ব্যবসায় উদ্যোগ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
ব্যবসায় উদ্যোগ প্রশ্ন
জনাব ফারুক লেখাপড়া শেষ করার পর একটি গাড়ির ওয়ার্কশপে কাজ নেন। দশ বছর কাজ করার পর তিনি একটি গাড়ি সার্ভিসিং ওয়ার্কশপ দেন। বর্তমানে তিনি ঢাকায় দুইটি গাড়ি সার্ভিসিং ওয়ার্কশপের মালিক। এতে তিনি শুধু নিজেই উপকৃত হচ্ছেন না বরং দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন।
- ক)(1)
প্রত্যক্ষ সেবা কী?
- খ)(2)
ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।.
- গ)(3)
জনাব ফারুকের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে ওঠেছে? বর্ণনা করো।
- ঘ)(4)
জাতীয় অর্থনীতিতে জনাব ফারুক কীভাবে অবদান রাখছেন? মূল্যায়ন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
অর্থ উপার্জনের উদ্দেশ্যে ডাক্তার, উকিল, প্রকৌশলীর মতো পেশাজীবীরা অর্থের বিনিময়ে যে সেবাকর্ম প্রদান করেন, তাকে প্রত্যক্ষ সেবা বলে।
- খ)
লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় স্থাপন ও সফলভাবে পরিচালনার প্রচেষ্টাকে ব্যবসায় উদ্যোগ বলে। এতে ফলাফল অনিশ্চিত জেনেও দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ব্যবসায় গড়ে তোলা হয়। এর ফল হিসেবে একটি ব্যবসায় প্রতিষ্ঠান এবং পণ্য বা সেবা সৃষ্টি হয়। ব্যবসায় উদ্যোগের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন।
- গ)
জনাব ফারুকের মধ্যে উদ্যোক্তার ঝুঁকি গ্রহণের ক্ষমতা গুণটি ফুটে উঠেছে।
১. ফারুক দশ বছর অন্যের ওয়ার্কশপে চাকরি করার পর নিরাপদ চাকরি ছেড়ে নিজের গাড়ি সার্ভিসিং ওয়ার্কশপ দেন।
২. নতুন ব্যবসায়ে ফলাফল অনিশ্চিত হলেও তিনি লাভের আশায় ঝুঁকি নিয়েছেন।
৩. এরপর পরিশ্রম ও অধ্যবসায়ে ব্যবসায় বড় করে ঢাকায় দুটি ওয়ার্কশপের মালিক হয়েছেন। এতে তাঁর উদ্যম ও সাংগঠনিক ক্ষমতাও প্রকাশ পায়।অতএব, ফারুকের মধ্যে ঝুঁকি গ্রহণের ক্ষমতা ফুটে উঠেছে।
- ঘ)
জনাব ফারুক ব্যবসায় উদ্যোগের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে নানাভাবে অবদান রাখছেন।
১. কর্মসংস্থান সৃষ্টি: দুটি ওয়ার্কশপে মেকানিক ও সহকারী নিযুক্ত হয়েছেন। এতে বেকার সমস্যা কমছে।
২. দক্ষ মানবসম্পদ: কাজের মাধ্যমে কর্মীরা দক্ষতা অর্জন করে দক্ষ জনশক্তিতে পরিণত হচ্ছে।
৩. জাতীয় আয় বৃদ্ধি: তাঁর সেবা থেকে আয় ও সরকারকে প্রদত্ত কর জাতীয় আয় বাড়ায়। সেবা খাত দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে।
৪. পরনির্ভরশীলতা হ্রাস: দেশে গাড়ির সেবা পাওয়া গেলে বিদেশ বা অন্যের ওপর নির্ভরতা কমে এবং তিনি নিজেও স্বাবলম্বী হন।
৫. সম্পদের সঠিক ব্যবহার: তিনি মানবসম্পদ ও মূলধনের সুষ্ঠু ব্যবহার করছেন।সুতরাং, ফারুক নিজে উপকৃত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও