ভূগোল এবং পরিবেশ • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    খরা কাকে বলে?

    (1)
  2. খ)

    বর্ষাকালেই নদীভাঙন বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    চিত্র-১ এ যে প্রাকৃতিক দুর্যোগটি উল্লেখ করা হয়েছে তা কীভাবে সংঘটিত হয় ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    চিত্র-২ এ যে প্রাকৃতিক দুর্যোগটি দেখানো হয়েছে তা থেকে পরিত্রাণের জন্য তুমি কী কী ধরনের পদক্ষেপ নিবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদান করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা সৃষ্টি হয়, তাকে খরা বলে।

  2. খ)

    বর্ষাকালে নদীতে পানি বেড়ে যায় এবং স্রোত প্রবল হয়। এই প্রবল স্রোত নদীর তীরের মাটি কেটে ক্ষয় করে।
    বন্যার পানি নামার সময়ও আলগা তীর ধসে পড়ে। এছাড়া বন্যা মৌসুমে নদীর ঢালু তীর পানিতে ভিজে নরম হয়ে সহজে ভেঙে পড়ে।
    তাই বর্ষাকালেই নদীভাঙন বেশি হয়। প্রায় প্রতি বছর বন্যা মৌসুম ও এর সন্নিহিত সময়ে অনেক নদীতে ভাঙন দেখা যায়।

  3. গ)

    চিত্র-১ এ কেন্দ্রে একটি ফাঁকা অংশ ঘিরে মেঘের ঘূর্ণায়মান আকৃতি দেখা যাচ্ছে। এটি ঘূর্ণিঝড়ের চিত্র। ঘূর্ণিঝড় সংঘটনের ধাপগুলো নিচে দেওয়া হলো।
    ১. সমুদ্রের উষ্ণ পানি থেকে প্রচুর জলীয়বাষ্প তৈরি হয়। উষ্ণ ও জলীয়বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে দ্রুত উপরে উঠে যায় এবং সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়।
    ২. নিম্নচাপ কেন্দ্রের ফাঁকা স্থান পূরণ করতে চারপাশ থেকে শীতল বায়ু প্রবল বেগে ছুটে আসে।
    ৩. পৃথিবীর আবর্তনের প্রভাবে এই বায়ু সোজা না এসে কেন্দ্রের চারদিকে ঘুরতে থাকে। এভাবে বায়ু ঘূর্ণি আকার ধারণ করে। বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে প্রচুর মেঘ ও বৃষ্টি সৃষ্টি করে।
    এর কেন্দ্র তুলনামূলক শান্ত থাকে এবং একে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল বা চক্ষু বলা হয়। এই ঘূর্ণিবায়ু সমুদ্র ছেড়ে স্থলভাগে আঘাত হানে।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন