ভূগোল এবং পরিবেশ • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৩
ভূগোল এবং পরিবেশ প্রশ্ন
বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চল | বৈশিষ্ট্য
A | মাটির রং লালচে ও ধূসর
B | প্লাবনের ফলে গঠিত
C | বেলেপাথর, শেল, কর্দম দিয়ে গঠিত
- ক)(1)
পর্বত কাকে বলে?
- খ)(2)
গিরিখাত কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা করো।
- গ)(3)
ছকের 'A' দ্বারা চিহ্নিত ভপ্রাকৃতিক অঞ্চলটির বর্ণনা দাও।
- ঘ)(4)
ছকের 'B' ও 'C' দ্বারা চিহ্নিত অঞ্চল দুটির কোনটি কৃষিকাজ করার জন্য অধিক উপযোগী বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
সমুদ্রতল থেকে অন্তত ১,০০০ মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে।
- খ)
পাহাড়ি অঞ্চলে ঊর্ধ্বগতি অবস্থায় নদীর প্রবল স্রোত খাড়া পর্বতগাত্র বেয়ে নিচের দিকে নামে। এতে ভূপৃষ্ঠ ক্ষয় হয় এবং ভূত্বক থেকে শিলাখণ্ড ভেঙে পড়ে। এ শিলাখণ্ডগুলো পরস্পরের সাথে এবং নদীখাতের সাথে সংঘর্ষে মসৃণ হয়ে অনেক দূর চলে যায়। এ সংঘর্ষে নদীর খাত ক্রমশ গভীর ও সংকীর্ণ হয় এবং এক পর্যায়ে গিরিখাত গঠিত হয়।
- গ)
ছকের 'A' দ্বারা চিহ্নিত অঞ্চলটির মাটির রং লালচে ও ধূসর। এটি প্লাইস্টোসিনকালের সোপান অঞ্চল।
বর্ণনা :
১. আনুমানিক ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে। এ সময়ে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়।
২. মধুপুর ও ভাওয়ালের গড় এ অঞ্চলের অন্তর্গত, যা টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর জেলায় অবস্থিত। এর আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিলোমিটার এবং সমভূমি থেকে উচ্চতা প্রায় ৩০ মিটার।
৩. এছাড়া উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি (মাটি ধূসর ও লাল বর্ণের) এবং কুমিল্লার লালমাই পাহাড়ও এ অঞ্চলের অন্তর্গত। - ঘ)
ছকের 'B' (প্লাবনের ফলে গঠিত) হলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমি এবং 'C' (বেলেপাথর, শেল, কর্দম দিয়ে গঠিত) হলো টারশিয়ারি যুগের পাহাড়। আমার মতে কৃষিকাজের জন্য 'B' অর্থাৎ প্লাবন সমভূমি অধিক উপযোগী।
১. উর্বর মাটি : বন্যার সাথে বাহিত পলি জমে প্লাবন সমভূমি গঠিত হওয়ায় এর মাটির স্তর গভীর ও খুবই উর্বর।
২. সমতল ভূমি : প্লাবন সমভূমি সমতল হওয়ায় চাষাবাদ, সেচ ও যন্ত্রপাতি ব্যবহার সহজ। টারশিয়ারি পাহাড়ে ভূপ্রকৃতি উঁচু-নিচু, চাষাবাদ কঠিন।
৩. আয়তন ও পানি : প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার এবং এখানে নদী, বিল ও জলাভূমি ছড়িয়ে আছে। তাই সেচ সহজ। পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দমে গঠিত এবং এর আয়তন তুলনামূলক কম।সুতরাং, উর্বর মাটি, সমতল ভূমি ও পর্যাপ্ত পানির কারণে 'B' প্লাবন সমভূমি কৃষিকাজের জন্য অধিক উপযোগী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও