ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
মানব বসতি কাকে বলে?
- খ)(2)
বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ কী? ব্যাখ্যা করো।
- গ)(3)
X' চিত্র দ্বারা কোন ধরনের নগরকে বুঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'Y' ও 'Z' চিত্রদ্বয়ের মধ্যে কোনটি দ্রব্য বিনিময়কে কেন্দ্র করে গড়ে উঠেছে? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
কোনো নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানববসতি বলে।
- খ)
বিক্ষিপ্ত বসতিতে একটি পরিবার অন্য পরিবার থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় বাস করে। এ ধরনের বসতি গড়ে ওঠার পেছনে প্রধান কারণ জলাভাব, জলাভূমি ও বিল অঞ্চল, ক্ষয়িত ভূমিভাগ, বনভূমি এবং অনুর্বর মাটি। এছাড়া পশুচারণ এলাকায় বড় জায়গার দরকার হওয়ায় বসতি বিক্ষিপ্ত হয়। বাংলাদেশের নিকলির হাওর ও চলনবিল অঞ্চলে এ ধরনের বসতি দেখা যায়।
- গ)
'X' চিত্র দ্বারা শিল্পভিত্তিক নগর বা খনি শহরকে বোঝানো হয়েছে।
শিল্পকার্যকে কেন্দ্র করে যে নগর গড়ে ওঠে, তাকে শিল্পভিত্তিক নগর বলে। শিল্পে কয়লার ব্যবহার ব্যাপক হওয়ার পর কয়লা উত্তোলনকে কেন্দ্র করে অনেক কয়লা নগরী গড়ে উঠেছে। চিত্রের 'X' অংশে যুক্তরাজ্যের নিউ ক্যাসল ও ভারতের রানীগঞ্জের নাম আছে, যা পাঠ্যবইয়ে খনি শহরের উদাহরণ হিসেবে উল্লেখ আছে। এ ধরনের নগরে খনি, কলকারখানা ও শিল্পভিত্তিক কর্মকাণ্ডই প্রধান।
- ঘ)
'Y' ও 'Z' চিত্রের মধ্যে 'Y' অর্থাৎ বাণিজ্যভিত্তিক নগর দ্রব্য বিনিময়কে কেন্দ্র করে গড়ে উঠেছে।
১. দ্রব্য বিনিময়ের ভিত্তি: সভ্যতার আদি পর্ব থেকে বিভিন্ন সমাজের মধ্যে দ্রব্য বিনিময়ের প্রথা চালু হয়। এ বিনিময়কে কেন্দ্র করে বাজার সৃষ্টি হয় এবং ক্ষুদ্র বিনিময় কেন্দ্র সম্প্রসারিত হয়ে পৌর বসতিতে রূপ নেয়।
২. উদাহরণ: চিত্রের 'Y' অংশে মিসরের আলেকজান্দ্রিয়া ও মরক্কোর ফেজ আছে। মহাদেশীয় স্থলপথকে অবলম্বন করে এসব নগর প্রাচীনকালে বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে ওঠে।
৩. অবস্থান: স্থানীয় বাজারগুলো সাধারণত বিভিন্ন দিক থেকে আসা পথের মিলনস্থলে গড়ে ওঠে। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম এভাবেই নদীর তীরে বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।অন্যদিকে 'Z' অংশের অক্সফোর্ড, ক্যামব্রিজ ও পিসা শিক্ষা-সংস্কৃতিনির্ভর নগর। সুতরাং, দ্রব্য বিনিময়কে কেন্দ্র করে গড়ে ওঠা নগর হলো 'Y'।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও