বাংলা ১ম পত্র • Barishal Board • বরিশাল বোর্ড ২০২২

বাংলা ১ম পত্র প্রশ্ন

অসুস্থ স্বামী ও সন্তান নিয়ে চরম অভাবের তাড়নায় দিশেহারা শেফালী। কোনো উপায় না পেয়ে পরের বাড়িতে ঝিয়ের কাজ নেয় সে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেও গৃহস্বামীর সন্তুষ্টি নেই। কাজেই তাকে সহ্য করতে হয় বিভিন্ন ধরনের কটূক্তি ও তিরস্কার। এমনকি বাড়ির ছেলে-মেয়েদেরও তার সাথে মিশতে দেয় না। গৃহস্বামীর ছোটে ছোটো ছেলেটিকেও কোলে নেওয়া নিষেধ। কেবল বেঁচে থাকার তাগিদে জলভরা চোখে সবই মেনে নেয় সে।

  1. ক)

    হরির লুট কী?

    (1)
  2. খ)

    "বেশি আস্কার দিও না, জ্বালিয়ে মারবে"- কথাটি বলার কারণ কী? বুঝিয়ে লেখো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের গৃহস্বামী ও 'মমতাদি' গল্পের গৃহকত্রীর বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    “অবস্থানগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের শেফালী ও 'মমতাদি' গল্পের মমতাদির চেতনাগত বৈসাদৃশ্যও বিদ্যমান।"-বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    হরির লুট হলো হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী হরির উদ্দেশে বাতাসা বা মিষ্টি ছড়িয়ে দেওয়া এবং উপস্থিত সবার তা কুড়িয়ে নেওয়ার অনুষ্ঠান।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন