বাংলা ২য় পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২০
বাংলা ২য় পত্র প্রশ্ন
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) বিজয় দিবস;(খ) সত্যবাদিতা।
উত্তর ও ব্যাখ্যা
(ক) বিজয় দিবস
বিজয় দিবস বাঙালির জাতীয় জীবনের এক গৌরবময় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মিত্র ও মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। এর মাধ্যমে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়। প্রতিবছর এই দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেন। সারা দেশে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হয়। বিজয় দিবস আমাদের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। এই দিনের চেতনাকে ধারণ করে দেশকে উন্নত ও সমৃদ্ধ করার শপথ নেওয়াই আমাদের কর্তব্য।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও