ব্যবসায় উদ্যোগ • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
মি. সৌরভের পুরান ঢাকার ফার্স্টফুডের দোকানের পাশে একই ধরনের আরও একটি ফার্স্টফুডের দোকান গড়ে উঠে। এতে তার বিক্রয়ের পরিমাণ কমে যায়। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তিনি বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে ভালো ব্যবহার, অন্যের সাথে সুন্দর কথা বলতে পারে এমন একজন আস্থা অর্জনকারী বিক্রয়কর্মী নিয়োগ দেন। এ বিক্রয়কর্মী ভোক্তার রুচি, মান ও পণ্যের প্রতি ক্রেতার চাহিদা সৃষ্টির জন্য গুরুত্ব প্রদান করেন। ফলে দ্রুত সময়ে তার ব্যবসায়ের সুনাম বৃদ্ধি পায়।
- ক)(1)
ভোক্তা বিশ্লেষণ কী?
- খ)(2)
কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে-ব্যাখ্যা কর।
- গ)(3)
উদ্দীপকে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির ধরন কোনটি? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
বিক্রয় বৃদ্ধিতে বিক্রয়কর্মীর কৌশলটির ভূমিকা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করাকে ভোক্তা বিশ্লেষণ বলে।
- খ)
কার্যকর বিপণনের মাধ্যমে পণ্য ঠিকমতো ভোক্তার কাছে পৌঁছে। পণ্য বেশি বিক্রি হলে চাহিদা বাড়ে। চাহিদা বাড়লে প্রতিষ্ঠানগুলো আরও বেশি পণ্য উৎপাদন করে। শুধু উৎপাদন করলেই ব্যবসায় সফল হয় না; পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে হয়। তাই কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
- গ)
উদ্দীপকে আদর্শ বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলির ধরন প্রকাশ পেয়েছে।
নৈতিক গুণাবলির মধ্যে আছে সততা ও বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা ইত্যাদি। সৌরভের নিয়োগকৃত কর্মী ভালো ব্যবহার করেন, অন্যের সাথে সুন্দর করে কথা বলেন এবং ক্রেতার আস্থা অর্জন করেন। এগুলো মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা এবং বিশ্বস্ততার প্রকাশ। এসব গুণ ক্রেতাকে স্থায়ী গ্রাহকে পরিণত করে।
- ঘ)
সৌরভের দোকানের পাশে নতুন দোকান হওয়ায় বিক্রি কমে যায়। তখন তিনি আদর্শ বিক্রয়কর্মী নিয়োগ দেন। এর ভূমিকা:
১. ক্রেতার আস্থা অর্জন: ভালো ব্যবহার ও সুন্দর কথার মাধ্যমে কর্মী ক্রেতাদের আকৃষ্ট করেন ও স্থায়ী গ্রাহকে পরিণত করেন। এতে প্রতিযোগী দোকানের তুলনায় বিক্রয় বাড়ে।
২. ভোক্তা বিশ্লেষণ: কর্মী ভোক্তার রুচি, মান ও চাহিদা বুঝে সে অনুযায়ী পণ্য উপস্থাপন করেন, যাতে চাহিদা সৃষ্টি হয়। এতে ব্যবসায়িক ঝুঁকি কমে।
৩. সুনাম বৃদ্ধি: সন্তুষ্ট ক্রেতারা অন্যদেরও সুপারিশ করে। ফলে দ্রুত দোকানের সুনাম বাড়ে, যা ব্যবসায়ের বড় সম্পদ।সুতরাং, বিক্রয়কর্মীর এই কৌশল বিক্রয় বাড়িয়ে সৌরভের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সহায়ক হয়েছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও