বাংলা ২য় পত্র • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৬
বাংলা ২য় পত্র প্রশ্ন
যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো:
1.1.
স্বাধীনতা দিবস
1.2.
বিশ্ববিদ্যালয়।
উত্তর ও ব্যাখ্যা
(ক) স্বাধীনতা দিবস
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। এটি আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত হামলা চালায়। এরপর ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাসের যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। প্রতি বছর এ দিনটি সরকারি ছুটির দিন হিসেবে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ওড়ানো হয় এবং বিভিন্ন স্থানে আলোচনা সভা, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ দিন আমরা শহিদদের আত্মত্যাগ স্মরণ করি এবং দেশগঠনে অঙ্গীকার করি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও