ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৪
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
- ক)(1)
পর্বত কাকে বলে
- খ)(2)
কেন আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
উদ্দীপকের চিত্র-B দ্বারা কী বোঝানো হয়েছে? এটি সংঘটনের কারণ ব্যাখ্যা করো।
- ঘ)(4)
উদ্দীপকের উভয় চিত্রের মধ্যে কোনটি মানুষের অপকার নয়, উপকারও করে থাকে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সমুদ্রতল থেকে অন্তত ১,০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
- খ)
পৃথিবী জন্মের প্রথমে উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই গ্যাসপিণ্ড তাপ বিকিরণ করে তরল এবং পরে উপরিভাগ শীতল ও কঠিন হয়। গলিত অবস্থা থেকে ঘনীভূত হয়ে যে শিলা গঠিত হয়, তাই আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়, তাই একে প্রাথমিক শিলা বলা হয়।
- গ)
উদ্দীপকের চিত্র-B তে ঘরবাড়ি ভেঙে পড়তে দেখা যাচ্ছে। এটি দ্বারা ভূমিকম্প বোঝানো হয়েছে। ভূত্বকের আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে।
ভূমিকম্পের কারণ:
১. পৃথিবীর উপরিভাগ কতগুলো প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটায়।
২. অগ্ন্যুৎপাতের ফলে ভূকম্পন সৃষ্টি হয়।
৩. ভূপৃষ্ঠের অভ্যন্তরে শিলাচ্যুতি ঘটলে বা শিলায় ভাঁজ পড়লে ভূমিকম্প হয়।
৪. ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজ সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়।
৫. ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি ঘটলেও ভূমিকম্প হয়। - ঘ)
উদ্দীপকের চিত্র-A হলো অগ্ন্যুৎপাত এবং চিত্র-B হলো ভূমিকম্প। এর মধ্যে চিত্র-A, অর্থাৎ অগ্ন্যুৎপাত মানুষের শুধু অপকার নয়, উপকারও করে।
১. অপকার: লাভা চারদিকে ছড়িয়ে গ্রাম, নগর ও কৃষিক্ষেত্র ধ্বংস করে। ১৮৭৯ সালে ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে পম্পেই ও হারকিউলেনিয়াম নগর ডুবে গিয়েছিল।
২. ভূমির উর্বরতা: লাভা থেকে গঠিত মাটি উর্বর। দাক্ষিণাত্যের লাভা-গঠিত কৃষ্ণমৃত্তিকা কার্পাস চাষের বিশেষ উপযোগী।
৩. খনিজ প্রাপ্তি: লাভার সাথে অনেক খনিজ পদার্থ নির্গত হয়। যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে অগ্ন্যুৎপাতের কারণে অনেক খনিজ দ্রব্য পাওয়া যায়।
৪. নতুন ভূমিরূপ: লাভা সঞ্চিত হয়ে দ্বীপ, মালভূমি ও আগ্নেয় পর্বত সৃষ্টি হয়।সুতরাং, ভূমিকম্প শুধু ধ্বংস ডেকে আনে, কিন্তু অগ্ন্যুৎপাত ক্ষতির পাশাপাশি উর্বর ভূমি ও খনিজের মতো উপকারও দেয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও