ব্যবসায় উদ্যোগ • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. মতিন একজন ফল ব্যবসায়ী। তিনি আমের মৌসুমে রাজশাহী গিয়ে প্রচুর আম সংগ্রহ করেন। আমগুলোর আকার ও গুণগত মান বিবেচনা করে পৃথক ঝুড়িতে ভরে ঢাকায় আনেন। এর ফলে খুচরা ব্যবসায় ও ক্রেতাগণ তাদের পছন্দমতো ও পরিমাণ অনুযায়ী আম কেনার সুযোগ পায়। গুদামজাতকরণের সু-ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে আম পচে যায়।
- ক)(1)
সাধারণ অর্থে বিপণন কাকে বলে?
- খ)(2)
বিক্রয়িকতা কী? ব্যাখ্যা কর।
- গ)(3)
মি. মতিন ঝুড়িতে আম ভরার পূর্বে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
মিঃ মতিনের ব্যবসায়ের জন্য "পুদামজাতকরণ খুবই প্রয়োজন" -উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সাধারণ অর্থে পণ্য বা সেবা সামগ্রী ক্রয়-বিক্রয়ের কাজকে বিপণন বলে।
- খ)
বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায়, যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার কাছে পণ্য বা সেবা বিক্রয় করতে পারে। বিক্রয়িকতার গুণে বিক্রেতা পণ্য ও ব্যবসায় সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে এবং তাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে।
- গ)
মি. মতিন ঝুড়িতে আম ভরার আগে বিপণনের পর্যায়িতকরণ (Grading) কাজটি সম্পন্ন করেন।
মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী এটি করা হয়। উদ্দীপকে মতিন আমের আকার ও গুণগত মান বিবেচনা করে পৃথক ঝুড়িতে ভরেছেন। এর ফলে ক্রেতারা পছন্দমতো আম কিনতে পারে এবং বিক্রয় সহজ হয়।
- ঘ)
মি. মতিনের ব্যবসায়ে গুদামজাতকরণ (Warehousing) খুবই প্রয়োজন, কারণ:
১. সময়গত উপযোগ সৃষ্টি: আম বছরের নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়। গুদামজাতকরণের মাধ্যমে পণ্য সংরক্ষণ করে পরে বিক্রি করা যায়।
২. পণ্যের অপচয় রোধ: উদ্দীপকে সুব্যবস্থা না থাকায় মাঝেমধ্যে আম পচে যায়। সঠিক গুদাম থাকলে পণ্য নষ্ট না হয়ে লোকসান কমবে।
৩. নিয়মিত সরবরাহ: গুদামে মজুত থাকলে বছরব্যাপী চাহিদা মেটানো ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব।সুতরাং, ক্ষতি এড়াতে ও মুনাফা বাড়াতে মতিনের জন্য গুদামজাতকরণ অত্যন্ত প্রয়োজনীয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও