বাংলা ১ম পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫
বাংলা ১ম পত্র প্রশ্ন
বাঙালি স্বাধীনচেতা। কিন্তু এ জাতির উপর বহুবার বিশ্বের পরাশক্তিগুলো আক্রমণ করেছে, স্বাধীনতা হরণ করেছে। তবুও বাঙালি দমে যায়নি। পরাধীনতার শিকল ভাঙার জন্য তারা বহু ত্যাগ স্বীকার করেছে। স্বাধীনতা অর্জনের জন্য তারা সহ্য করেছে পরাশক্তির অত্যাচার; শাসকের নির্যাতন, শোষণ, হারিয়ে যাওয়া বিষয় সম্পত্তি, আবাসস্থল; অকাতরে বিলিয়েছে বুকের তাজা রক্ত, সজীবপ্রাণ। কৃষক, শ্রমিক, ছাত্রশিক্ষকসহ সব পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের জন্য।
- ক)(1)
বুধা ছোটবেলায় কীসের গল্প শোনেনি?
- খ)(2)
"আল্লাহ মাফ করুক-এখানে থাকার ভাগ্য যেন আমাদের না হয়।"- উক্তিটি ব্যাখ্যা কর।
- গ)(3)
উদ্দীপকের পরাশক্তির আচরণের মধ্যে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
- ঘ)(4)
উদ্দীপকের ঐক্যবদ্ধ বাঙালির রূপটি কি 'কাকতাড়ুয়া' উপন্যাসে বিরাজমান? তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর ও ব্যাখ্যা
- গ)
উদ্দীপকে পরাশক্তিগুলো বাঙালির স্বাধীনতা হরণ করেছে এবং অত্যাচার, নির্যাতন ও শোষণ চালিয়েছে। এতে 'কাকতাড়ুয়া' উপন্যাসের পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার, নির্যাতন ও শোষণের দিকটি প্রকাশ পেয়েছে, যারা মুক্তিযুদ্ধের সময় বাঙালির ওপর হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা চালিয়েছিল।
- ঘ)
হ্যাঁ, উদ্দীপকের ঐক্যবদ্ধ বাঙালির রূপটি 'কাকতাড়ুয়া' উপন্যাসে বিরাজমান।
১. উদ্দীপকে কৃষক, শ্রমিক, ছাত্র-শিক্ষকসহ সব পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করেছে; উপন্যাসেও কিশোর বুধা, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ একই লক্ষ্যে হানাদারদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
২. উদ্দীপকে স্বাধীনতার জন্য ত্যাগ ও রক্তদানের কথা আছে; উপন্যাসেও মুক্তিযোদ্ধারা প্রাণের ঝুঁকি নিয়ে লড়েছে।
৩. দুই ক্ষেত্রেই পরাধীনতার শিকল ভাঙার দৃঢ় প্রত্যয় আছে।সুতরাং উদ্দীপকের ঐক্যবদ্ধ বাঙালির রূপ উপন্যাসে স্পষ্টভাবে বিদ্যমান।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও