বাংলা ১ম পত্র • Sylhet Board • সিলেট বোর্ড ২০২৫

বাংলা ১ম পত্র প্রশ্ন

কোভিড-১৯ এর সময় অল্প দিনের ব্যবধানে একে একে বাবা-মা ও একমাত্র বোনকে হারিয়ে একেবারে একা হয়ে পড়ে কিশোর তামিম। প্রথমে ভেঙে পড়লেও পরে ধীরে ধীরে শোক কাটিয়ে ওঠে সে। দেখাশোনা করার কোনো লোক না থাকায় তামিমের এক দূরসম্পর্কের খালা তাকে নিজের বাড়িতে নিয়ে যান। খালাতো ভাই-বোনেরা তাকে মুহূর্তেই আপন করে নেয়। খালার কাছে থেকেই তামিম পড়াশোনা চালিয়ে যায়।

  1. ক)

    বুধার বাবা-মায়ের কবরে কে গাছ লাগিয়েছিল?

    (1)
  2. খ)

    "এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ" -কথাটি বুধা কেন বলেছে?

    (2)
  3. গ)

    উদ্দীপকে তামিমের পরিস্থিতি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

    (3)
  4. ঘ)

    "উদ্দীপকের খালা ও 'কাকতাড়ুয়া উপন্যাসের চাচির চরিত্র বিপরীতধর্মী”- মন্তব্যটি মূল্যায়ন কর।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. খ)

    কথাটি দ্বারা বোঝানো হয়েছে, তারা সংখ্যায় তিনজন হলেও লক্ষ্য, মনোভাব ও প্রতিজ্ঞায় এক। মুক্তিযুদ্ধের কঠিন সময়ে তারা একে অপরের পরিপূরক হয়ে একই উদ্দেশ্যে, অর্থাৎ দেশের স্বাধীনতার জন্য, ঐক্যবদ্ধভাবে লড়েছে।

  2. গ)

    উদ্দীপকের তামিম করোনার সময় বাবা-মা ও বোনকে হারিয়ে একা হয়ে পড়ে, পরে দূরসম্পর্কের খালার আশ্রয় পায়। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধাও পিতামাতাকে হারিয়ে একা হয়ে পড়ে এবং চাচা-চাচির আশ্রয়ে থাকে। দুজনেরই আপনজন হারানোর শোক ও অন্যের আশ্রয়ে জীবনযাপনের ঘটনা সাদৃশ্যপূর্ণ।

  3. ঘ)

    মন্তব্যটি যথার্থ।

    ১. উদ্দীপকের খালা তামিমকে নিজের বাড়িতে নিয়ে গেছেন, তাঁর সন্তানেরা তাকে মুহূর্তেই আপন করে নিয়েছে এবং তিনি তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন; অর্থাৎ তিনি স্নেহশীল ও মানবিক।
    ২. 'কাকতাড়ুয়া' উপন্যাসের চাচি বুধার প্রতি স্নেহহীন ও নির্দয়, তার কাছে বুধা অবহেলার পাত্র।
    ৩. একজন আশ্রিতকে আপন করেছেন, অন্যজন তাকে বোঝা মনে করেছেন।

    সুতরাং খালা ও চাচির চরিত্র বিপরীতধর্মী।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন