বিজ্ঞান • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৫
বিজ্ঞান প্রশ্ন
- ক)(1)
আলোর প্রতিসরণ কাকে বলে?
- খ)(2)
লেন্সের ক্ষমতা +2D বলতে কী বুঝায়?
- গ)(3)
উদ্দীপকের 'খ' এর লেন্সের ক্ষমতা নির্ণয় কর।
- ঘ)(4)
দীর্ঘ দৃষ্টির ত্রুটি নিরসনে উদ্দীপকের কোন লেন্সটি উপযোগী- বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
আলোর প্রতিসরণ হলো এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশের সময় আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনা।
- খ)
লেন্সের ক্ষমতা +২D বলতে বোঝায়, লেন্সটির ফোকাস দূরত্ব মিটার বা ৫০ সেমি এবং এটি একটি উত্তল লেন্স। অর্থাৎ লেন্সটি সমান্তরাল আলোকরশ্মিকে ৫০ সেমি দূরে কেন্দ্রীভূত করে।
- গ)
চিত্রে 'খ' হলো অবতল লেন্স এবং এর ফোকাস দূরত্ব F = ০.৫ মি.। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক, তাই মি।
সুতরাং, 'খ' লেন্সের ক্ষমতা -২ ডায়প্টার।
- ঘ)
দীর্ঘ দৃষ্টির ত্রুটিতে চোখের লেন্স আলোকরশ্মিকে যথেষ্ট অভিসারী করতে পারে না, ফলে প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয়। এই ত্রুটি দূর করতে অভিসারী লেন্স অর্থাৎ উত্তল লেন্স দরকার।
উদ্দীপকের 'ক' চিত্রটি উত্তল লেন্স, যা রশ্মিকে অভিসারী করে প্রতিবিম্ব রেটিনায় ফেলতে পারে। আর 'খ' অবতল লেন্স, যা রশ্মিকে অপসারী করে এবং হ্রস্বদৃষ্টির ত্রুটি দূর করে।
সুতরাং, দীর্ঘ দৃষ্টির ত্রুটি নিরসনে 'ক' লেন্সটি উপযোগী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও