বিজ্ঞান • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০১৯
বিজ্ঞান প্রশ্ন
তথ্য-১: সাভার থেকে ঢাকা যাবার পথে আমিন বাজার পর্যন্ত প্রচুর ইটের ভাটা চোখে পড়ে এবং এ অঞ্চলে প্রচুর যানবাহন চলাচল করে।তথ্য-২: নীলা ম্যাডামের বারান্দায় রাখা একটি টবের মাটি বালু, পলি ও কাদার সমন্বয়ে তৈরি।
- ক)(1)
হিউমাস কাকে বলে?
- খ)(2)
মাটির বায়বায়ন প্রয়োজনীয় কেন?
- গ)(3)
নীলা ম্যাডামের টবের মাটি কোন ধরনের? তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
- ঘ)(4)
তথ্য-১ পরিবেশের উপর কী ধরনের প্রভাব ফেলবে? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মাটিতে বিদ্যমান জৈব পদার্থকে হিউমাস (Humus) বলে। এটি অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, চিনি, চর্বি, লিগনিন ইত্যাদি দিয়ে গঠিত একটি জটিল পদার্থ।
- খ)
মাটির কণার ফাঁকা স্থানে বাতাস থাকে এবং এই বাতাসের সাথে বায়ুমণ্ডলের গ্যাস বিনিময় চলে। এটি প্রয়োজনীয়, কারণ মাটির উপকারী অণুজীবের বেঁচে থাকতে অক্সিজেন লাগে। অক্সিজেন পানিতে অদ্রবণীয় অনেক খনিজ পদার্থকে ভেঙে দ্রবণীয় করে, যা উদ্ভিদ গ্রহণ করতে পারে। উদ্ভিদের মূলের শ্বসনের জন্যও মাটির বাতাস দরকার।
- গ)
নীলা ম্যাডামের টবের মাটি দো-আঁশ মাটি, কারণ এতে বালু, পলি ও কাদা—তিনটিই মিশ্রিত আছে।
বৈশিষ্ট্য:
১. এতে বালু মাটির বায়বায়ন ক্ষমতা এবং কাদা মাটির পানি ধারণক্ষমতা দুটিরই সমন্বয় ঘটে।
২. পানি ধরে রাখে, আবার অতিরিক্ত পানি সহজে সরে যায়। তাই জলাবদ্ধতা হয় না।
৩. এতে জৈব ও খনিজ পদার্থ পর্যাপ্ত থাকে বলে মাটি উর্বর।
৪. এটি চাষাবাদের জন্য সবচেয়ে উপযোগী মাটি বলে ধরা হয়। - ঘ)
তথ্য-১ এ ইটের ভাটা ও যানবাহন থাকায় বায়ুদূষণ ঘটে, যার একটি ভয়াবহ ফল হলো এসিড বৃষ্টি। এর প্রভাব—
১. ইটের ভাটা, যানবাহন ও কয়লাচালিত উৎস থেকে সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড নির্গত হয়। এগুলো বৃষ্টির পানির সাথে মিশে সালফিউরিক ও নাইট্রিক এসিড তৈরি করে।
২. এসিড বৃষ্টিতে সংবেদনশীল গাছ মরে যায় এবং মাটি থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো উপাদান সরে যায়। ফলে ফসল উৎপাদন কমে।
৩. পানির pH ৫ এর কম হলে মাছের ডিম নষ্ট হয়, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।
৪. এ বায়ু মানুষের শ্বাসতন্ত্র ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।সুতরাং, ইটের ভাটা ও যানবাহনের দূষণ পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলবে। কয়লা পরিশোধন, বিকল্প জ্বালানি ও যানবাহনের নিয়ন্ত্রণ এর প্রতিকার।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও