ফিন্যান্স ও ব্যাংকিং • Dinajpur Board • দিনাজপুর বোর্ড ২০২৪
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন
জনাব রায়হানের কাছে 'P' ব্যাংকের একটি কার্ড আছে। যা দিয়ে তিনি তার হিসাবে টাকা না থাকলেও যেকোনো ধরনের কেনাকাটা করতে পারেন। অন্যদিকে, '2' ব্যাংকে তার একটি চলতি হিসাব রয়েছে এবং উক্ত ব্যাংক তাকে একটি কার্ড দিয়েছে যেখানে শুধুমাত্র তার হিসাবে টাকা থাকলেই তিনি উত্তোলন করতে পারেন। পাশাপাশি 'P' ব্যাংক তাকে এসএমএস ব্যাংকিং ও এনি ব্রাঞ্চ ব্যাংকিং-এর সুবিধা দিয়ে থাকে। প্রয়োজনে তিনি কল.করে বিভিন্ন তথ্য জানতে পারেন।
- ক)(1)
E-ব্যাংকিং কী?
- খ)(2)
ঋণ কীভাবে আমানত সৃষ্টি করে? বর্ণনা করো।
- গ)(3)
'P' ব্যাংক রায়হানকে কোন ধরনের কার্ড দিয়েছে? ব্যাখ্যা করো।
- ঘ)(4)
'P' ব্যাংক জনাব রায়হানকে কী ধরনের ব্যাংকিং সুবিধা দিয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে যে ব্যাংকিং সেবা দেওয়া হয়, তাকে E-ব্যাংকিং (ইলেকট্রনিক ব্যাংকিং) বলে।
- খ)
ব্যাংক যখন কাউকে ঋণ দেয়, তখন সাধারণত নগদ অর্থ না দিয়ে ঋণগ্রহীতার নামে হিসাব খুলে ঋণের পরিমাণ সেই হিসাবে জমা করে। ঋণগ্রহীতা চেকের মাধ্যমে প্রয়োজনমতো তা উত্তোলন করেন বা অন্যকে পরিশোধ করেন। এই জমা বা আমানত ব্যাংকের ঋণ থেকেই সৃষ্টি হয়। একে সৃষ্ট আমানত (Derivative Deposit) বলে।
- গ)
'P' ব্যাংক রায়হানকে ক্রেডিট কার্ড (Credit Card) দিয়েছে। কারণ—
১. এই কার্ড দিয়ে হিসাবে টাকা না থাকলেও কেনাকাটা করা যায়, কারণ ব্যাংক নির্ধারিত সীমা পর্যন্ত ধার দেয়।
২. কার্ডধারীকে পরে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ব্যাংকে পরিশোধ করতে হয়।
৩. অন্যদিকে '2' ব্যাংকের কার্ডে হিসাবে টাকা থাকলেই তোলা যায়, সেটি ডেবিট কার্ড।অতএব, P ব্যাংকের কার্ডটি ক্রেডিট কার্ড।
- ঘ)
'P' ব্যাংক জনাব রায়হানকে ইলেকট্রনিক ব্যাংকিং (E-banking) সুবিধা দিয়েছে। এর অন্তর্ভুক্ত সেবাগুলো নিম্নরূপ।
১. এসএমএস ব্যাংকিং: মোবাইলে এসএমএসের মাধ্যমে হিসাবের স্থিতি ও লেনদেনের তথ্য জানা যায়।
২. এনি ব্রাঞ্চ ব্যাংকিং: ব্যাংকের যেকোনো শাখা থেকে নিজের হিসাবে জমা ও উত্তোলন করা যায়।
৩. ফোন ব্যাংকিং (কল করে তথ্য জানা): কল করে হিসাবসংক্রান্ত তথ্য জানা যায়, ব্যাংকে যেতে হয় না।সুতরাং, এসব সুবিধায় রায়হান সময় ও খরচ বাঁচিয়ে দ্রুত ও সহজে ব্যাংকিং সেবা পেতে পারেন।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও