বিজ্ঞান • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
বিজ্ঞান প্রশ্ন
আয়ানদের এলাকায় এক ধরনের উদ্ভিদ পচিয়ে তন্তু আলাদা করা হয়। কিন্তু সে যে বস্ত্র পছন্দ করে তার তত্ত্বর মধ্যে লুমেন থাকে। আর তার ভাই মারসাদ সেই ধরনের বস্ত্র পরিধান করতে পছন্দ করে যার তত্ত্বগুলোর কুঞ্চন ক্ষমতা বেশি এবং মথ পোকা দ্বারা সহজেই আক্রান্ত হয়।
- ক)(1)
পলিমারকরণ প্রক্রিয়া কাকে বলে?
- খ)(2)
ইথিলিন উচ্চ চাপে ও তাপে পলিথিনে পরিবর্তিত হয়- ব্যাখ্যা কর।
- গ)(3)
আয়ানদের এলাকার উদ্ভিদ থেকে কীভাবে তত্ত্ব সংগ্রহ করা হয়? ব্যাখ্যা কর।
- ঘ)(4)
আয়ান ও মারসাদের পছন্দকৃত উপরোক্ত দুই ধরনের বস্ত্রের মধ্যে কোনটি গ্রীষ্মকালে আরামদায়ক? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
যে প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র অণু (মনোমার) পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বৃহৎ অণু (পলিমার) গঠন করে, তাকে পলিমারকরণ প্রক্রিয়া বলে।
- খ)
ইথিলিন () একটি অসম্পৃক্ত যৌগ। উচ্চ চাপ ও তাপে ইথিলিনের অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খলযুক্ত বৃহৎ অণু পলিথিন তৈরি করে।
এটি পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ।
- গ)
আয়ানদের এলাকার উদ্ভিদ থেকে তন্তু সংগ্রহের এই প্রক্রিয়ায় পাট জাতীয় উদ্ভিদের কাণ্ড ব্যবহৃত হয়।
১. কাটা কাণ্ড বা গাছ আঁটি বেঁধে কয়েক দিন পানিতে ডুবিয়ে রাখা হয়।
২. পানিতে পচনের ফলে কাণ্ডের বাকল নরম হয়ে তন্তু আলাদা হওয়ার উপযোগী হয়।
৩. এরপর হাতে ধুয়ে-ঝেড়ে তন্তু আলাদা করে শুকানো হয়। - ঘ)
আয়ান পছন্দ করে উদ্ভিজ্জ তন্তুর (সুতি) বস্ত্র, যার তন্তুর মধ্যে লুমেন থাকে; আর মারসাদের পছন্দ প্রাণিজ তন্তু উলের বস্ত্র, কারণ উলের কুঞ্চন বেশি এবং মথ পোকা তা সহজে আক্রমণ করে।
১. সুতি বস্ত্র ঘাম সহজে শোষণ করে এবং বাতাস চলাচলের সুযোগ দেয়।
২. এতে দেহের তাপ সহজে বেরিয়ে যায়, ফলে গরমে আরাম লাগে।
৩. উল তাপ কম পরিবহন করে বলে দেহের তাপ আটকে রাখে, তাই শীতে আরামদায়ক কিন্তু গ্রীষ্মে অস্বস্তিকর।সুতরাং, আয়ানের পছন্দের বস্ত্র (সুতি) গ্রীষ্মকালে আরামদায়ক।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও