ভূগোল এবং পরিবেশ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

গ্রহের নাম | বৈশিষ্ট্য
A | পূর্ব থেকে পশ্চিমে পাক খায়।
B | সূর্য থেকে গড় দূরত্ব ১৫ কোটি মি.মি.
C | খালি চোখে লালচে দেখায়

  1. ক)

    নীহারিকা কী?

    (1)
  2. খ)

    ধুমকেতু মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায় কেন- ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের 'A' গ্রহটি সবিস্তারে ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে উল্লিখিত 'B' ও 'C' গ্রহ দুইটির মধ্যে কোনটি জীব বসবাসের উপযোগী তোমার পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    মহাকাশে গ্যাস ও ধূলিকণা দিয়ে গঠিত স্বল্পালোকিত তারকার আস্তরণকে নীহারিকা (Nebula) বলে।

  2. খ)

    ধূমকেতু সূর্যের চারদিকে অনেক দীর্ঘ কক্ষপথে ঘোরে। যখন এটি সূর্যের নিকটবর্তী হয়, তখন আমরা তাকে দেখতে পাই। আবার যখন সূর্য থেকে অনেক দূরে চলে যায়, তখন আর দেখা যায় না।
    দীর্ঘ কক্ষপথের কারণে এটি অনেক বছর পর পর ফিরে আসে। যেমন, হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়। তাই ধূমকেতু মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়।

  3. গ)

    'A' গ্রহটি হলো শুক্র (Venus), কারণ সব গ্রহের মধ্যে একমাত্র শুক্রই নিজ অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিমে পাক খায়।

    ১. শুক্র সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার এবং ব্যাস ১২,১০৪ কিলোমিটার।
    ২. এটি ঘন মেঘে ঢাকা। এর বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাই-অক্সাইড দিয়ে তৈরি।
    ৩. এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। এখানে বৃষ্টি হলেও তা এসিড বৃষ্টি।
    ৪. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ২২৫ দিন লাগে। শুক্রের কোনো উপগ্রহ নেই। ভোরের আকাশে শুকতারা ও সন্ধ্যায় সন্ধ্যাতারা নামে একে দেখা যায়।

  4. ঘ)

    'B' (পৃথিবী, কারণ সূর্য থেকে গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার) ও 'C' (মঙ্গল, কারণ খালি চোখে লালচে দেখায়)-এর মধ্যে 'B' গ্রহটি জীব বসবাসের উপযোগী।

    ১. বায়ুমণ্ডল: পৃথিবীর বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন আছে। মঙ্গলে অক্সিজেন খুব কম এবং কার্বন ডাই-অক্সাইড প্রায় ৯৯ ভাগ।
    ২. পানি: পৃথিবীতে প্রচুর পানি আছে, কিন্তু মঙ্গলে পানির পরিমাণ খুবই কম।
    ৩. তাপমাত্রা: সূর্য থেকে ১৫ কোটি কিলোমিটার দূরত্বে থাকায় পৃথিবীর তাপমাত্রা জীবের উপযোগী।

    সুতরাং, সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র 'B' অর্থাৎ পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন