ব্যবসায় উদ্যোগ • Jashore Board • যশোর বোর্ড ২০২২

ব্যবসায় উদ্যোগ প্রশ্ন

স্বামী মারা যাওয়ার পর নাজমা বেগম চার সন্তানকে নিয়ে দুর্বিষহ দারিদ্র্যের কবলে পড়েন। তখন তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে একটি প্রতিষ্ঠান থেকে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে তাদের নিকট থেকে ঋণ নিয়ে 'বিউটি লেডিস টেইলার্স' স্থাপন করেন। বর্তমানে সে ৫টি সেলাই মেশিনের মালিক। তার দোকানে ৪ জন কর্মচারী কাজ করছে। নাজমা বেগমের সুনাম চারদিকে ছড়িয়ে পড়লেও এবং ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও টাকার অভাবে সে তার ব্যবসায় সম্প্রসারণ করতে পারছেন না।

  1. ক)

    সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন কী?

    (1)
  2. খ)

    নট্রামস-এর কার্যক্রম ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    নাজমা বেগম কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়েছেন? বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    দেশের দারিদ্র্য দূরীকরণে নাজমা বেগমের ভূমিকা মূল্যায়ন করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ব্যবসায় স্থাপনের আগে লক্ষ্য, কাজ, সম্পদ ও সময় নির্ধারণ করে যথাযথ ও বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করাকে সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন বলে।

  2. গ)

    নাজমা বেগম মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়েছেন বলে ধরা যায়।
    মহিলা অধিদপ্তর শহর ও গ্রামের নারীদের সৃজনশীলতার বিকাশ, আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের জন্য কাজ করে। এটি নারী উদ্যোক্তাদের সেলাই, বুনন, হস্তশিল্প, হাঁস-মুরগি ও গবাদি পশু পালন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়। উদ্দীপকে দরিদ্র বিধবা নাজমা বেগম সেলাই প্রশিক্ষণ নিয়ে সেখান থেকেই ঋণ নিয়ে টেইলার্স দিয়েছেন, যা এই অধিদপ্তরের কার্যক্রমের সাথে মেলে।

  3. ঘ)

    নাজমা বেগম দেশের দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

    ১. নিজের দারিদ্র্য দূর: স্বামী মারা যাওয়ার পর দারিদ্র্যে পড়েও তিনি প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় করে নিজের ও চার সন্তানের জীবিকার ব্যবস্থা করেছেন।
    ২. কর্মসংস্থান সৃষ্টি: তাঁর দোকানে ৪ জন কর্মচারী কাজ করছে, ফলে তাদের আয় হচ্ছে ও বেকারত্ব কমছে।
    ৩. নারীর ক্ষমতায়ন: তাঁর সাফল্য অন্য নারীদেরও আত্মকর্মসংস্থানে অনুপ্রাণিত করে।
    ৪. সম্প্রসারণের সুযোগ: পুঁজি পেলে তিনি আরও মানুষের কর্মসংস্থান করতে পারবেন।

    সুতরাং, নাজমা বেগমের মতো উদ্যোক্তারা কর্মসংস্থান ও আয় সৃষ্টির মাধ্যমে দেশের দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখেন।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন