ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব আরিফ নিজেই তার কর্মসংস্থানের ক্ষেত্র তৈরির ইচ্ছা থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজের বাবার একখণ্ড জমিতে উচ্চ ফলনশীল জাতের মাল্টা চাষ শুরু করেন। অল্পদিনের মধ্যেই তিনি সাফল্যের মুখ দেখেন। তার এই সাফল্য দেখে এলাকার অন্যান্য যুবকরাও মাল্টা চাষে উৎসাহিত হন।
- ক)(1)
ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কী?
- খ)(2)
প্রাথমিক মূলধন বলতে কী বোঝায়?
- গ)(3)
জনাব আরিফের কাজটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব আরিফের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত হলো সঠিক পণ্য নির্বাচন।
- খ)
ব্যবসায় শুরু করার সময় প্রথমেই যে স্থায়ী ও চলতি মূলধন প্রয়োজন হয়, তাকে প্রাথমিক মূলধন বলে। এই মূলধন দিয়ে জমি, যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য প্রাথমিক খরচ মেটানো হয়। পর্যাপ্ত প্রাথমিক মূলধন না থাকলে ব্যবসায়ের পূর্ণ ক্ষমতা কাজে লাগানো যায় না।
- গ)
জনাব আরিফের কাজটি আত্মকর্মসংস্থান।
১. নিজস্ব পুঁজি বা স্বল্প সম্পদ, জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করাই আত্মকর্মসংস্থান।
২. আরিফ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে বাবার জমিতে মাল্টা চাষ শুরু করেছেন। এখানে তিনি চাকরির অপেক্ষা না করে নিজের দক্ষতা দিয়ে নিজের আয়ের পথ তৈরি করেছেন।অতএব, আরিফের কাজটি আত্মকর্মসংস্থানমূলক।
- ঘ)
বাংলাদেশের প্রেক্ষাপটে জনাব আরিফের মতো আত্মকর্মসংস্থানমূলক কাজের গুরুত্ব অনেক। দেশে জনসংখ্যা বেশি এবং চাকরির সুযোগ সীমিত, তাই মজুরি বা বেতনভিত্তিক চাকরি দিয়ে সব বেকারকে কাজে লাগানো সম্ভব নয়।
১. বেকারত্ব হ্রাস: আরিফ নিজের কর্মসংস্থান করেছেন এবং বেকার যুবকদের জন্য পথ দেখিয়েছেন।
২. অন্যদের অনুপ্রেরণা: তাঁর সাফল্য দেখে এলাকার অন্য যুবকরা মাল্টা চাষে উৎসাহিত হয়েছেন। এতে আরও কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হচ্ছে।
৩. কৃষির উন্নয়ন: উচ্চ ফলনশীল ফল চাষের ফলে কৃষি উৎপাদন বাড়ে এবং অর্থনীতিতে অবদান রাখে।
৪. দারিদ্র্য হ্রাস: স্বল্প পুঁজিতে আয় বাড়ায় পরিবারের আর্থিক অবস্থা উন্নত হয়।সুতরাং, আত্মকর্মসংস্থান বেকারত্ব ও দারিদ্র্য কমিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও