) এর গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো :
উচ্চতা (সেমি) | 146-150 | 151-155 | 156-160 | 161-165 | 166-170 | 171-175
গণসংখা | 2 | 5 | 7 | 12 | 10 | 4
- ক)(1)
মধ্যক শ্রেণির নিম্নসীমা নির্ণয় কর।
- খ)(2)
সংক্ষিপ্ত পদ্ধতিতে শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় কর।
- গ)(3)
বর্ণনাসহ সারণির অজিভ রেখা অঙ্কন কর ।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মোট গণসংখ্যা । মধ্যক হবে তম পদ। ক্রমযোজিত গণসংখ্যা: 2, 7, 14, 26, 36, 40। 20 তম পদ 161-165 শ্রেণিতে পড়ে। সুতরাং মধ্যক শ্রেণির নিম্নসীমা 161।
- খ)
, কল্পিত গড় , শ্রেণিব্যাপ্তি , ।
উচ্চতা মধ্যবিন্দু 146-150 148 2 -3 -6 151-155 153 5 -2 -10 156-160 158 7 -1 -7 161-165 163 12 0 0 166-170 168 10 1 10 171-175 173 4 2 8 গড় সে.মি.
- গ)
অঙ্কনের বিবরণ: শ্রেণির প্রকৃত সীমানা ও ক্রমযোজিত (কম অর্থে) গণসংখ্যা:
উচ্চসীমানা ক্রমযোজিত গণসংখ্যা 145.5-এর কম 0 150.5-এর কম 2 155.5-এর কম 7 160.5-এর কম 14 165.5-এর কম 26 170.5-এর কম 36 175.5-এর কম 40 ১. ছক কাগজে -অক্ষে উচ্চতা (সে.মি.) ও -অক্ষে ক্রমযোজিত গণসংখ্যা নিই। উপযুক্ত স্কেল নিই (যেমন -অক্ষে 2 ঘর = 5 সে.মি., -অক্ষে 2 ঘর = 5 জন)।
২. বিন্দুগুলো স্থাপন করি: ।
৩. বিন্দুগুলো মুক্তহস্তে মসৃণ বক্ররেখা দিয়ে যোগ করলে নির্ণেয় অজিভ রেখা পাওয়া যায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও