বাংলা ২য় পত্র • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৪

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.

(ক) মনে করো, তুমি স্বাগত/সিথি, শেরপুর জেলার বাসিন্দা। 'সড়ক দুর্ঘটনা' প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লেখো। অথবা(খ) মনে করো, তুমি সুমাইয়া/সালমান, আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' হিসেবে নিয়োগ পেতে চাও। এ নিয়োগ প্রাপ্তির জন্য একখানা আবেদনপত্র লেখো।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবিতে পত্রিকায় প্রকাশযোগ্য পত্র

তারিখ: ১০ মার্চ, ২০২৫

সম্পাদক
দৈনিক ইত্তেফাক
১ রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা।

বিষয়: সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্র।

জনাব,
আপনার বহুল প্রচারিত পত্রিকার পাঠকের মতামত কলামে নিচের বিষয়টি প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই পত্রিকার পাতায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর দেখা যায়। আমাদের শেরপুর জেলার বিভিন্ন সড়কেও দুর্ঘটনা বেড়ে চলেছে। এর প্রধান কারণ হলো বেপরোয়া গাড়ি চালানো, অদক্ষ চালক, ফিটনেসহীন যানবাহন, ট্রাফিক আইন না মানা ও রাস্তার দুরবস্থা। পথচারীদের অসতর্কতা এবং নিয়মিত তদারকির অভাবও দায়ী। প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে বা পঙ্গু হয়ে যাচ্ছে। কত পরিবার অভিভাবকহীন হচ্ছে।

এ অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি। যেমন: ১. দক্ষ ও লাইসেন্সপ্রাপ্ত চালক নিয়োগ; ২. ফিটনেসবিহীন গাড়ি রাস্তা থেকে প্রত্যাহার; ৩. ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ; ৪. রাস্তাঘাট নিয়মিত মেরামত; ৫. সচেতনতামূলক প্রচার।

সুতরাং আপনার পত্রিকার মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার বিনীত অনুরোধ জানাচ্ছি।

বিনীত
স্বাগত
শেরপুর সদর, শেরপুর।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন