বাংলা ২য় পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২৬

বাংলা ২য় পত্র প্রশ্ন

2.1.

মনে করো, তুমি শিশির। মনোহরপুর উচ্চ বিদ্যালয়, ভোলার দশম শ্রেণির শিক্ষার্থী। সম্প্রতি তুমি একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ ও পরিদর্শন করেছ। সেখানকার অভিজ্ঞতা তুলে ধরে তোমার বন্ধু যশোর মনিরামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তুষারকে একটি পত্র লেখো।

2.2.

মনে করো, তুমি সাজিদ। খুলনা জেলা স্কুলের নবম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তুমি বিগত পাঁচ দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। এজন্য তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে একটি আবেদনপত্র লেখো।

উত্তর ও ব্যাখ্যা

২.১ ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে পত্র

তারিখ: ১৫ জানুয়ারি, ২০২৬

প্রিয় তুষার,
আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ো। আশা করি সৃষ্টিকর্তার কৃপায় ভালোই আছ। অনেক দিন তোমার চিঠি পাই না, তাই লিখতে বসলাম। সম্প্রতি আমি একটি ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছি। সেই অভিজ্ঞতার কথা তোমাকে জানাতেই এ চিঠি।

গত শুক্রবার বিদ্যালয় ছুটি থাকায় আমরা কয়েকজন বন্ধু মিলে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ দেখতে গিয়েছিলাম। পঞ্চদশ শতকে খান জাহান আলী এ মসজিদ নির্মাণ করেছিলেন। এটি ১৯৮৫ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। ইটের তৈরি বিশাল মসজিদটির ভেতরে অনেকগুলো স্তম্ভ ও গম্বুজ আছে। স্থাপত্যশৈলী দেখে আমি মুগ্ধ হয়েছি। কাছেই খান জাহান আলীর মাজার ও সুন্দর দিঘি রয়েছে। সেখানকার পরিবেশ শান্ত ও মনোরম। আমাদের পূর্বপুরুষদের সৃষ্টির এ নিদর্শন দেখে নিজেকে গর্বিত মনে হয়েছে।

আমার মনে হয় এ ধরনের স্থান ভ্রমণ আমাদের জ্ঞান ও দেশপ্রেম বাড়ায়। সুযোগ পেলে তুমিও এখানে ঘুরে যেয়ো। বাড়ির সবাইকে আমার সালাম ও শ্রদ্ধা জানাবে। ছোটদের জন্য রইল স্নেহ ও ভালোবাসা। ভালো থেকো, চিঠি দিয়ো।

ইতি,
তোমার বন্ধু
শিশির

খামের ওপর ঠিকানা:
প্রাপক: তুষার
মনিরামপুর উচ্চ বিদ্যালয়, মনিরামপুর, যশোর
প্রেরক: শিশির
মনোহরপুর উচ্চ বিদ্যালয়, ভোলা


২.২ ছুটির আবেদন

তারিখ: ২২ আগস্ট, ২০২৬

বরাবর,
প্রধান শিক্ষক
খুলনা জেলা স্কুল।

বিষয়: অসুস্থতাজনিত কারণে ছুটির জন্য আবেদন।

জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণির একজন নিয়মিত শিক্ষার্থী। আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে বাড়িতে বিশ্রামে ছিলাম। ফলে আমি গত পাঁচ দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে বিশ্রামে থাকতে হয়েছে।

অতএব, বিনীত প্রার্থনা, উক্ত পাঁচ দিনর অনুপস্থিতি মঞ্জুর করে আমাকে ছুটি দিয়ে বাধিত করবেন।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র/ছাত্রী
সাজিদ
৯ম শ্রেণি, রোল নং: ০৫
খুলনা জেলা স্কুল।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন