বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২০

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

সারাংশ লেখো: (ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন ৫. প্রচণ্ড বেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় করতে না পারে, তবে মনুষ্যত্ব কথাটাই লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌছেছে যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।অথবা, সারমর্ম লেখো:(খ) একদা ছিল না জুতা চরণ যুগলেদহিল হৃদয় মন সেই ক্ষোভানলে।ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে গেলাম ভজনালয়ে ভজন কারণে। দেখি সেথা একজন পদ নাহি তার অমনি জুতার খেদ ঘুচিল আমার। পরের দুঃখের কথা করিলে চিন্তন আপনার মনে দুঃখ থাকে কতক্ষণ।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

আজকের পৃথিবী অর্থ ও বিত্তের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। লাভ ও লোভের অন্ধ নেশায় মানুষ লক্ষ্যহীনভাবে আত্মবিনাশের দিকে এগিয়ে চলেছে। এই মূঢ়তাকে জয় করতে না পারলে মনুষ্যত্ব লোপ পাবে। তাই ধ্বংসের পথ ছেড়ে কল্যাণের পথ খুঁজে নেওয়া এখন মানুষের জন্য অপরিহার্য।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন