ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
প্লাইস্টোসিনকাল কাকে বলে?
- খ)(2)
এপ্রিল-মে মাসে বাংলাদেশে তাপমাত্রা বেশি হয় কেন? ব্যাখ্যা করো।
- গ)(3)
মানচিত্রে 'R' চিহ্নিত স্থানের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য বর্ণনা করো।
- ঘ)(4)
মানচিত্রে 'P' ও 'Q' চিহ্নিত ভূপ্রকৃতির মধ্যে কোনটি কৃষিকাজের জন্য অধিক উপযোগী? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
- খ)
এপ্রিল-মে মাসে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। তাই সূর্যরশ্মি বেশি তাপ বহন করে এবং দিন বড় হয়।
এ সময় বাংলাদেশে গ্রীষ্মকাল। আকাশ তুলনামূলক মেঘমুক্ত ও আবহাওয়া শুষ্ক থাকে। ফলে তাপমাত্রা ক্রমশ বাড়ে এবং এপ্রিল মাস সবচেয়ে উষ্ণ থাকে।
- গ)
মানচিত্রে R চিহ্নিত অঞ্চলটি দক্ষিণের ব-দ্বীপ ও উপকূলীয় সমভূমি (সুন্দরবন অঞ্চল)। এর বৈশিষ্ট্য—
১. ভূমির উচ্চতা: এটি প্রায় সমুদ্র সমতলে অবস্থিত। সুন্দরবন অঞ্চল সমুদ্রসমতলের প্রায় সমান উচ্চতায় অবস্থিত।
২. গঠন: নদীবাহিত পলি জমে এ নিচু সমভূমি গঠিত হয়েছে। এই সমভূমি উত্তর থেকে উপকূলের দিকে ক্রমনিম্ন।
৩. নদনদী: অসংখ্য নদী ও খাল ছড়িয়ে আছে।
৪. জোয়ার-ভাটা ও বন: সমুদ্রের জোয়ার-ভাটা ও লোনা পানির প্রভাব আছে এবং এখানে স্রোতজ বনভূমি (সুন্দরবন) গড়ে উঠেছে।অতএব, R চিহ্নিত অঞ্চল নিচু ও পলিগঠিত উপকূলীয় সমভূমি।
- ঘ)
মানচিত্রে P চিহ্নিত অঞ্চলটি উত্তর-পশ্চিমের বরেন্দ্রভূমি (প্লাইস্টোসিনকালের সোপান) এবং Q চিহ্নিত অঞ্চলটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এ দুটির মধ্যে Q অর্থাৎ প্লাবন সমভূমি কৃষিকাজের জন্য অধিক উপযোগী।
১. মাটির উর্বরতা: প্লাবন সমভূমি নদীবাহিত পলিতে গঠিত। এর মাটির স্তর খুব গভীর এবং ভূমি অত্যন্ত উর্বর। বরেন্দ্রভূমির মাটি ধূসর ও লাল বর্ণের এবং তুলনামূলক কম উর্বর।
২. সমতল ভূমি: প্লাবন সমভূমি সমতল, তাই চাষাবাদ ও সেচ সহজ। বরেন্দ্রভূমি সমভূমি থেকে ৬-১২ মিটার উঁচু হওয়ায় সেচ ও পানি ধরে রাখা কঠিন।
৩. পানির সহজলভ্যতা: অসংখ্য নদী, বিল ও হাওর থাকায় এখানে সেচ ও মাছ চাষের সুবিধা বেশি।
৪. ফসলের বৈচিত্র্য: এখানে ধান, পাট, গম, শাকসবজিসহ নানা ফসল ভালো হয়।সুতরাং, কৃষিকাজের জন্য P এর চেয়ে Q চিহ্নিত প্লাবন সমভূমি বেশি উপযোগী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও