বিজ্ঞান • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৪

বিজ্ঞান প্রশ্ন

বর্তমান বিশ্বে চিকিৎসার মান উন্নয়নে মানুষের জীবন বাঁচাতে আলোর প্রতিসরণের সাথে জ্যামিতিক হিসাবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করে রোগ নির্ণয়ের যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। আবার অন্য একটি যন্ত্রের মাধ্যমে চিকিৎসকগণ বুকে ব্যথা, হার্ট-অ্যাটাকের মতো সমস্যার সমাধানকল্পে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেন।

  1. ক)

    আইসোটোপ কাকে বলে?

    (1)
  2. খ)

    কেমোথেরাপি কেন করানো হয়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের প্রথম উদ্ভাবিত যন্ত্রটি মানব শরীরে কীভাবে কাজ করে? বর্ণনা করো।

    (3)
  4. ঘ)

    উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় যন্ত্রটি রোগ নির্ণয়ে কোনো ভূমিকা রাখে কি? বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যাবিশিষ্ট একই মৌলের পরমাণুসমূহকে পরস্পরের আইসোটোপ বলে।

  2. খ)

    ক্যান্সার আক্রান্ত দেহের কোষগুলো অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে বাড়তে থাকে। কেমোথেরাপিতে বিশেষ ধরনের ওষুধ প্রয়োগ করে এই দ্রুত বিভাজনশীল ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করা হয় বা এদের বৃদ্ধি আটকানো হয়। তাই ক্যান্সার চিকিৎসার জন্য কেমোথেরাপি করানো হয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন