বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৬
বাংলা ২য় পত্র প্রশ্ন
যে কোনো একটি বিষয়ে ভাব-সম্প্রসারণ করো:
4.1.
জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো।
4.2.
মেঘ দেখে কেউ করিসনে ভয়,
আড়ালে তার সূর্য হাসে,
হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
উত্তর ও ব্যাখ্যা
৪.১ জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো
মূলভাব: মানুষের পরিচয় তার জন্মস্থান বা বংশে নয়, তার কর্মে। জন্ম যেখানেই হোক, কর্ম ভালো হলে মানুষ সমাজে সম্মানিত হয়।
সম্প্রসারিত ভাব: জন্ম কারও হাতে নয়। কেউ ধনীর ঘরে, কেউ দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে। কিন্তু জন্মের জন্য কেউ গৌরব বা লজ্জার পাত্র হয় না। মানুষ প্রকৃত মর্যাদা লাভ করে তার কাজের মাধ্যমে। অনেক মহান ব্যক্তি অতি সাধারণ বা দরিদ্র পরিবারে জন্মেও নিজের পরিশ্রম, সততা ও মহৎ কর্মের গুণে বিশ্ববরেণ্য হয়েছেন। আবার উচ্চ বংশে জন্ম নিয়েও অনেকে মন্দ কাজের জন্য ঘৃণিত হয়েছে।
কর্মই মানুষকে বড় করে। সৎ ও মহৎ কর্ম মানুষের জীবনকে অর্থবহ করে এবং মৃত্যুর পরও তাকে স্মরণীয় করে রাখে। তাই বংশমর্যাদা বা জন্মস্থান নিয়ে অহংকার না করে ভালো কাজে আত্মনিয়োগ করা উচিত।
মন্তব্য: মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে। তাই জন্ম যেখানেই হোক, সৎ ও মহৎ কর্মের মাধ্যমে জীবনকে সার্থক করে তোলাই মানুষের কর্তব্য।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও