ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

ঘটনা-১: 'ফাহিম' একটি বিশ্ববিখ্যাত স্থাপনা দেখতে গিয়ে দেখল সেটি মার্বেল নামক এক প্রকার শিলা দ্বারা নির্মিত।ঘটনা-২: 'কণা' বাংলাদেশের সীমান্তবর্তী সিলেট অঞ্চলে গিয়ে দেখল, অঞ্চলটি ব্যাসল্ট, অ্যান্ডিসাইট ইত্যাদি শিলা দ্বারা গঠিত যেগুলো কঠিন ও ভারী। অন্যদিকে বীণা অন্য অঞ্চলে গিয়ে কাদা, সেল ইত্যাদি উপাদান দেখল যেগুলো নরম।

  1. ক)

    শিলা কাকে বলে?

    (1)
  2. খ)

    বৃষ্টিপাত ভূপৃষ্ঠের কোন ধরনের পরিবর্তন ঘটায়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    ফাহিমের দেখা শিলাটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    কণা ও বীণার দেখা অঞ্চল দুটির মধ্যে কোন অঞ্চলটি কৃষিকাজের জন্য অধিক উপযোগী? যুক্তিসহ মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    পৃথিবীর ভূত্বক এক বা একাধিক খনিজের মিশ্রণে গঠিত যে কঠিন বস্তু দিয়ে তৈরি, তাকে শিলা বলে।

  2. খ)

    বৃষ্টির পানি ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ভূপৃষ্ঠকে ক্ষয় করে, যা একটি ধীর পরিবর্তন।
    প্রবাহিত পানি শিলাকে আংশিক ক্ষয় ও আলগা করে এবং ক্ষয়প্রাপ্ত শিলা বহন করে নিয়ে যায়। বৃষ্টিবহুল অঞ্চলে চাষের জমির মাটি অপসারিত হয়। পাহাড়ে ফাটল দিয়ে পানি ঢুকে কাদার স্তর গলিয়ে দিলে ভারী শিলাস্তর ধসে পড়ে, একে ভূমিধস বলে।

  3. গ)

    ফাহিমের দেখা শিলাটি রূপান্তরিত শিলা।
    আগ্নেয় ও পাললিক শিলা প্রচণ্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে যে নতুন শিলা তৈরি করে, তাকে রূপান্তরিত শিলা বলে। উদ্দীপকের মার্বেল শিলা চুনাপাথর (পাললিক শিলা) রূপান্তরিত হয়ে সৃষ্টি হয়। তাই এটি রূপান্তরিত শিলা। এর অন্য উদাহরণ হলো বেলেপাথর থেকে কোয়ার্টজাইট এবং কাদা ও শেল থেকে স্লেট।

  4. ঘ)

    কণা ও বীণার দেখা অঞ্চল দুটির মধ্যে বীণার দেখা অঞ্চলটি কৃষিকাজের জন্য অধিক উপযোগী।

    ১. কণার অঞ্চল: এখানে ব্যাসল্ট ও অ্যান্ডিসাইট আছে, যা আগ্নেয় শিলা। এগুলো কঠিন ও ভারী, সহজে ক্ষয় হয় না। তাই এখানে মাটি গঠন ধীর এবং চাষাবাদ কঠিন।
    ২. বীণার অঞ্চল: এখানে কাদা ও শেল আছে, যা পাললিক শিলা। এগুলো নরম, সহজে ক্ষয়ে ও গুঁড়ো হয়ে মাটি তৈরি করে।
    ৩. মাটির গুণ: পাললিক শিলা থেকে গঠিত পলিমাটি উর্বর ও চাষের উপযোগী।

    সুতরাং, নরম ও উর্বর মাটির কারণে বীণার অঞ্চল কৃষিকাজের জন্য অধিক উপযোগী।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন