পৌরনীতি ও নাগরিকতা • Barishal Board • বরিশাল বোর্ড ২০২৩
পৌরনীতি ও নাগরিকতা প্রশ্ন
ক্রমিক | ঘটনার সাল | ঘটনার বিবরণ
ক | ১৯৫৪ | একটি নির্বাচনী জোট
খ | ১৯৬৬ | '?'
- ক)(1)
প্রথম বাঙালি হিসাবে কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বাংলায় ভাষণ দেন?
- খ)(2)
আগরতলা মামলা কী? ব্যাখ্যা করো।
- গ)(3)
'ক' তে যে নির্বাচনি জোট এর ইঙ্গিত দেওয়া হয়েছে তার গঠন বর্ণনা করো।
- ঘ)(4)
উদ্দীপকে '?' স্থানের ইঙ্গিতকৃত আন্দোলনটি বাঙালি জাতির মুক্তির সনদ-বিশ্লেষণ করো।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাঙালি হিসেবে বাংলায় ভাষণ দেন।
- খ)
আগরতলা মামলা ছিল পাকিস্তান সরকারের দায়ের করা একটি ষড়যন্ত্রমূলক মামলা।
১৯৬৮ সালে সরকার শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জনকে অভিযুক্ত করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ভারতের সহযোগিতায় সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করেছেন। ৬ দফা আন্দোলন দমনের জন্য এটি সাজানো হয়েছিল। গণআন্দোলনের চাপে ১৯৬৯ সালে সরকার মামলা প্রত্যাহার করে।
- গ)
উদ্দীপকের 'ক'-তে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নামক নির্বাচনী জোটের ইঙ্গিত রয়েছে।
প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্যে ১৯৫৩ সালের শেষ দিকে বিরোধী দলগুলো এ জোট গঠন করে। জোটের প্রধান শরিক ছিল:
১. আওয়ামী মুসলিম লীগ (নেতা মওলানা ভাসানী)
২. কৃষক শ্রমিক পার্টি (নেতা এ কে ফজলুল হক)
৩. নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলনির্বাচনী ইশতেহার হিসেবে জোট ২১ দফা কর্মসূচি প্রণয়ন করে। এ কর্মসূচির ভিত্তিতে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল জয় লাভ করে।
- ঘ)
উদ্দীপকে '?' স্থানের ইঙ্গিতকৃত আন্দোলনটি ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন। এটি বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা নামে পরিচিত।
১. স্বায়ত্তশাসনের দাবি: ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন, যেখানে ফেডারেল ও সংসদীয় সরকার, কেন্দ্রের হাতে প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছাড়া সব বিষয় প্রদেশের হাতে রাখা, আলাদা মুদ্রা বা মুদ্রা-সংরক্ষণ, কর আদায়ে প্রদেশের ক্ষমতা, পৃথক বৈদেশিক বাণিজ্য ও প্রদেশের আধা-সামরিক বাহিনীর দাবি ছিল।
২. অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ: ছয় দফায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমানোর রূপরেখা ছিল।
৩. জাতীয় চেতনার জাগরণ: এ আন্দোলন বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে এবং এর ধারাবাহিকতায় ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।
সুতরাং, ছয় দফা বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার পথ খুলে দিয়েছিল বলে এটি মুক্তির সনদ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও