বাংলা ২য় পত্র • Chattogram Board • চট্টগ্রাম বোর্ড ২০২০

বাংলা ২য় পত্র প্রশ্ন

1.

সারাংশ লেখো:(ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচণ্ডবেগে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এই মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়। উঠবার সিঁড়িটা না খুঁজে পেলে আমাদের আত্মবিনাশ যে অনিবার্য তাতে আর কোনো সন্দেহ থাকে না।অথবা, সারমর্ম লেখো:(খ) নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো। সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে, নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে। বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,সাধকজনে বিস্তারিতে তার মতো কে জানে?বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার, বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথা আর? নিন্দুক, সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।

উত্তর ও ব্যাখ্যা

(ক) সারাংশ

অর্থ ও বিত্তের প্রতি অন্ধ লোভ আজ মানুষকে আত্মবিনাশের দিকে ঠেলে দিচ্ছে। এই মূঢ়তা কাটিয়ে উঠতে না পারলে মনুষ্যত্বই বিলুপ্ত হবে। তাই ধ্বংসের পথ ছেড়ে মানবকল্যাণ ও নৈতিক উত্তরণের পথ খুঁজে নেওয়াই আজ মানুষের একান্ত কর্তব্য।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন