বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা • Dhaka Board • ঢাকা বোর্ড ২০২৪
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা প্রশ্ন
- ক)(1)
মৌলিক গণতন্ত্র কী?
- খ)(2)
'ছয় দফা আমাদের বাঁচার দাবি', বঙ্গবন্ধুর কণ্ঠে উচ্চারিত উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো।
- গ)(3)
ছবি-২-এর সাথে ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে নিহত শহিদ আসাদের কার্যক্রমের সাদৃশ্য ব্যাখ্যা করো।
- ঘ)(4)
"ছরি-১, শহিদ আসাদ ও নবম শ্রেণির ছাত্র মতিউর দেশের শ্রেষ্ঠ সন্তান"- যুক্তিসহ তোমার মতামত উপস্থাপন করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
মৌলিক গণতন্ত্র হলো আইয়ুব খান ১৯৫৯ সালে প্রবর্তিত একটি পরোক্ষ নির্বাচনভিত্তিক শাসনব্যবস্থা, যেখানে জনগণ প্রথমে মৌলিক গণতন্ত্রী (ইউনিয়ন কাউন্সিল সদস্য) নির্বাচন করত এবং তারাই রাষ্ট্রপতি ও আইনসভার সদস্য নির্বাচন করত।
- খ)
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন, যার মূল লক্ষ্য ছিল পূর্ব বাংলার স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক বৈষম্য দূর করা। পাকিস্তানি শাসনে বাঙালিরা রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছিল। এ বৈষম্য থেকে মুক্তির উপায় ছিল ছয় দফা। তাই তিনি একে বাঁচার দাবি বলেছেন। এই দাবি বাঙালির মুক্তি আন্দোলনের ভিত্তি তৈরি করে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও