পৌরনীতি ও নাগরিকতা • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
এলেক্সের দেশের শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি। তিনি তার পছন্দের ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। অপরদিকে সিয়ামের দেশের সরকারপ্রধান প্রকৃত শাসক। এখানে রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক প্রধান। দেশটিতে আইন বিভাগের আস্থা হারালে শাসন বিভাগকে পদত্যাগ করতে হয়।
- ক)(1)
গণতন্ত্র কাকে বলে?
- খ)(2)
কল্যাণমূলক রাষ্ট্র কেন নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করে?
- গ)(3)
এলেক্সের দেশের সরকার ব্যবস্থা কোন ধরনের সরকারকে ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
এলেক্স ও সিয়ামের দেশের সরকার ব্যবস্থার মধ্যে কোনটি বাংলাদেশে কার্যকর আছে বলে তুমি মনে কর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
গণতন্ত্র হলো এমন শাসনব্যবস্থা, যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের পক্ষে শাসনকার্য পরিচালনা করেন।
- খ)
কল্যাণমূলক রাষ্ট্র নাগরিকদের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করাকে লক্ষ্য হিসেবে গ্রহণ করে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক চাহিদা। এগুলো পূরণ না হলে মানুষ সুস্থভাবে বাঁচতে ও ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে না। তাই কল্যাণমূলক রাষ্ট্র এসব চাহিদা পূরণের দায়িত্ব নেয়।
- গ)
এলেক্সের দেশে শাসন বিভাগের প্রধান রাষ্ট্রপতি এবং তিনি নিজের পছন্দমতো ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন। এটি রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থাকে ইঙ্গিত করে।
এ ব্যবস্থায়:
১. রাষ্ট্রপতিই রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান, অর্থাৎ প্রকৃত শাসক।
২. রাষ্ট্রপতি নিজের পছন্দমতো মন্ত্রী নিয়োগ করেন এবং মন্ত্রীরা তাঁর কাছে দায়ী থাকেন।
৩. শাসন বিভাগ আইন বিভাগের আস্থার ওপর নির্ভরশীল নয়। ক্ষমতা পৃথকীকরণ নীতি এখানে কার্যকর।
যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা এর উদাহরণ। - ঘ)
এলেক্সের দেশের সরকার ব্যবস্থা রাষ্ট্রপতিশাসিত এবং সিয়ামের দেশের সরকার ব্যবস্থা সংসদীয়। উদ্দীপকে সিয়ামের দেশে সরকারপ্রধান প্রকৃত শাসক, রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক এবং আইন বিভাগের আস্থা হারালে শাসন বিভাগকে পদত্যাগ করতে হয়। আমার মতে বাংলাদেশে সিয়ামের দেশের মতো সংসদীয় সরকার ব্যবস্থা কার্যকর আছে।
১. প্রধানমন্ত্রীই প্রকৃত শাসক: বাংলাদেশে প্রধানমন্ত্রী সরকারপ্রধান এবং মন্ত্রিসভার নেতৃত্ব দেন। রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান।
২. সংসদের কাছে দায়বদ্ধতা: মন্ত্রিসভা সংসদের কাছে যৌথভাবে দায়ী। সংসদের আস্থা হারালে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়।
৩. সংসদ সদস্য মন্ত্রী: সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হন এবং মন্ত্রীরা সাধারণত সংসদ সদস্য হন।সুতরাং, বাংলাদেশে সিয়ামের দেশের মতো সংসদীয় সরকার ব্যবস্থাই কার্যকর আছে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও