বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৫

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন

  1. ক)

    হায়ারোগ্লিফিক কী?

    (1)
  2. খ)

    মিশরকে নীল নদের দান বলা হয় কেন?

    (2)
  3. গ)

    উদ্দীপকের ১নং চিত্র কোন সভ্যতার ইঙ্গিত বহন করে? উত্ত সভ্যতার আইন প্রণয়ন পরিকল্পনা ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    ২ নং চিত্রে যে বিষয়টি ফুটে উঠেছে সেটিই প্রাচীনকালে গ্রিক সভ্যতার নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তুলতে সহায়তা করেছিল বলে তুমি মনে কর কি?

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    হায়ারোগ্লিফিক হলো প্রাচীন মিশরীয়দের ছবির মাধ্যমে লেখার পদ্ধতি বা চিত্রলিপি, যার অর্থ 'পবিত্র অক্ষর'।

  2. খ)

    প্রাচীনকালে প্রতিবছর নীল নদে বন্যা হতো। বন্যার পানি সরে গেলে দুই তীরে পলিমাটি জমে জমি উর্বর হতো এবং সেখানে নানা ধরনের ফসল ফলত। নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হতো। এ কারণে হেরোডোটাস বলেছেন, 'মিশর নীল নদের দান'।

  3. গ)

    ১নং চিত্রে কলোসিয়াম দেখা যাচ্ছে, যা রোমান সভ্যতার ইঙ্গিত বহন করে।

    রোমান আইন প্রণয়ন:
    ১. বিশ্বসভ্যতায় রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান আইন প্রণয়ন।
    ২. ৪৫০ খ্রিস্টপূর্বাব্দে ১২টি ব্রোঞ্জ পাতে আইনগুলো খোদাই করে লেখা হয় এবং জনগণকে দেখানোর জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়।
    ৩. রোমান আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান।
    ৪. রোমান আইনকে তিন শাখায় ভাগ করা হয়: বেসামরিক আইন, জনগণের আইন ও প্রাকৃতিক আইন।
    ৫. খ্রিস্টীয় ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান সমস্ত রোমান আইন সংকলন করে প্রকাশ করেন।

    আধুনিক বিশ্ব এই আইনের ওপর অনেকাংশে নির্ভরশীল।

  4. ঘ)

    ২নং চিত্রে ফুটে ওঠা বিষয়টি অলিম্পিক ক্রীড়ার চেতনা। হ্যাঁ, আমি মনে করি এই অলিম্পিক ক্রীড়াই গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তুলতে সহায়তা করেছিল।

    ১. সকলের অংশগ্রহণ: প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত এই খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা অংশ নিত।
    ২. শত্রুতার অবসান: খেলাকে ঘিরে নগররাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতার বদলে সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে ওঠে।
    ৩. একই মঞ্চে মিলন: দৌড়, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্শা ছোড়া ও মুষ্টিযুদ্ধের প্রতিযোগিতায় সবাই একই মঞ্চে মিলিত হতো।

    সুতরাং, অলিম্পিক ক্রীড়া গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্য গড়ে তুলতে সহায়তা করেছিল, এ বক্তব্য যথার্থ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন