হিসাববিজ্ঞান • Barishal Board • বরিশাল বোর্ড ২০২০
হিসাববিজ্ঞান প্রশ্ন
সিনথিয়া সিরামিকস ব্যবসায়ের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নলিখিত উদ্বৃত্তের তথ্য সরবরাহ করেন: প্রশিক্ষণ ভাতা ৫,০০০ টাকা, প্রাপ্ত বাট্টা ১১,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ পণ্য ৩৫,০০০ টাকা, দেনাদার (১-১-২০১৯) ৪,০০০ টাকা, ক্রয় ৯৫,০০০ টাকা, বহিঃফেরত ৩০০ টাকা, বহিঃপরিবহন ১,৫০০ টাকা, দেনাদার (৩১-১২-২০১৯) ৩০,০০০ টাকা, আয়কর ৩,৫০০ টাকা, বিনিয়োগ ১৭,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৪০,০০০ টাকা, মনিহারি ১,০০০ টাকা, বরাদ্দকৃত বাট্টা ৩,৩০০ টাকা, বিমা সেলামি ৯,৫০০ টাকা, সাধারণ সঞ্চিতি ৩৮,০০০ টাকা, বিক্রয় ১,৫১,০০০ টাকা, প্রাপ্ত কমিশন ৫০০ টাকা।
- ক)(1)
উপর্যুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো।
- খ)(2)
উদ্বৃত্তসমূহ দ্বারা সিনথিয়া সিরামিকস-এর একটি রেওয়ামিল তৈরি করো।
- গ)(3)
মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য কত?
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সমন্বিত ক্রয় = প্রারম্ভিক মজুদ + ক্রয় − বহিঃফেরত − সমাপনী মজুদ
= ৮৯,৭০০ টাকা - খ)
১ জানুয়ারির দেনাদার ও সমাপনী মজুদ রেওয়ামিলে যাবে না।
সিনথিয়া সিরামিকস
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৯হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা) প্রশিক্ষণ ভাতা ৫,০০০ প্রাপ্ত বাট্টা ১১,০০০ প্রারম্ভিক মজুদ পণ্য ৩৫,০০০ ক্রয় ৯৫,০০০ বহিঃফেরত ৩০০ বহিঃপরিবহন ১,৫০০ দেনাদার ৩০,০০০ আয়কর ৩,৫০০ বিনিয়োগ ১৭,০০০ মনিহারি ১,০০০ বরাদ্দকৃত বাট্টা ৩,৩০০ বিমা সেলামি ৯,৫০০ সাধারণ সঞ্চিতি ৩৮,০০০ বিক্রয় ১,৫১,০০০ প্রাপ্ত কমিশন ৫০০ মোট ২,০০,৮০০ ২,০০,৮০০ - গ)
মুনাফা জাতীয় আয়:
বিবরণ টাকা বিক্রয় ১,৫১,০০০ প্রাপ্ত বাট্টা ১১,০০০ প্রাপ্ত কমিশন ৫০০ মোট আয় ১,৬২,৫০০ মুনাফা জাতীয় ব্যয়:
বিবরণ টাকা সমন্বিত ক্রয় ৮৯,৭০০ প্রশিক্ষণ ভাতা ৫,০০০ বহিঃপরিবহন ১,৫০০ মনিহারি ১,০০০ বিমা সেলামি ৯,৫০০ বরাদ্দকৃত বাট্টা ৩,৩০০ মোট ব্যয় ১,১০,০০০ পার্থক্য ৫২,৫০০ টাকা (আয় বেশি)
আয়কর ও বিনিয়োগ মুনাফা জাতীয় ব্যয় নয়; বিনিয়োগ মূলধন জাতীয় ও আয়কর মালিকের ব্যক্তিগত।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও