ভূগোল এবং পরিবেশ • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৪

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

  1. ক)

    মহাসাগর কাকে বলে?

    (1)
  2. খ)

    বিখ্যাত টাইটানিক জাহাজ ডুবে যায় কেন? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    চিত্রে 'C' চিহ্নিত ভূমিরূপের বর্ণনা দাও।

    (3)
  4. ঘ)

    চিত্রে 'A' ও 'B' চিহ্নিত ভূমিরপের মধ্যে কোনটিতে জীবজন্তুর দেহাবশেষ ও পলি দেখা যায়? তুলনামূলক বিশ্লেষণ করো।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    বারিমণ্ডলের উন্মুক্ত, বিস্তীর্ণ ও বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলে।

  2. খ)

    টাইটানিক জাহাজ ১৯১২ সালে প্রথম যাত্রাতেই হিমশৈলের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। শীতল সমুদ্রস্রোতের সাথে ভেসে আসা বড় বড় হিমশৈল জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। হিমশৈলের আঘাতে অনেক সময় জাহাজডুবি ঘটে।

  3. গ)

    চিত্রে C চিহ্নিত ভূমিরূপটি গভীর সমুদ্রখাত।

    ১. গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে যে গভীর খাত দেখা যায়, তাকে গভীর সমুদ্রখাত বলে।
    ২. পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেটের সংঘর্ষে এই খাত সৃষ্টি হয়, তাই এটি প্লেট সীমানায় অবস্থিত। এ অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরি বেশি হয়।
    ৩. খাতগুলো অধিক প্রশস্ত নয়, তবে ঢাল খাড়া। এদের গভীরতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৪০০ মিটারের বেশি।
    ৪. প্রশান্ত মহাসাগরে এর সংখ্যা সবচেয়ে বেশি। ম্যারিয়ানা খাত (প্রায় ১০,৮৭০ মিটার) পৃথিবীর গভীরতম।

  4. ঘ)

    চিত্রে A হলো মহীসোপান এবং B হলো মহীঢাল। এর মধ্যে B, অর্থাৎ মহীঢালে জীবজন্তুর দেহাবশেষ ও পলি দেখা যায়।

    ১. A (মহীসোপান): এটি উপকূল থেকে ক্রমান্বয়ে নিমজ্জিত অল্প ঢালু অংশ। এর সর্বোচ্চ গভীরতা প্রায় ১৫০ মিটার এবং এটি ১° কোণে নেমে যায়।
    ২. B (মহীঢাল): মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সাথে মিশে যায়। এর গভীরতা ২০০ থেকে ৩,০০০ মিটার এবং উপরিভাগ বন্ধুর।
    ৩. অবক্ষেপণ: মহীঢালের ঢাল মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ ও পলির অবক্ষেপণ দেখা যায়।

    সুতরাং, A এর তুলনায় B (মহীঢাল) এ জীবজন্তুর দেহাবশেষ ও পলি দেখা যায়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন