বিজ্ঞান • Barishal Board • বরিশাল বোর্ড ২০২০

বিজ্ঞান প্রশ্ন

রাহাত ৪০ কেজি ভরের একটি আলমারি টেনে সরানোর চেষ্টা করে। সরাতে না পেরে সে ভিতরের সবকিছু বের করে আলমারি খালি করে। এই অবস্থায় আলমারির ভর ৩০ কেজি হওয়ায় ৬০ নিউটন বল প্রয়োগ করে রাহাত আলমারিটি সরাতে সক্ষম হয়।

  1. ক)

    এক নিউটন কাকে বলে?

    (1)
  2. খ)

    শক্ত মাটিতে হাঁটা সোজা হলেও ঝুরঝুরে বালুর উপর হাঁটা সোজা নয় কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে উল্লিখিত আলমারি সরানোর সময় সৃষ্ট ত্বরণের মান নির্ণয় করো।

    (3)
  4. ঘ)

    প্রথম অবস্থায় আল্লারি সরানো না গেলেও পরবর্তীতে আলমারিটি সরাতে পারার কারণ যুক্তিসহ বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    ১ কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হলে বস্তুটিতে ১ মি./সে.² ত্বরণ সৃষ্টি হয়, তাকে ১ নিউটন বলে।

  2. খ)

    শক্ত মাটিতে হাঁটার সময় মাটি ও পায়ের মধ্যে যথেষ্ট ঘর্ষণ বল ক্রিয়া করে, যা আমাদের সামনে এগোতে সাহায্য করে। কিন্তু ঝুরঝুরে বালুতে কণাগুলো সহজে সরে যায়, ফলে পায়ের তলার ঘর্ষণ কম পাওয়া যায়। তাই পা পিছলে যায় এবং হাঁটা সোজা হয় না।

  3. গ)

    আলমারি সরানোর সময় ভর, m=30m = 30 কেজি এবং প্রযুক্ত বল, F=60F = 60 N।

    আমরা জানি, F=maF = ma

    অতএব, a=Fm=6030=2a = \dfrac{F}{m} = \dfrac{60}{30} = 2 মি./সে.²

    আলমারি সরানোর সময় সৃষ্ট ত্বরণ ২ মি./সে.²।

  4. ঘ)

    আলমারি সরাতে গেলে আলমারি ও মেঝের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করে, যা গতির বিরুদ্ধে কাজ করে।

    ১. প্রথম অবস্থায় আলমারির ভর ৪০ কেজি ছিল। ভর বেশি হওয়ায় আলমারির ওজন ও মেঝের লম্ব প্রতিক্রিয়া বল বেশি, ফলে ঘর্ষণ বলও বেশি। রাহাতের প্রযুক্ত বল এই ঘর্ষণ বল অতিক্রম করতে পারেনি, তাই আলমারি নড়েনি।
    ২. সবকিছু বের করায় আলমারির ভর কমে ৩০ কেজি হয়েছে। এতে ওজন কমে গেছে এবং ঘর্ষণ বলও কমেছে।
    ৩. এখন রাহাতের ৬০ নিউটন বল ঘর্ষণ বলের চেয়ে বেশি হওয়ায় লব্ধি বল সৃষ্টি হয়েছে এবং আলমারিটি সরেছে।

    সুতরাং, ভর কমায় ঘর্ষণ বল কমে যাওয়াতেই রাহাত পরবর্তীতে আলমারিটি সরাতে পেরেছে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন