ফিন্যান্স ও ব্যাংকিং • Mymensingh Board • ময়মনসিংহ বোর্ড ২০২১

ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন

জনাব জারজিস অনেক দিন ধরে 'ফার্মা' ও 'ডেল্টা' নামে দুটি প্রকল্পে বিনিয়োগের চিন্তা-ভাবনা করছেন। প্রকল্পে বিনিয়োগের উদ্দেশ্যে তিনি 'শর্মী ব্যাংক' থেকে কিছু টাকা ঋণ নেন। ঋণের সুদ তিনি উভয় বিনিয়োগের আয় থেকে পরিশোধ করবেন। 'ফার্মা' প্রকল্পে বিনিয়োগ করে ৪ বছরে বিক্রয় যথাক্রমে ১,০০,০০০, ৮০,০০০, ৭০,০০০, ৬০,০০০ টাকা। অবচয় ৮,০০০ টাকা, পরিবর্তনশীল খরচ ১০,০০০ টাকা এবং কর হার ২০%। 'ডেল্টা' প্রকল্পে বিনিয়োগকৃত টাকা তিনি ৩ বছরের মধ্যেই ফেরত পান।

  1. ক)

    আন্তঃপ্রবাহ কী?

    (1)
  2. খ)

    "মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি" উক্তিটি ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকের আলোকে 'ফার্মা' প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো।

    (3)
  4. ঘ)

    'ফার্মা' প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয়পূর্বক মি. জারজিসের জন্য কোন প্রকল্পটিতে বিনিয়োগ অধিক লাভজনক বলে তুমি মনে করো? মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    আন্তঃপ্রবাহ (Cash Inflow) হলো কোনো প্রকল্প বা বিনিয়োগ থেকে প্রাপ্ত নগদ অর্থের প্রবাহ বা আয়।

  2. খ)

    মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রকল্পের আয়-ব্যয় বিশ্লেষণ করে সর্বোত্তম প্রকল্প বাছাইয়ের প্রক্রিয়া। প্রতিষ্ঠানের মূলধন সীমিত এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ একবার করলে সহজে ফেরানো যায় না। সঠিক প্রকল্প বাছাই হলে আয় ও প্রবৃদ্ধি নিশ্চিত হয়, আর ভুল হলে বড় ক্ষতি হয়। তাই মূলধন বাজেটিং অর্থায়নের সাফল্যের চাবিকাঠি বলা হয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন