ফিন্যান্স ও ব্যাংকিং • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২১
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন
'সততা ব্যাংক' মুনাফার অংশ মালিকদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। আবার, "B ব্যাংক"-এর মতো কী ধরনের কার্যক্রম পরিচালনা করে? বিশ্লেষণ করো।
- ক)(1)
ব্যাংকের সেবা কত প্রকার?
- খ)(2)
নোট ইস্যু বলতে কী বোঝায়?
- গ)(3)
সততা ব্যাংকের সঞ্চয় কোন ধরনের তহবিল? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"সততা ব্যাংক" "B ব্যাংক"-এর মতো কী ধরনের কার্যক্রম পরিচালনা করে? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- খ)
নোট ইস্যু হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক আইনসংগত মুদ্রা বা কাগজি নোট প্রচলন করা। বাংলাদেশে একমাত্র বাংলাদেশ ব্যাংকই এক টাকার নোট বাদে অন্যান্য নোট ইস্যু করে। নোট ইস্যুর মাধ্যমে দেশে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়।
- গ)
'সততা ব্যাংক' মুনাফার অংশ মালিকদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। এ ধরনের তহবিলকে সংরক্ষিত তহবিল (Reserve Fund) বলে।
অর্জিত মুনাফার যে অংশ লভ্যাংশ হিসেবে না দিয়ে ব্যাংকের ভিত্তি মজবুত করতে বা ভবিষ্যৎ ক্ষতি বা প্রয়োজন মেটাতে জমা রাখা হয়, তাকেই সংরক্ষিত তহবিল বলে। এটি ব্যাংকের নিজস্ব তহবিলের অংশ এবং ব্যাংকের আর্থিক সক্ষমতা ও আমানতকারীদের আস্থা বাড়ায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও