ফিন্যান্স ও ব্যাংকিং • Cumilla Board • কুমিল্লা বোর্ড ২০২৫
ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন
জনাব অয়ন সম্প্রতি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি এককালীন প্রাপ্ত অর্থ হতে ৮,০০,০০০ টাকা ব্যাংকে জমা রাখতে চান। এক্ষেত্রে 'অরিত্র ব্যাংক' তাকে বার্ষিক ৯% হারে মুনাফা প্রদানের প্রস্তাব দেয়। অপরদিকে 'নক্ষত্র ব্যাংক' তাকে ৮.৫% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দেয়।
- ক)(1)
কোন ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?
- খ)(2)
চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কী? ব্যাখ্যা কর।
- গ)(3)
জনাব অয়ন 'অরিত্র ব্যাংক' থেকে মেয়াদ শেষে কত টাকা পাবেন? নির্ণয় কর।
- ঘ)(4)
জনাব অয়নের কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
উত্তর ও ব্যাখ্যা
- ক)
শুধু আসলের ওপর সুদ গণনা করা হয় সরল সুদের ক্ষেত্রে।
- খ)
চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি হলো বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এমন পদ্ধতি, যেখানে আসলের সাথে প্রতি পর্যায়ের অর্জিত সুদও পরবর্তী পর্যায়ের আসলে যোগ হয়। অর্থাৎ সুদের ওপরও সুদ গণনা করা হয়। সূত্র: , যেখানে প্রতি পর্যায়ের সুদের হার এবং মোট পর্যায়সংখ্যা। যেমন ১০০ টাকা ১০% হারে ১ বছর পর ১১০ টাকা হলে পরের বছর ১১০ টাকার ওপর সুদ গণনা হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও